Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
সু চির মামলাকে ঘিরে মিয়ানমারে নতুন প্রতিবাদের ঝড়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 February, 2021, 03:55 pm
Last modified: 17 February, 2021, 04:29 pm

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • জান্তার দাবি, সু চি ‘সুস্থ আছেন’; ‘তবে সেনাবাহিনী কোনো প্রমাণ দেখায়নি’, দাবি ছেলের
  • ‘তিনি হয়তো মারা গেছেন’: অং সান সু চিকে নিয়ে ছেলের আশঙ্কা
  • মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের অগ্রযাত্রা, নজর রাখছে চীন ও ভারত
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে

সু চির মামলাকে ঘিরে মিয়ানমারে নতুন প্রতিবাদের ঝড়

প্রায় হাজারখানেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও কর্মী সচিবালয়ের সামনে জড়ো হয় সু চির মুক্তির দাবিতে।
টিবিএস ডেস্ক
17 February, 2021, 03:55 pm
Last modified: 17 February, 2021, 04:29 pm
ছবি: ইয়ে অং থু/ এএফপি

অং সান সুচির বিরুদ্ধে নতুন মামলা আরোপের প্রতিবাদে আবারও ফুঁসে উঠেছে মিয়ানমারের জনসাধারণ। বুধবার সকালে ইয়াঙ্গুনের রাস্তায় প্রতিবাদ মিছিলে জড়ো হয় হাজারো জনতা। সমগ্র ইয়াঙ্গুন জুড়েই বিক্ষোভকারীরা লাল পতাকা প্রদর্শনের মাধ্যমে নির্বাচিত সরকারের প্রতি তাদের সমর্থন জানান। 

রাস্তায় বসে অবরোধ করায় চলেনি কোন যানবাহনও। যানবাহন চালকরাও নিজেদের গাড়ি রাস্তায় রেখেই অবরোধে যোগ দিয়েছেন। এক ব্যানারে দেখা যায় 'আমরা কখনোই সামরিক বাহিনীর পদতলে হার স্বীকার করবো না' লেখা প্রতিবাদ।

মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ জানান, তার কাছে খবর আছে মূল শহর ইয়াঙ্গুনে নানা অঞ্চল থেকে সেনা পাঠানো হচ্ছে। সেনাবাহিনী মিয়ানমারের জনগণের উপর আরও অত্যাচারের মাত্রা বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

টম অ্যান্ড্রুজ আরও বলেন, এর আগেও মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যা, গুম ও আটক করার নজির রয়েছে। তবে বুধবার সকালে ইয়াঙ্গুনে কোন বড় রকম সামরিক জমায়েত লক্ষ্য করা যায়নি।

প্রায় হাজারখানেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও কর্মী সচিবালয়ের সামনে জড়ো হয় সু চির মুক্তির দাবিতে। ব্রিটিশ ঔপনিবেশকালে এই সচিবালয় ছিল ব্রিটিশ বার্মার প্রধান প্রশাসনিক কেন্দ্র।

দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর হাতে আটক হবার পর থেকে সু চিকে আর জনসম্মুখে দেখা যায়নি। তার ওপর গতবছরের নির্বাচনের সময়ে কোভিডের বিধিনিষেধ অমান্য করার দায়ে নতুন মামলা দেওয়া হয়েছে বলে জানান সু চির আইনজীবি খিন মং জ। সু চির উপর ইতোমধ্যেই অবৈধভাবে ওয়াকিটকি পাচারের দায়ে মামলা হয়েছে।

খিন মং জ আরও জানান, তিন আগে থেকে এই নতুন মামলার ব্যাপারে জানতেন না, "আমরা মামলার বিষয়টি শোনার সাথে সাথেই ভিডিও কনফারেন্সে যোগ দেই, কিন্তু ততোক্ষণে তা শেষ হয়ে গেছে।  কী হয়েছে সেখানে এবিষয়ে পরবর্তীতে বিচারক আমাদের জানিয়েছেন।" 

খিন মংকে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে জানা যায়। কারণ খিন মংকে এখনো সু চি'র আইনজীবি হিসেবে অনুমোদন দেয়া হয়নি এবং তাকে সু চি'র সাথে দেখা করতেও দেওয়া হচ্ছে না।

সু চি'র এই মামলা কতদিন চলবে তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে মামলাটি এক বছরেরও বেশি সময় ধরে চলতে পারে বলে খিন মং এর ধারণা।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৪৫০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবারও দেশটিতে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে।

সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে প্রায় প্রতিদিনই মিয়ানমারের শহর, গ্রামগঞ্জে সর্বত্র সাধারণ জনতার প্রতিবাদ চলছে।  সেই আগুনে আরও ঘি ঢেলেছে অং সান সু চি'র বিরুদ্ধে এই নতুন মামলা।   

সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে সু চি সহ অন্যান্য নেতারা নিরাপদ স্থানে রয়েছেন। ১ মার্চ তাদের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

যুক্তরাষ্ট্র আগেই মিয়ানমার সেনাবাহিনীর এই কর্মকান্ডে ফলাফল হিসেবে তাদের মঞ্জুরি বাতিল করেছিল। সু চি'র বিরুদ্ধে নতুন মামলার পর তারা সু চিকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে আবারও। 

চীন সেনাবাহিনীর তাৎক্ষণিক সমালোচনা না করলেও মিয়ানমারে চীনা রাষ্ট্রদূত চেন হাই বলেন, 'বর্তমানে মিয়ানমারে যে পরিস্থিতি চলছে, নিঃসন্দেহে এমনটা চীন আশা করেনি।' তিনি আরও জানান, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রস্তুতি চলছে সে ব্যাপারে চীন আগে থেকে কিছুই জানতো না।     

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিয়ানমারে আন্দোলনের গণজোয়ার থামাতে গুলিবর্ষণ, টিয়ারশেল, রাবার বুলেট, জলকামান সবই ব্যবহার করেছে।

তবে মঙ্গলবার  ইয়াঙ্গুনে বিক্ষোভের এগারোতম দিনে আন্দোলনকারীর সংখ্যা ছিল আগের চাইতে কম। শিক্ষার্থীদের কিছু অংশ মিয়ানিগোন ইন্টারসেকশনে এবং কিছু অংশ মার্কিন দূতাবাসের সামনেও প্রতিবাদ মিছিল করেছে। 

এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক, মিয়ানমার বন্দর কর্তৃপক্ষ ও শুল্ক বিভাগসহ সরকারি ভবনগুলোর বাইরে আন্দোলনকারীদের ক্ষুদ্র ক্ষুদ্র র‍্যালি দেখা গেছে । তারা জনসাধারণকে আইন অমান্য করে আন্দোলনে আসতে আহ্বান জানিয়েছে। 

  • সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান / মিয়ানমার বিক্ষোভ / অং সান সু চি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • জান্তার দাবি, সু চি ‘সুস্থ আছেন’; ‘তবে সেনাবাহিনী কোনো প্রমাণ দেখায়নি’, দাবি ছেলের
  • ‘তিনি হয়তো মারা গেছেন’: অং সান সু চিকে নিয়ে ছেলের আশঙ্কা
  • মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের অগ্রযাত্রা, নজর রাখছে চীন ও ভারত
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net