Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
লুনার ল্যান্ডার তৈরির কার্যাদেশের বিনিময়ে নাসার ২ বিলিয়ন ডলার খরচ দেবেন জেফ বেজোস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
26 July, 2021, 10:55 pm
Last modified: 26 July, 2021, 11:04 pm

Related News

  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা
  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা
  • ৫০ বছরেও কেন মানুষ আর চাঁদে গেল না?
  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব

লুনার ল্যান্ডার তৈরির কার্যাদেশের বিনিময়ে নাসার ২ বিলিয়ন ডলার খরচ দেবেন জেফ বেজোস

পৃথিবীর নিম্ন-কক্ষপথে নিজস্ব পাথফাইন্ডার মিশনও পরিচালনা করবে ব্লু অরিজিন। এসবের বিনিময়ে কোম্পানিটি সরকারি সংস্থাটির কাছে নির্ধারিত মূল্যের কার্যাদেশ দেওয়ার অনুরোধ করেছে
টিবিএস ডেস্ক 
26 July, 2021, 10:55 pm
Last modified: 26 July, 2021, 11:04 pm
উড়োজাহাজে করে প্রথম আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া অভিযাত্রী এমিলিয়া এরহার্টের গগলস পরে গত ২০ জুলাই টেক্সাসের ভ্যান হর্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেফ বেজোস। ছবি: জো রায়ডল/ গেটি ইমেজেস

দীর্ঘ কয়েক দশক পর চাঁদে মনুষ্যবাহী অভিযান পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। এ গৌরবের ভাগীদার হতে চান বিশ্ব সেরা ধনকুবের জেফ বেজোসও। 

আজ সোমবার (২৬ জুলাই) বেসরকারি মহাকাশ সংস্থা ব্লু-অরিজিনের এ প্রতিষ্ঠাতা জানান, যুক্তরাষ্ট্রের সরকারি মহাকাশ সংস্থা- নাসা তার কোম্পানিকে চাঁদে নভোচারীদের অবতরণ যান- লুনার ল্যান্ডার প্রস্তুতের কার্যাদেশ দিলে তিনি সংস্থাটির ২০০ কোটি ডলার খরচ নিজ পকেট থেকে দেবেন। 

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন- নাসা চন্দ্রাভিযানের লক্ষ্যে আগামী দুই অর্থবছরে সরকারি বাজেট থেকে এ পরিমাণ অর্থ খরচ করতো, যা ওই মেয়াদে মওকুফ করবেন বেজোস। 

এছাড়া, পৃথিবীর নিম্ন-কক্ষপথে নিজস্ব পাথফাইন্ডার মিশনও পরিচালনা করবে ব্লু অরিজিন। এসবের বিনিময়ে কোম্পানিটি সরকারি সংস্থাটির কাছে নির্ধারিত মূল্যের কার্যাদেশ দেওয়ার অনুরোধ করেছে। 

নাসার প্রশাসক বিল নেলসনকে লেখা খোলা চিঠিতে বেজোস বলেছেন, "এই প্রস্তাব মূল্য সংযোজনের জন্য দেওয়া হয়নি, বরং আলোচিত খরচ স্থায়ীভাবে মওকুফ করবে তার কোম্পানি। প্রস্তাবটি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তাই সরকারি সংস্থাকে একটি নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হবে।"   

মহাকাশ পর্যটন নিয়ে সাম্প্রতিক সময়ে বিশ্ব সেরা ধনকুবেরদের প্রতিযোগিতা জমে উঠেছে। 

ইতঃপূর্বে, গত এপ্রিলে আরেক মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স- এর সঙ্গে ২৮৯ কোটি ডলারের একক চুক্তি করে নাসা। চুক্তির আওতায় চাঁদে মনুষ্য অবতরণের পরবর্তী প্রজন্মের লুনার ল্যান্ডার তৈরির কাজ পেয়েছে স্পেস এক্স। 

নাসা একটি প্রতিযোগিতার মাধ্যমেই মূল চুক্তিতে স্পেস এক্স'কে নির্বাচিত করে। এজন্য স্পেস এক্স, ব্লু অরিজিন ও ডায়নাটিক্স নামক তিনটি বেসরকারি কোম্পানিকে ১০ মাসের গবেষণা চুক্তির অন্তর্ভুক্ত করেছিল সংস্থাটি। 

তবে বেজোস হাল ছাড়ার পাত্র নন। পৃথিবী সেরা এ উদ্যোক্তা সারাজীবন ধরেই তার অদম্য চেষ্টার পরিচয় দিয়েছেন। নাসাকে দেওয়া সাম্প্রতিক প্রস্তাবেও ছিল তার স্পষ্ট ইঙ্গিত। 

খোলা চিঠিতে তিনি লেখেন, "শুধুমাত্র একটি উৎস থেকে সরঞ্জাম সংগ্রহ না করে, নাসার উচিত তাদের মূল কৌশলকে অনুসরণ করে প্রতিযোগিতার মাধ্যমে সংগ্রহের উদ্যোগ নেওয়া। যথাযথ প্রতিযোগিতা না হলে চুক্তি বাস্তবায়নের কিছুদিনের মধ্যেই ডিজাইন পরিবর্তন, নির্ধারিত সময়সীমা পেড়িয়ে যাওয়া, খরচ বৃদ্ধিসহ নানামুখী সমস্যায় পড়বে নাসা। এসব বিষয়ের পুনঃআলোচনায় সংস্থার হাতে বিকল্পও কম থাকবে।" 

উল্লেখ্য, চলতি মাসেই পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ সীমায় বা মহাকাশের দ্বারপ্রান্তে পাড়ি জমান জেফ বেজোস ও তার কোম্পানি ব্লু অরিজিনের কর্মীরা। 

প্রায় কয়েক মিনিট বায়ুমন্ডলের সীমানায় সীমিত মধ্যাকর্ষণের আবহে ভেসে বেড়ানোর পর তাদের বহনকারী যানটি ১০ মিনিট ১০ সেকেন্ডের যাত্রা শেষ করে। এরপর একটি ক্যাপসুলের সাহায্যে বেজোস ও তার সহযাত্রীরা পৃথিবীর বুকে ফিরে আসেন। 

তবে বেজোসের আগেই এ অর্জন করেন আরেক বিলিয়নিয়ার রিচার্ড ব্রানসন। তিনিও ভার্জিন গ্যালাকটিক নামক একটি মহাকাশ পর্যটন কোম্পানির প্রতিষ্ঠাতা। বর্তমানে বেজোস ও ব্রানসনই প্রধানত দুই উদ্যোক্তা যারা পর্যটকদের মহাশূন্যের প্রান্তসীমায় ভ্রমণের অফার দিচ্ছেন। 

  • সূত্র: সিএনবিসি 

Related Topics

টপ নিউজ

মহাকাশ অভিযান / চাঁদে অভিযান / লুনার ল্যান্ডার / জেফ বেজোস / ব্লু অরিজিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা
  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা
  • ৫০ বছরেও কেন মানুষ আর চাঁদে গেল না?
  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net