Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
রমজান উপলক্ষে বিপণীকেন্দ্র খুলে দিচ্ছে আবুধাবি ও দুবাই

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 April, 2020, 03:15 pm
Last modified: 24 April, 2020, 05:12 pm

Related News

  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • আমিরাতে নেতানিয়াহুর গোপন সফরটি ছিল ৬ ঘণ্টার, প্রেসিডেন্ট আল-নাহিয়ানের সঙ্গে বৈঠকের বিষয় ছিল ইরান 
  • ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাণিজ্য বন্ধ করল আরব আমিরাত
  • ইরান থেকে ২ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি আরব আমিরাতের, ‘ভিত্তিহীন’ বলছে তেহরান
  • হরমুজ প্রণালি এড়াতে আরব প্রতিবেশীদের সাথে তেল পাইপলাইন নিয়ে আলোচনা করছে কুয়েত

রমজান উপলক্ষে বিপণীকেন্দ্র খুলে দিচ্ছে আবুধাবি ও দুবাই

নির্দিষ্ট সুরক্ষা বিধি মেনেই এসব ব্যবসা পুনরায় খোলার অনুমতি দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এই বিষয়ে দোকান মালিক এবং ক্রেতাদের প্রতি এক বিশেষ দিক-নির্দেশনা জারি করা হয়েছে।  
টিবিএস ডেস্ক
24 April, 2020, 03:15 pm
Last modified: 24 April, 2020, 05:12 pm
করোনাভাইরাস লকডাউনে বন্ধ দুবাই মলের একটি কম্পাউন্ড। ছবি: সিএনবিসি

মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজান উপলক্ষে বিপণীবিতান এবং শপিং মলগুলো খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের দুই প্রদেশ; আবুধাবি ও দুবাইয়ের কর্তৃপক্ষ। 

তবে নির্দিষ্ট সুরক্ষা বিধি মেনেই এসব ব্যবসা পুনরায় খোলার অনুমতি দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এই বিষয়ে দোকান মালিক এবং ক্রেতাদের প্রতি এক বিশেষ দিক-নির্দেশনা জারি করা হয়েছে।  

তবে ওই নির্দেশনায় ঠিক কবে থেকে বিপণন কেন্দ্রগুলো খোলার অনুমতি দেওয়া হবে, তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। পরবর্তীতে যা নিশ্চিত করার হবে।

উপসাগরীয় ধনী দেশটির ক্রেতারা রমজান মাসে এমনই এক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। খুশি হয়েছেন দোকান মালিকেরাও। করোনাভাইরাস জনিত লকডাউনের কারণে তাদের বিক্রয়ও শূন্যের কোঠায় নেমে এসেছে। 

সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৮ হাজার ২০০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। 

সাম্প্রতিক ঘোষণায়, আবুধাবির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় এবং দুবাই সরকার জানিয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত বিপণীকেন্দ্র খোলা রাখা, সীমিত সংখ্যক কর্মী এবং ক্রেতার উপস্থিতি নিশ্চিত করার শর্তে দোকানপাট চালুর অনুমতি দেওয়া হচ্ছে। 

এর আওতায়, আবুধাবির বিপণী কেন্দ্রগুলো দুপুর ২টা থেকে রাত্রী ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যদিকে, দুবাইয়ে দিনে ১০ ঘণ্টার বেশি কোনো শপিং মল খোলা রাখা যাবে না।

বিপণী কেন্দ্রের ধারণ সক্ষমতার মাত্র ৩০ শতাংশ ক্রেতা একসঙ্গে সেখানে অবস্থান করতে পারবেন। তবে কাউকেই তিন ঘণ্টার বেশি সময় অবস্থান করতে দেওয়া হবে না। পাশাপাশি শপিং মলের পার্কিং স্পেসে রাখা গাড়ির সংখ্যা দুবাইয়ে ৭৫ শতাংশ এবং আবুধাবিতে তা ৫০ শতাংশ পর্যন্ত কমাতে হবে। 

এছাড়াও, ৬০ বছরের অধিক বয়সী এবং ২-১৩ বছর বয়সীদের মলে ঢোকার অনুমতি দেওয়া হবে না।   
 
Related Topics

টপ নিউজ

লকডাউন / সংযুক্ত আরব আমিরাত / রমজান মাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • আমিরাতে নেতানিয়াহুর গোপন সফরটি ছিল ৬ ঘণ্টার, প্রেসিডেন্ট আল-নাহিয়ানের সঙ্গে বৈঠকের বিষয় ছিল ইরান 
  • ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাণিজ্য বন্ধ করল আরব আমিরাত
  • ইরান থেকে ২ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি আরব আমিরাতের, ‘ভিত্তিহীন’ বলছে তেহরান
  • হরমুজ প্রণালি এড়াতে আরব প্রতিবেশীদের সাথে তেল পাইপলাইন নিয়ে আলোচনা করছে কুয়েত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net