Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
রক্ত জমাট বাঁধার শঙ্কায় অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকাদান স্থগিত করেছে বেশকিছু দেশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
12 March, 2021, 07:40 pm
Last modified: 12 March, 2021, 09:12 pm

Related News

  • এবার বারবি ডলের মাধ্যমে সম্মানিত করা হল অক্সফোর্ডের টিকা আবিষ্কারককে
  • জাপান থেকে এলো আরও ৬ লাখের বেশি টিকা
  • ঢাকার পথে জাপানের দেওয়া অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় চালান
  • জাপান থেকে আরও ৮ লাখ ডোজ টিকা ঢাকার পথে
  • আগামীকাল আসছে জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা 

রক্ত জমাট বাঁধার শঙ্কায় অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকাদান স্থগিত করেছে বেশকিছু দেশ

আজ শুক্রবার স্বাস্থ্য নিরাপত্তার কথা উল্লেখ করে প্রথম এশীয় দেশ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া স্থগিত রাখার কথা জানায় থাইল্যান্ড। তার কিছুক্ষণ আগে ইউরোপের দেশ ডেনমার্ক টিকাগ্রহীতাদের দেহে রক্ত জমাট বাঁধা এবং তার প্রেক্ষিতে একজনের মৃত্যুর পর আগামী দুই সপ্তাহ দেশব্যাপী ভ্যাকসিনটির ব্যবহার বন্ধ রাখার ঘোষণা দেয়
টিবিএস ডেস্ক 
12 March, 2021, 07:40 pm
Last modified: 12 March, 2021, 09:12 pm
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকন্ঠে নন্থাবুরি প্রদেশে অবস্থিত বামরাসনারাদুরা সংক্রামক ব্যাধি ইনস্টিটিউটের একজন স্বাস্থ্যকর্মী অ্যাস্ট্রাজেনেকার এক বাক্স ভ্যাকসিন হাতে নিয়ে দেখাচ্ছেন। ছবি: চাইওয়াত সুবপ্রাসম/ সোপা ইমেজেস

ইউরোপ ও এশিয়ার বেশ কিছু দেশে স্থগিত করা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত কোভিড প্রতিষেধকের টিকাদান। টিকাগ্রহীতাদের মধ্যে কারো কারো রক্ত জমাট বাঁধার রিপোর্ট পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

তবে অন্যান্য কয়েকটি দেশ ভ্যাকসিনটির ব্যবহার অব্যাহত রাখার নিজ সিদ্ধান্ত সমর্থন করে বলেছে, তারা নিজেদের জাতীয় টিকাদান কর্মসূচিতে এটির ব্যবহার অব্যাহত রাখবে।   

আজ শুক্রবার স্বাস্থ্য নিরাপত্তার কথা উল্লেখ করে প্রথম এশীয় দেশ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া স্থগিত রাখার কথা জানায় থাইল্যান্ড। তার কিছুক্ষণ আগে ইউরোপের দেশ ডেনমার্ক টিকাগ্রহীতাদের দেহে রক্ত জমাট বাঁধা এবং তার প্রেক্ষিতে একজনের মৃত্যুর পর আগামী দুই সপ্তাহ দেশব্যাপী ভ্যাকসিনটির ব্যবহার স্থগিত রাখে।

ইউরোপের ধীরগতির টিকাদান কর্মসূচি এর ফলে আরও পিছিয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নরওয়ে, আইসল্যান্ড, বুলগেরিয়া, লুক্সেমবার্গ, এস্তোনিয়া, লিথুনিয়া এবং লাটভিয়াও স্থগিত করেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের বিতরণ। 

অস্ট্রিয়া ও ইতালির কর্মকর্তারা জানিয়েছেন, সতর্কতার অংশ হিসেবে তারা নির্দিষ্ট কিছু ব্যাচের ডোজ ব্যবহার বন্ধ রাখবেন।   

গত বৃহস্পতিবার ইউরোপিয় ইউনিয়নের ওষুধ প্রশাসন ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ) টিকাটির ইঞ্জেকশন নিয়ে রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ মেলেনি বলে আশ্বস্ত করে। প্রতিষেধকটি নেওয়ার সুফল এরফলে সৃষ্ট ঝুঁকির চাইতে অনেক বেশি বলেও মন্তব্য করে নিয়ামক সংস্থাটি।   

ইইউ সদস্য কিছু দেশ এটির ব্যবহার বন্ধ রেখেছে বলে স্বীকার করে নিয়ে ইএমএ আরও বলেছে, রক্ত জমাট বাঁধার বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান চালানো উচিৎ এবং একইসাথে টিকাদানও চালিয়ে যেতে হবে।   

সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়ায় ব্রিটিশ-সুইস মালিকানার ওষুধ প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকা জানায়, ইতোপূর্বে তাদের সর্বশেষ ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য কোম্পানির বাইরের স্বাধীন বৈজ্ঞানিক মহলের পর্যালোচনায় "সার্বিকভাবে সহনশীল" বলে প্রমাণিত হয়।

অ্যাস্ট্রাজেনেকা থেকে উন্নয়নশীল দেশে সরবরাহের জন্য টিকাটি উৎপাদনের লাইসেন্স পেয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। বাংলাদেশে এটির বিপণনকারী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সেরামের কোভিশিল্ড নামে এটি বাজারজাত করছে, যার মাধ্যমে দেশে জাতীয় কোভিড টিকা কর্মসূচি পরিচালিত হচ্ছে।    

  • সূত্র: সিএনবিসি  

Related Topics

টপ নিউজ

অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা / স্বাস্থ্যগত ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • এবার বারবি ডলের মাধ্যমে সম্মানিত করা হল অক্সফোর্ডের টিকা আবিষ্কারককে
  • জাপান থেকে এলো আরও ৬ লাখের বেশি টিকা
  • ঢাকার পথে জাপানের দেওয়া অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় চালান
  • জাপান থেকে আরও ৮ লাখ ডোজ টিকা ঢাকার পথে
  • আগামীকাল আসছে জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net