Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
যুক্তরাষ্ট্রে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
11 December, 2019, 11:40 am
Last modified: 11 December, 2019, 11:46 am

Related News

  • মাদক নিয়ে বিরোধ: গেন্ডারিয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বিএনপি নেতার এলোপাথাড়ি গুলি, আহত ৩
  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

নিহত পুলিশ কর্মকর্তা গোয়েন্দা জোসেফ সিলস (৪০) ও তার উচ্চপদস্থ আধিকারিকরা সাম্প্রতিক বছরগুলোতে শহরের ওই রাস্তা থেকে অবৈধ অস্ত্র অপসারণ করে আসছিলেন।
টিবিএস রিপোর্ট
11 December, 2019, 11:40 am
Last modified: 11 December, 2019, 11:46 am
ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের জার্সি সিটিতে এক মুদি দোকানে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে গোলাগুলির এ ঘটনা ঘটে। হাডসন নদীর পারে ওই ঘটনায় পুলিশ এলাকার স্কুল ও অফিসগুলো দ্রুত বন্ধ করে দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

হাডসন কাউন্টি কৌঁসুলির অফিস থেকে জানানো হয়েছে, গোলাগুলির ঘটনায় আরও দুজন পুলিশ কর্মকর্তা ও একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

জার্সি সিটি পুলিশপ্রধান মাইকেল কেলি জানান, নিহতদের মধ্যে দুজন বন্দুকধারী এবং তিনজন প্রত্যক্ষদর্শী রয়েছেন। বন্দুকযুদ্ধের সময় পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা মারা যান। এ সময় শত শত রাউন্ড গুলিবিনিময় হয়েছে। চার ঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা চলেছে। ধারণা করা হচ্ছে, সাধারণ মানুষকে দোকানের ভেতর জিম্মি করেছিল বন্দুকধারীরা।

নিহত পুলিশ কর্মকর্তা গোয়েন্দা জোসেফ সিলস (৪০) ও তার উচ্চপদস্থ আধিকারিকরা সাম্প্রতিক বছরগুলোতে শহরের ওই রাস্তা থেকে অবৈধ অস্ত্র অপসারণ করে আসছিলেন। ধারণা করা হচ্ছে, ঘটনার আগে হয়তো তেমনই কোনো অবৈধ অস্ত্র অপসারণের সময় স্থানীয় একটি কবরস্থানের পাশে গোলাগুলির ঘটনাটি ঘটেছে।

ঘটনার জন্য শোক প্রকাশ করে মেয়র স্টিভেন ফুলপ বলেন, ‘জার্সি সিটি শহরের পক্ষে এটি অত্যন্ত কঠিন দিন। সিলস রাস্তায় সর্বাধিক অবৈধ অস্ত্র অপসারণে সেরা অফিসার ছিলেন। তিনি একজন ভাল পুলিশ অফিসার ছিলেন।’

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন, নিউ জার্সির জার্সি সিটির গোলাগুলির খবর তিনি জেনেছেন। এই দুঃসময়ে তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরিস্থিতি টানা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়ে ট্রাম্প বলেন, স্থানীয় কর্মকর্তাদের এ কাজে সহযোগিতা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বন্দুকযুদ্ধ / গোলাগুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • মাদক নিয়ে বিরোধ: গেন্ডারিয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বিএনপি নেতার এলোপাথাড়ি গুলি, আহত ৩
  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net