Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
মাত্র ১৬ দিনে! ৯৩ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকা দিয়েছে ভুটান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 April, 2021, 05:35 pm
Last modified: 12 April, 2021, 05:42 pm

Related News

  • তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে ট্রানশিপমেন্টের আওতায় ভুটানের পণ্য প্রবেশের অনুমোদন ভারতের; প্রথম চালান বুড়িমারী ছেড়েছে
  • সার্কসহ আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোতে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ড. ইউনূস-তোবগের
  • বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে দুই দেশের অঙ্গীকার

মাত্র ১৬ দিনে! ৯৩ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকা দিয়েছে ভুটান

দুর্গম ভৌগলিক অবস্থান ও সম্পদের স্বল্পতা নিয়েও ভ্যাকসিন সংরক্ষণ ও বণ্টনের জন্য দরকারি একটি কার্যকর হিমচক্র ব্যবস্থা গড়ে তুলেছিল ভুটান সরকার
টিবিএস ডেস্ক
12 April, 2021, 05:35 pm
Last modified: 12 April, 2021, 05:42 pm
ভুটানের রাজধানী থিম্পুতে একজন বৌদ্ধ ভিক্ষু টিকাকে নিতে দেখা যাচ্ছে। ছবি: উপসানা দহল/ এএফপি/ গেটি ইমেজেস

কোভিড-১৯ টিকাদানের জাতীয় কর্মসূচি শুরুর পর প্রথম দিন থেকেই সার্বিক হারে এগিয়ে যাচ্ছিল ভুটান। কম জনসংখ্যা ও সঠিক ব্যবস্থাপনার ফলে এবার দেশটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহারাইনসহ বিশ্বে টিকাদানে এগিয়ে থাকা অন্যান্য রাষ্ট্রকে পেছনে ফেলেছে। 

রেখাচিত্রে দেখা যাচ্ছে ভুটানের সফলতা দেশটিকে বিশ্বের মধ্যে শীর্ষস্থানে তুলে ধরছে, অথচ দক্ষিণ এশিয়ার তুলনামূলক সম্পন্ন রাষ্ট্র ভারত, বাংলাদেশ বা পাকিস্তান অনেকগুণ পিছিয়ে। 

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো; যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোর তাদের বর্তমান টিকাদানের হারে পৌঁছাতে কয়েক মাস সময় লেগেছে, সংক্রমণ সংখ্যা বৃদ্ধির মধ্যে কঠোর পরিশ্রম করতে টিকাদান চালিয়ে যেতে। তারপরও, তাদের জনসংখ্যার অনেকেই এখনও ভ্যাকসিনের ডোজ পাননি। 

ভুটানের গল্পটা কিন্তু একেবারেই আলাদা, ভারত ও চীনের মধ্যেকার হিমালয় অঞ্চলের এই ছোট্ট দেশটি টিকা কর্মসূচি শুরু হওয়ার মাত্র ১৬ দিনের মধ্যেই লক্ষ্য অর্জনের পথে। গেল মার্চে শুরু হওয়ার পর এপর্যন্ত ৯৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনসংখ্যা টিকা পেয়েছেন সেখানে।   
সব মিলিয়ে মোট ৮ লাখ জনসংখ্যার ৬২ শতাংশকে টিকা দিতে পেরেছে স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। 

অতিদ্রুত টিকা বণ্টনের এই সাফল্যে সেশেলসের পর স্থান পেয়েছে ভুটান। সেশেলসে এক লাখ অধিবাসীর ৬৬ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। 

কম জনসংখ্যা ভুটানের অগ্রগতির প্রধান কারণ। তবে নাগরিক সমাজের স্বেচ্ছাসেবীরা এর পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাছাড়া, দুর্গম ভৌগলিক অবস্থান ও সম্পদের স্বল্পতা নিয়েও ভ্যাকসিন সংরক্ষণ ও বণ্টনের জন্য দরকারি একটি কার্যকর হিমচক্র ব্যবস্থা গড়ে তুলেছিল ভুটান সরকার।

গেল জানুয়ারিতে প্রতিবেশী ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দেড় লাখ ডোজের প্রথম চালান পায় ভুটান। কিন্তু, টিকাদান শুরু হয় মার্চের শেষদিক থেকে, বৌদ্ধিক জ্যোতির্বিদ্যা পঞ্জিকা মতে নির্ধারিত একটি শুভদিনে।  

প্রথম টিকার ডোজ পান একজন নারী, তার টিকাগ্রহণের সময়য় বৌদ্ধ ভিক্ষুরা মন্ত্রোচ্চারণ করেছিলেন।
  
টিকাগ্রহীতা ওই নারী স্থানীয় দৈনিক কুয়েনশেলকে সেমসয় বলেন, "আমার এই ছোট্ট পদক্ষেপ আমাদের সকলকে এই মহাব্যাধি থেকে রক্ষায় সাহায্য করবে বলে আশা করছি।"

দেশটির স্বাস্থ্য সচিব ড. পান্ডুপ শেরিং জানান, টিকা কর্মসুচি চলাকালে যারা পাননি, এখন তাদের মধ্যে দেওয়ার কাজ চলছে। সম্পূর্ণ জনসংখ্যাকে টিকাদানের জন্য পর্যাপ্ত ডোজের মজুত থাকার কথাও উল্লেখ করেন তিনি। 

ভুটানে এপর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৯১০ জনের মধ্যে, আর মারা গেছেন ১ জন। মহামারির মধ্যে দেশটিতে আসা সকল ব্যক্তিকে ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হয়। খোলা আছে সকল বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তবে সেখানে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা তা সরকার ঘনিষ্ঠভাবে নজরদারিতে রেখেছে বলে জানান স্বাস্থ্য সচিব শেরিং। 

হিমালয়ের শেষ বৌদ্ধ রাষ্ট্র ভুটান। ইতোপূর্বে, রাজা সর্বময় ক্ষমতার অধিকারী হলেও এখন গণতন্ত্র জোরদার করে দেশটি সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়েছে।  

  • সূত্র: ব্লুমবার্গ 

Related Topics

টপ নিউজ

ভুটান / কোভিড-১৯ টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে ট্রানশিপমেন্টের আওতায় ভুটানের পণ্য প্রবেশের অনুমোদন ভারতের; প্রথম চালান বুড়িমারী ছেড়েছে
  • সার্কসহ আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোতে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ড. ইউনূস-তোবগের
  • বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে দুই দেশের অঙ্গীকার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net