Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ভারতে স্পুতনিক-ভি টিকার ১০ কোটি ডোজ বিক্রি করছে রাশিয়া 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 September, 2020, 08:15 pm
Last modified: 16 September, 2020, 08:27 pm

Related News

  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

ভারতে স্পুতনিক-ভি টিকার ১০ কোটি ডোজ বিক্রি করছে রাশিয়া 

আরডিআইএফ ভারতের উৎপাদকদের সঙ্গে স্পুতনিক-ভি ভ্যাকসিনের মোট ৩০ কোটি ডোজ উৎপাদনের চুক্তি করেছে। ভারত রুশ জ্বালানি তেল এবং সমরাস্ত্রের অন্যতম শীর্ষ ক্রেতা। 
টিবিএস ডেস্ক
16 September, 2020, 08:15 pm
Last modified: 16 September, 2020, 08:27 pm
ছবি: ইজিপ্ট ইন্ডিপেনডেন্ট

ভারতীয় ওষুধ প্রস্তুতকারক ডা. রেড্ডি'স ল্যাবরেটরিজ এর সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে; নিজেদের উৎপাদিত কোভিড-১৯ টিকার ১০ কোটি ডোজ সরাসরি সরবরাহ করবে রাশিয়া।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এক ঘোষণায় একথা জানিয়েছে, টিকা গবেষণায় মূল অর্থায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। আন্তর্জাতিক বাজারে টিকা রপ্তানিতে এটি মস্কোর এক বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। 

আরডিআইএফ হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল। পাশাপাশি সংস্থাটি ভারতের উৎপাদকদের সঙ্গে স্পুতনিক-ভি ভ্যাকসিনের মোট ৩০ কোটি ডোজ উৎপাদনের চুক্তি করেছে। ভারত রুশ জ্বালানি তেল এবং সমরাস্ত্রের অন্যতম শীর্ষ ক্রেতা। 

তৃতীয় বা শেষধাপের পরীক্ষা শেষ না করেই স্থানীয়ভাবে উৎপাদিত টিকার অনুমোদন দিয়েছিল রাশিয়া। কিন্তু, ভারতে জনসাধারণের মধ্যে প্রয়োগের আগে এটির শেষধাপের বড় পরিসরের পরীক্ষা চালাতে হবে। 

ভারতে স্পুতনিক- ভি'র ক্লিনিক্যাল এ ট্রায়াল পরিচালনা করবে দেশটির অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারক ডা. রেড্ডি'স। পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তীতে অনুমোদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের কেন্দ্রীয় ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ। আরডিআইএফ তাদের বিবৃতিতে এসব কথা জানায়। অর্থাৎ, এই হিসেবে অনুমোদন পূর্ব উৎপাদনের চুক্তি হয়েছে, এবং সবুজ সংকেত পাওয়া মাত্রই বিপুল পরিমাণে টিকার ডোজ উৎপাদন করা যাবে। আবার রাশিয়ায় উৎপাদিত ভ্যাকসিন চালানও এসে পৌঁছে যাবে। 

সম্মতি পেলে চলতি বছর বা ২০২০ সালের শেষদিকেই ভারতের বাজারে পাওয়া যাবে রুশ ভ্যাকসিনটি। তার আগে অবশ্য ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিষেধকটির নিবন্ধনও নিতে হবে। খবর রয়টার্সের। 

তৃতীয় স্তরে ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা যাচাইয়ে দশ সহস্রাধিক স্বেচ্ছাসেবীর দেহে বড় পরিসরে পরীক্ষামূলক প্রার্থী টিকা দেওয়া হয়। কিন্তু, রাশিয়াই প্রথম দেশ যারা এ ধারাবাহিকতা ভঙ্গ করে নতুন করোনাভাইরাস মোকাবিলায় স্পুতনিক-ভি'র অনুমোদন দেয়। দেশটির এ পদক্ষেপ নিয়ে উদ্বেগ এবং নিন্দার ঝড় ওঠে বিজ্ঞানী এবং চিকিৎসক মহলে। অনেক শীর্ষ বিশেষজ্ঞই এর কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করেছেন।  

তবে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রেক্ষিতে ডা. রেড্ডিস- এর কো-চেয়ারম্যান জি ভি প্রসাদ জানান, রুশ টিকাটির প্রথম এবং দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল আশাব্যঞ্জক ছিল। 

'ভারতে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে এটি নির্ভরযোগ্য হাতিয়ার হয়ে উঠতে পারে' প্রসাদ বলছিলেন।  

ভারতে স্পুতনিক-ভি বিক্রির দর বা স্থানীয়ভাবে উৎপাদনে কেমন খরচ হবে; সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি আরডিআইএফ। তবে ইতোপূর্বে তারা জানিয়েছিল, খরচ ওঠানো ছাড়া এ ভ্যাকসিন বিক্রি করে মুনাফা অর্জন তাদের মূল লক্ষ্য নয়। 

এমন সময় রুশ ভ্যাকসিন নিয়ে এ সংবাদ জানা গেলো; যখন আজ বুধবার নাগাদই ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে। রোগীর চাপ বাড়ছে দেশটির হাসপাতাল ব্যবস্থায়। বিপুল পরিমাণ অক্সিজেন সরবরাহ চাহিদা এবং সঙ্কটাপন্ন রোগীর জীবন বাঁচাতে অসম এক লড়াইয়ে অবতীর্ণ দেশটির স্বাস্থ্য কর্মীরা। 

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ৫০ লাখ আক্রান্ত ছাড়িয়েছে ভারত। জরুরি ভিত্তিতে কিছু টিকা অনুমোদনের কথা ভাবা হচ্ছে, বলে চলতি সপ্তাহেই জানিয়েছিল দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। সে সময় বলা হয়, বয়স্ক এবং সংক্রমণের উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী নাগরিকদের দেওয়ার লক্ষ্যেই এ অনুমোদনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। 

এদিকে আরডিআইএফ ভারতের আগেই- কাজাখস্তান, ব্রাজিল এবং মেক্সিকোর সঙ্গে ভ্যাকসিন সরবরাহের চুক্তি করেছে। আর স্থানীয়ভাবে উৎপাদনে চুক্তি করেছে সৌদি আরবের একটি রাসায়নিক কোম্পানির সঙ্গেও।   
 

Related Topics

টপ নিউজ

ভারত / রাশিয়া / আরডিআইএফ / স্পুতনিক-ভি / কোভিড-১৯ টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net