Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

আন্তর্জাতিক

বাসস
23 October, 2019, 10:15 am
Last modified: 24 October, 2019, 01:03 am

Related News

  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোট চুরির সুযোগ করে দেবে: হাসনাত আব্দুল্লাহ
  • ফেসবুকে বন্যপ্রাণীর বিজ্ঞাপন নিষিদ্ধ; হাট-বাজারেও কেনা-বেচা করা যাবে না
  • উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি

ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

আইনটি চূড়ান্ত করতে আরও তিন মাস সময় লাগবে। ধারণা করা হচ্ছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে এটি চূড়ান্ত হবে...
বাসস
23 October, 2019, 10:15 am
Last modified: 24 October, 2019, 01:03 am
ছবি: রয়টার্স

ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, ভুয়া সংবাদ প্রচার, মানহানিকর লেখা এবং রাষ্ট্রবিরোধী প্রচার প্রচারণা নিয়ন্ত্রণে আগামী তিন মাসের মধ্যে নতুন আইন প্রণীত হতে যাচ্ছে।

সম্প্রতি ভারতের ইলেক্ট্রোনিকস এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিরুদ্ধে একটি মামলা করে ফেসবুক। মামলায় এফিডেভিটের মাধ্যমে সময় চেয়েছে মন্ত্রণালয়। 

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ কোম্পানি তার বিরুদ্ধে দায়েরকৃত সকল বিচারাধীন উচ্চ আদালতে স্থানান্তরের আবেদন জানালে সরকারের পক্ষ থেকে সময়ের এই আবেদন করা হয়।

সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা জানায়, আইনটি চূড়ান্ত করতে আরও তিন মাস সময় লাগবে। ধারণা করা হচ্ছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে এটি চূড়ান্ত হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে পেশকৃত এফিডেভিটে বলা হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং সামাজিক উন্নয়নে প্রযুক্তি ভূমিকা রাখলেও ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার, ভুয়া সংবাদ প্রচার, সরকারি আদেশ, জাতীয় স্বার্থ বিরোধী কর্মকান্ড, মানহানিকর লেখা এবং অন্যান্য বেআইনী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভি’র খবরে বলা হয়, মাদ্রাজ, মুম্বাই এবং মধ্য প্রদেশের হাইকোর্টে বিচারাধীন এতদসংক্রান্ত সকল মামলা উচ্চ আদালতে স্থানান্তর করা হয়েছে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ মামলাগুলো সুপ্রিম কোর্টে স্থানান্তরের আবেদন জানিয়েছিল।

সুপ্রিম কোর্ট বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে করা মামলাগুলো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুনানি করা হবে।

এদিকে তামিলনাড়– রাজ্য সরকার মামলাগুলো সুপ্রিম কোর্টে নিয়ে যাবার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচেষ্টার বিরোধিতা করে আসছে।

তামিলনাড়ু রাজ্যের এ্যাটর্নি জেনারেল কে কে ভেনগোপাল বলেন, সরকার চাইলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপকে প্রয়োজনে যে কোন তথ্য সরকারকে দিতে হবে।

তামিল নাড়ু সরকার মামলাগুলো সুপ্রিম কোর্টে পাঠাতে সম্মত হওয়ার আগে এ্যাটর্নি জেনারেল বলেছিলেন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক তথ্যের গোপন করতে পারে না। ওই সময় কোম্পানি দুটো বলেছিল, তারা তথ্য দিতে পারে না। তারা শুধু কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে পারে।

বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের সুপ্রিম কোর্ট বেঞ্চ বলেছে, সরকার গৃহমালিকের কাছে চাবি চায় এবং মালিক বলছে, তাদের কাছে চাবি নেই।

অপর দরখাস্তকারী ইন্টারনেট ফ্রিডম এসোসিয়েশন সুপ্রিম কোর্টে আবেদনে বলেছে, তাদের আবেদনটি ইতোমধ্যেই সুপ্রিম কোর্টের অপর একটি বেঞ্চে শুনানির জন্য অপেক্ষমান রয়েছে। এই আদালত নাগরিক অধিকার ক্ষুন্ন হয়, এমন কোন নির্দেশনা দিবে না বলে তারা আশা করছে।

সরকারি কৌঁসুলী তুষার মেহতা বলেছেন, আইনটি চূড়ান্ত করার উদ্যোগ নেয়া হয়েছে, এতে নাগরিক অধিকার ক্ষুন্ন হবে না। তবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য এ ধরনের আইন প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

ফেসবুক / হোয়াটস অ্যাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোট চুরির সুযোগ করে দেবে: হাসনাত আব্দুল্লাহ
  • ফেসবুকে বন্যপ্রাণীর বিজ্ঞাপন নিষিদ্ধ; হাট-বাজারেও কেনা-বেচা করা যাবে না
  • উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net