Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
বেলারুশ-পোল্যান্ড সীমান্তে আটকা পড়েছে শত শত অভিবাসী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 November, 2021, 02:30 pm
Last modified: 09 November, 2021, 02:38 pm

Related News

  • শ্রেণিকক্ষে অভিবাসী শিশুর সংখ্যার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব ইতালির
  • বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

বেলারুশ-পোল্যান্ড সীমান্তে আটকা পড়েছে শত শত অভিবাসী

অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে নিজেদের সীমান্তে রেজার-তারের বেড়া তৈরি করেছে পোল্যান্ড। পোলিশ বর্ডার গার্ড জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে কুজনিকা এলাকার সাথে বেলারুশের সীমান্ত ক্রসিং বন্ধ করে দিচ্ছে তারা।
টিবিএস ডেস্ক
09 November, 2021, 02:30 pm
Last modified: 09 November, 2021, 02:38 pm
ছবি: বিবিসি

বেলারুশ থেকে আসা অভিবাসীদেরকে সীমান্ত অতিক্রমে বাধা দিচ্ছে পোল্যান্ড। বেলারুশের সাথে পোল্যান্ডের পূর্ব সীমান্তে বর্তমানে অবস্থান করছে হাজারো অভিবাসী। 
সোমবার (৮ নভেম্বর) একটি জরুরি বৈঠক ডেকে এই অঞ্চলে ১২ হাজার সেনা মোতায়েন করে পোল্যান্ডের সরকার।

এই পরিস্থিতিতে বেলারুশকে দোষারোপ করছেন পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী পিওত্র ওয়াওরজিক। সীমান্তে অভিবাসী পাঠানোকে শত্রুতামূলক কার্যকলাপ হিসেবে বর্ণনা করেছে দেশটি।

পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়া জানায়, সাম্প্রতিক মাসগুলোতে বেলারুশ থেকে অবৈধভাবে তাদের দেশে প্রবেশের চেষ্টা করা লোকের সংখ্যা বেড়েছে। তাদের মধ্যে অনেকেই এসেছেন মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে।

অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে নিজেদের সীমান্তে রেজার-তারের বেড়া তৈরি করেছে পোল্যান্ড। পোলিশ বর্ডার গার্ড জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে কুজনিকা এলাকার সাথে বেলারুশের সীমান্ত ক্রসিং বন্ধ করে দিচ্ছে তারা।

এ অবস্থায় অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তাদেরকে বেলারুশ এবং পোল্যান্ড কোনো দেশেই প্রবেশের অনুমতি না দেওয়ায়, পোল্যান্ডের জঙ্গলে আটকা পড়েছেন তারা। এরই মধ্যে হাইপোথার্মিয়ায় বেশ কয়েকজন অভিবাসী মারা গেছেন।

সূত্র: বিবিসি

একজন ইরাকি অভিবাসীর ভাইয়ের সাথে কথা বলে জানা গেছে, খাদ্য ও পানীয় জলের অভাবে সীমান্তে আটকে থাকা লোকজন পড়েছেন ভোগান্তিতে। তার ভাই নিজের স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে গত মাসে বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছান।

সোমবার পোল্যান্ডের সীমান্তে যাওয়ার সিদ্ধান্ত অভিবাসীদের হলেও, তাদের এই পদক্ষেপ নিতে হচ্ছে বেলারুশ সরকারের কারণেই। বারওয়া নুসরিদ্দীন আহমেদ নামক ঐ ব্যক্তি বলেন, "সবাই জানে যে তাদেরকে বেলারুশের সরকার ব্যবহার করছে। এখানে তাদের কোন ভবিষ্যৎ নেই।"

সোমবার সামাজিক মাধ্যম টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, নারী ও শিশু সহ একদল অভিবাসী বেলারুশের পোলিশ সীমান্তের দিকে যাচ্ছে। অন্যান্য ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক অভিবাসীকে খাকি পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা এগিয়ে নিয়ে যাচ্ছে।

Kuźnica: próba sforsowania polskiej granicy pic.twitter.com/kqCkLPdsiK— Ministerstwo Obrony Narodowej ?? (@MON_GOV_PL) November 8, 2021

এছাড়া, অন্য একটি ফুটেজে দেখা যায়, অভিবাসীরা রেজার তারের বেড়া লঙ্ঘনের চেষ্টা করলে পোলিশ সীমান্তরক্ষীরা তাদেরকে বাধা দিচ্ছে।

সোমবারের ঘটনার প্রতিক্রিয়ায়, বেলারুশিয়ান শাসনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইউরোপীয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন। এছাড়া, বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে তার দেশের সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের সীমান্তে অভিবাসী অনুপ্রবেশের প্রচার বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বেলারুশিয়ান সীমান্তরক্ষী সংস্থার দেওয়া তথ্যমতে, সোমবার পোলিশ সীমান্তে ২ হাজারেরও বেশি 'শরণার্থী' জড়ো হয়। সংস্থাটি আরও জানায়, নিজেদের 'সুরক্ষার আবেদন করতে' ইউরোপীয় ইউনিয়নের দিকে যাচ্ছিল তারা।

  • সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

পোল্যান্ড / বেলারুশ / অভিবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • শ্রেণিকক্ষে অভিবাসী শিশুর সংখ্যার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব ইতালির
  • বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net