Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
বেইজিংয়েও বাজারের সামুদ্রিক মাছ আর মাংসের দোকান থেকে ছড়িয়েছে নতুন করোনাভাইরাস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 June, 2020, 10:25 am
Last modified: 19 June, 2020, 10:37 am

Related News

  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান কি যুদ্ধে চীনের তৈরি অতি-নিখুঁত 'বেইডো' নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে?
  • ইরানে হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার সহায়তা দেবে চীন
  • সংকেতের লড়াই: যেভাবে রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্যে সুবিধা পাচ্ছে ইরান

বেইজিংয়েও বাজারের সামুদ্রিক মাছ আর মাংসের দোকান থেকে ছড়িয়েছে নতুন করোনাভাইরাস

বেইজিংয়ে সংক্রমণের সঙ্গে সম্পর্ক থাকতে পারে এই শঙ্কা থেকে ইউরোপীয় বিপণনকারীদের কাছ থেকে স্যালমন মাছ আনা স্থগিত করে দিয়েছে চীন।
টিবিএস ডেস্ক
19 June, 2020, 10:25 am
Last modified: 19 June, 2020, 10:37 am
ফেংতাই কৃষি বাজারের এলাকায় জীবাণুনাশক ছিটাচ্ছেন একদল স্বেচ্ছাসেবক। ছবি: গ্লোবাল টাইমস

বেইজিংয়ের এক পাইকারি খাদ্যপণ্যের বাজার থেকেই নতুন করে করোনাভাইরাস ছড়িয়েছে। এই বাজারের সামুদ্রিক মাছ এবং মাংসের দোকানের অংশ থেকেই মারাত্মক এই ভাইরাসের সংক্রমণের আলামত খুঁজে পেয়েছে চীন। 

গত বৃহস্পতিবার চীনের রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানান, তারা ধারণা করছেন, বাজারের ওই অংশের নিম্ন তাপমাত্রা এবং উচ্চ আদ্রতার কারণে সংক্রমণের বিস্তার হয়েছে।

এর আগে গত সপ্তাহে চীনের রাজধানী বেইজিংয়ের অন্তর্ভুক্ত দক্ষিণ-পশ্চিমের ফেংতাই জেলার জিনফাদি বাজারে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পায় দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা।

ওই এলাকায় মুখের লালা পরীক্ষায় ৫১৭ জনের মধ্যে ৪৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

এর প্রেক্ষিতে দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে বেইজিংয়ে সকল প্রকার পর্যটন এবং ক্রীড়ানুষ্ঠান বাতিল করে দিয়েছে নগর কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানও।

নতুন করে এই সংক্রমণে এখন পর্যন্ত ১০০ জনকে শনাক্ত করতে পেরেছে কর্তৃপক্ষ। তবে নগরজুড়ে শঙ্কা বাড়ছে আরো সংক্রমণের।

বৃহস্পতিবার চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ জুনইউ এক সংবাদ সম্মেলনে বলেন, জিনফাদি বাজারের যেসব লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই সি-ফুড এবং জলজ পণ্যের দোকানে কাজ করতেন। তাদের পরে আক্রান্ত হয়েছেন গরুর মাংস এবং খাসির মাংসের দোকানে কাজ করা লোকজন। এদের মধ্যে সবার আগে সি-ফুডের দোকানে কাজ করা লোকজনের শরীরে করোনার উপসর্গ দেখা যায়।

তিনি বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী, ভাইরাসের টিকে থাকার জন্য স্বল্প তাপমাত্রা এবং বেশি আদ্রতা বেশ উপযোগী। সেকারণে সি-ফুড মার্কেট এটার উৎস হওয়ার সম্ভাবনাই বেশি। 

তবে এই বিশেষজ্ঞ এটাও বলেছেন যে, এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।

বেইজিংয়ে সংক্রমণের সঙ্গে সম্পর্ক থাকতে পারে এই শঙ্কা থেকে ইউরোপীয় বিপণনকারীদের কাছ থেকে স্যালমন মাছ আনা স্থগিত করে দিয়েছে চীন।

আমদানি করা স্যালমনের সাথে আসা চপিং বোর্ডে করোনাভাইরাস খুঁজে পাওয়ার পর থেকে এই মাছটি রান্না ছাড়া খাওয়ার ব্যাপারে লোকজনকে সতর্ক করে দিয়েছে চীনের স্বাস্থ্য কর্মকর্তারা।

এর আগে গত বছরের ডিসেম্বরের  শেষ দিকে চীনে করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ আঘাত হানে দেশটির হুবেই প্রদেশের একটি সামুদ্রিক খাদ্যের বাজার থেকে। ওই বাজারে বিক্রি করা বন্য প্রাণী থেকেই করোনাভাইরাস বিস্তার লাভ করে বলে পরবর্তীতে জানা যায়। 
সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

বেইজিং / চীন / চীনের রাজধানীতে করোনার দ্বিতীয় সংক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান কি যুদ্ধে চীনের তৈরি অতি-নিখুঁত 'বেইডো' নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে?
  • ইরানে হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার সহায়তা দেবে চীন
  • সংকেতের লড়াই: যেভাবে রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্যে সুবিধা পাচ্ছে ইরান

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net