Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
জিমেইলের সমস্যা সমাধান, দাবি গুগলের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
20 August, 2020, 03:30 pm
Last modified: 20 August, 2020, 05:43 pm

Related News

  • ডেটা সেন্টারের জন্য ফিনল্যান্ডে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, শুরু তদন্ত
  • বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার সুযোগ দেবে ইউজিসি
  • মার্কিন নিষেধাজ্ঞার জেরে চীনের বৈজ্ঞানিক উদ্ভাবন বেড়েছে ৭০ শতাংশের বেশি: গবেষণা
  • নিরাপত্তা পরীক্ষার সময়েই প্রথমবারের মতো ৩ কোম্পানির ওয়েবসাইট হ্যাক করল গুগলের জেমিনাই
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

জিমেইলের সমস্যা সমাধান, দাবি গুগলের

কী সমস্যা এবং কী কারণে জিমেইল 'ডাউন' হয়েছিল, গুগল সেটি এখনো স্পষ্ট করেনি।
টিবিএস রিপোর্ট
20 August, 2020, 03:30 pm
Last modified: 20 August, 2020, 05:43 pm

কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে জিমেইল, গুগল ড্রাইভস, গুগল ডকস ও অন্যান্য গুগল সার্ভিসের চলমান সমস্যা সমাধান করা গেছে বলে ঘোষণা দিয়েছে গুগল।

বৃহস্পতিবার গুগল অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পেজে বলা হয়, 'জিমেইলের সমস্যা সমাধান করা হয়েছে। আপনার (গ্রাহক) অসুবিধার জন্য আমরা দুঃখিত। ধৈর্য ধরে পাশে থাকায় আন্তরিক ধন্যবাদ। সিস্টেম নির্ভরযোগ্যতার গুরুত্ব গুগলের কাছে সবার ওপরে। আমাদের সিস্টেম আরও সমৃদ্ধ করতে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি।'

এর আগে, গুগলের ইমেইল সার্ভিস- জিমেইল বিশ্বজুড়েই 'ডাউন' করে।

বৃহস্পতিবার বেলা ১০টা থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ব্যবহারকারী এ নিয়ে 'রিপোর্ট' করেছে বলে ডাউন ডিটেক্টরে ধরা পড়েছে। ব্যবহারকারীদের অভিযোগ প্রতিনিয়ত বাড়ছে। এ ব্যাপারে অভিযোগে সয়লাব হয়ে গেছে টুইটারও।

বিশ্বজুড়ে এই সমস্যা দেখা দিলেও কিছু কিছু ব্যবহারকারী অবশ্য বলেছিলেন, তারা ঠিকঠাক জিমেইল ব্যবহার করতে পারছেন।

এদিকে, গুগল অ্যাপ্লিকেশনসের স্ট্যাটাস পেজে তখন জানানো হয়, তারা এ সংক্রান্ত ফিডব্যাক পাচ্ছেন এবং বিকেল ৩:৩৮ নাগাদ পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

কী সমস্যা এবং কী কারণে জিমেইল 'ডাউন' হয়েছে, সেটি অবশ্য এখনো স্পষ্ট নয়। তবে এ কারণে কিছু গ্রাহককে ভোগান্তি পোহাতে হয়েছে। কেউ কেউ অভিযোগ করেন, তারা ইমেইল পাঠাতে পারছেন না; আবার কারও অভিযোগ,  ঠিকমতো অপারেট করতে ঝামেলা হচ্ছে। কেউ কেউ বলছেন, আপলোডের গতি খুব ধীর হওয়ায় অ্যাটাচমেন্ট ফাইল পাঠাতে বিড়ম্বনায় পড়ছেন তারা।

Related Topics

টপ নিউজ

জিমেইল / ইমেইল / গুগল / প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • ডেটা সেন্টারের জন্য ফিনল্যান্ডে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, শুরু তদন্ত
  • বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার সুযোগ দেবে ইউজিসি
  • মার্কিন নিষেধাজ্ঞার জেরে চীনের বৈজ্ঞানিক উদ্ভাবন বেড়েছে ৭০ শতাংশের বেশি: গবেষণা
  • নিরাপত্তা পরীক্ষার সময়েই প্রথমবারের মতো ৩ কোম্পানির ওয়েবসাইট হ্যাক করল গুগলের জেমিনাই
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net