Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
বিদেশি ব্রান্ডের মধু কি আস্থার যোগ্য?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 November, 2020, 08:15 pm
Last modified: 23 November, 2020, 01:57 am

Related News

  • খাদ্যে বিষক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা: খাদ্য প্রতিমন্ত্রী
  • হাজার বছরেও নষ্ট হয় না মধু! এর বৈজ্ঞানিক রহস্য কী?
  • সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হচ্ছে ৭ এপ্রিল
  • ‘সুন্দরবনের মধু’ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাচ্ছে
  • দেশের একমাত্র সরকারি মধু শোধনাগারের অন্দরে

বিদেশি ব্রান্ডের মধু কি আস্থার যোগ্য?

ব্রিটেনের তিনটি বড় সুপারশপ চেইন হচ্ছে; টেসকো, সেইন্সবেরি ও আসডা। ল্যাবরেটরীতে করা পরীক্ষায় তিনটি প্রতিষ্ঠানেরই বিপণীকেন্দ্রে চাল আর ভুট্টা থেকে তৈরি চিনির সস্তা দ্রবণ পাওয়া গেছে নামিদামি ব্রান্ডের মধুর কৌটায়।
টিবিএস ডেস্ক
22 November, 2020, 08:15 pm
Last modified: 23 November, 2020, 01:57 am
ছবি: ব্রিটানিকা

মধু একটি পুষ্টিকর ও উপাদেয় খাবার। সুস্বাস্থ্য বিবেচনায় পথ্য হিসেবেও এর ব্যবহার সমাদৃত। এই জনপ্রিয়তার কারণে দেশের বাজারে হরেক রকমের দেশি-বিদেশি মধু পাওয়া যায়। খাঁটি দেশি মধুর নামে জালিয়াতির কথা গণমাধ্যমের আলোচনায় এলেও নামিদামি বিদেশি ব্র্যান্ডগুলো সমালোচনার ঊর্দ্ধে।

রাজধানীর নিউ মার্কেট এলাকায় কেনাকাটা করতে এসেছিলেন কর্মজীবী গৃহবধূ রোকসানা আনসারি। এপ্রসঙ্গে কথা হলো তার সঙ্গে। রোকসানা বলেন, 'বাসায় সবাই মধুর ভক্ত। তাই আমি সাধারণত একটু বেশি পরিমাণে দেশি মধু কিনি। বিদেশি ব্রান্ডের দাম একটু বেশি, তাই বেশি পরিমাণে কেনাটা ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না।'

বিদেশি ব্রান্ডে তার যে বেশি আস্থা আছে সেকথাও জানান তিনি। শুধু তিনি একাই নন, রাজধানীর গুলশান-বনানী-সহ প্রায় সব এলাকায় অভিজাত সুপারমার্কেটগুলোতে রমরমা বিকিকিনি হয় বিদেশি মধু। থরে থরে সাজানো এই পণ্য সমাহারের জালিয়াতি ধরা পড়েছে খোদ যুক্তরাজ্যেই। 

ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইল জানায়, ব্রিটেনের বড় সুপারমার্কেটগুলোর শেলফে মধুর পরিবর্তে সস্তা চিনির সিরাপ পাওয়া গেছে। আজ রোববার (২২ নভেম্বর) এক অনুসন্ধানের প্রেক্ষিতে এ তথ্য তুলে ধরে গণমাধ্যমটি। 

ব্রিটেনের তিনটি বড় সুপারশপ চেইন হচ্ছে; টেসকো, সেইন্সবেরি ও আসডা। ল্যাবরেটরীতে করা পরীক্ষায় তিনটি প্রতিষ্ঠানেরই বিপণীকেন্দ্রে চাল আর ভুট্টা থেকে তৈরি চিনির সস্তা দ্রবণ পাওয়া গেছে নামিদামি ব্রান্ডের মধুর কৌটায়। 

'নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স টেস্ট' নামক সর্বাধুনিক প্রযুক্তির এই পরীক্ষার এই ফলাফল চাঞ্চল্য তৈরি করেছে যুক্তরাজ্য জুড়ে। ২০১৩ সালের ঘোড়ার মাংস নিয়ে কেলেঙ্কারির পর এই প্রথম খাদ্য নিয়ে এত বড় জালিয়াতি ধরা পড়লো। 

সেই সূত্রে দেখা যাচ্ছে, মৌচাক থেকে নয় বরং এসব পণ্যের উৎস হচ্ছে আসলে কারখানা। দেশটির মধু আমদানিকারক এবং সুপারমার্কেট চেইনগুলো অবশ্য এই ফলাফল অস্বীকার করে বলেছে, পরীক্ষাটি ত্রুটিপূর্ণ এবং এর ফলাফল বিশ্বাসযোগ্য নয়। 

তবে এনিয়ে বিতর্কের জেরে গতকাল রাতেই খাদ্য বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদদের সঙ্গে এক বৈঠক করে। মান বিচারে সেখানে একটি জাতীয় পরীক্ষা পদ্ধতি চালুর প্রসঙ্গে আলোচনা হয়েছে। 

যুক্তরাজ্য প্রতিবছর ৫০ হাজার টন মধু আমদানি করে। চাহিদার এক-তৃতীয়াংশ যোগান দেয় চীন। কিন্তু, দীর্ঘদিন ধরেই ব্রিটিশ ও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত নানা দেশের চাষিদের অভিযোগ; প্রতি কিলো মধু উৎপাদনে তাদের সাড়ে তিন পাউন্ড খরচ হয়। সেখানে চীন কিভাবে তা নূন্যতম ১.১০ পাউন্ডে সরবরাহ করছে- তা যাচাই করে দেখা উচিৎ। 

ইউরোপীয় চাষিদের জোট কোপা-কোগেচার এক সদস্য ইতিনে ব্রুনেও অভিযোগ করেন, 'মধুর কৌটায় শুধুমাত্র বেশি করে চিনির দ্রবণ মেশালেই এত কম দামে বিক্রি করা সম্ভব।'

এমন অভিযোগের কারণেই গত সপ্তাহে যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোর নিজস্ব ব্রান্ডের মধুর মান পরীক্ষার ফল প্রকাশ করে হানি অথেনটিসিটি প্রজেক্ট। এসব মধু আমদানি করা নয়, বরং যুক্তরাজ্যে উৎপাদিত। তাই ফলাফল সকলকে বিস্মিত করেছে। 

জার্মানির ফুডকিউএস নামক একটি ল্যাবরেটরিতে মত ১৩টি ব্রান্ডের মধু ২৪০ বারের বেশি পরীক্ষা করা হয়। সেখানে টেসকোর সমবায় ভিত্তিক মধু ব্র্যান্ড ক্লিয়ার হানির ৪৫৪ গ্রামের কৌটায় পাওয়া গেছে স্পিকোজ নামে এক ধরনের চিনির মিশ্রণ। প্রাকৃতিক মধুতে এমন কোনো চিনি থাকে না। এর ফলে মধুতে সিরাপ মেশানো হয়েছে এমন প্রমাণ মেলে। 

আসডার পিওর হানি এবং সেইন্সবেরির ক্লিয়ার হানি-সহ মোট ১০টি ব্র্যান্ডের মধুতেও পাওয়া গেছে বিশেষ ধরনের এনজাইম, যা শুধুমাত্র চিনির দ্রবণ মেশালেই মধুতে থাকা সম্ভব।  

ফলাফলের প্রসঙ্গে ফুডকিউএস- এর ব্যবস্থাপনা পরিচালক বের্ন্ড ক্যাম্ফ বলেন, ''প্রত্যেকটি ব্রান্ডের পণ্যেই একাধিক দ্রবণ মেশানোর প্রমাণ আমরা পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে কয়েক ধাপে এসব চিনির সিরাপ যোগ করে ভেজাল দেওয়া হয়েছে।''  

এব্যাপারে কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট- এর ইনস্টিটিউড ফর গ্লোবাল ফুড সেফটি'র পরিচালক অধ্যাপক ক্রিস এলিওট জানান, ''মধুতে ভেজাল দেওয়া খাবারের দুনিয়ায় অন্যতম এক বড় বাণিজ্য। বড় সুপারমার্কেটগুলো আসল পণ্য পরীক্ষায় কিছু পরীক্ষা করে বটে, কিন্তু তাদের বাইরে অন্যান্য বিপণীকেন্দ্রে দেদারসে বিকোচ্ছে ভেজাল মধু।''

বিখ্যাত সুপারশপগুলোর নিজস্ব ব্রান্ডের মধুতে ভেজাল পাওয়ার ঘটনাকে তিনি মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন।   

  • সূত্র: ডেইলি মেইল 
     

Related Topics

টপ নিউজ

খাদ্যে ভেজাল / মধু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • খাদ্যে বিষক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা: খাদ্য প্রতিমন্ত্রী
  • হাজার বছরেও নষ্ট হয় না মধু! এর বৈজ্ঞানিক রহস্য কী?
  • সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হচ্ছে ৭ এপ্রিল
  • ‘সুন্দরবনের মধু’ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাচ্ছে
  • দেশের একমাত্র সরকারি মধু শোধনাগারের অন্দরে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net