Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
বছরে শত কোটির বেশি ভ্যাকসিন ডোজ উৎপাদন করবে চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 September, 2020, 08:50 pm
Last modified: 25 September, 2020, 08:56 pm

Related News

  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন
  • কী হবে যদি...আগামী শুক্রবার জাতিসংঘ ভেঙে দেওয়া হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

বছরে শত কোটির বেশি ভ্যাকসিন ডোজ উৎপাদন করবে চীন

চীন সরকার শুরু থেকেই টিকা পরীক্ষায় উন্নত গবেষণাগার এবং তা উৎপাদনে বৃহৎ কারখানা স্থাপন উৎসাহিত করেছে। অগ্রগতি পর্যবেক্ষণে প্রতিষ্ঠিত হয়েছে স্বতন্ত্র একটি নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে প্রায় ১১টির বেশি প্রার্থী ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে চীন। এদের মধ্যে চারটি আছে পরীক্ষার সর্বশেষ ধাপ বা তৃতীয় পর্যায়ে।   
টিবিএস ডেস্ক
25 September, 2020, 08:50 pm
Last modified: 25 September, 2020, 08:56 pm
শুক্রবার বেইজিং স্টেট কাউন্সিল ইনফরমেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোভিড টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া জনগোষ্ঠীর তালিকা প্রদর্শন করছেন- দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ঝেং জংওয়েই। ছবি: এপি

আগামী বছর নাগাদ চীনের কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বাৎসরিক একশ' কোটি ডোজ ছাড়িয়ে যাবে। দেশটির সরকার কোভিড প্রতিষেধক উৎপাদনে নতুন কারখানা নির্মাণ ও আধুনিকায়নের ক্ষিপ্রগতির এক উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমেই টিকা উৎপাদনে গতি অর্জন করবে চীন- আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এমন কথা জানান চীনের শীর্ষ এক জনস্বাস্থ্য কর্মকর্তা।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের- ডেভেলপমেন্ট সেন্টার ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক ঝেং জংওয়েই নামের এ কর্মকর্তা শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। 

এসময় তিনি জানান, চলতি বছরের শেষ দিকে চীনের ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা ৬১ কোটি ডোজ হবে। কিন্তু, সরকার তা নিয়ে সন্তুষ্ট নয়। দ্রুতগতিতে উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

'ফলে আগামী বছর আমাদের (কোভিড) টিকা উৎপাদনের সক্ষমতা বাৎসরিক শত কোটি ডোজ ছাড়িয়ে যাবে' সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন। খবর এপির।

অবশ্য, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার নতুন ক্ষেত্র কিনা সেবিষয়ে কিছু বলেননি জংওয়েই। ইতোপূর্বে, যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই ফার্মা জায়ান্ট ফাইজার এবং মডের্না ইঙ্ক উভয়েই ২০২১ সাল নাগাদ একশ' কোটি ডোজ উৎপাদনের ঘোষণা দিয়েছিল। 

তবে জংওয়েই বলেছেন, উৎপাদন যে পরিমাণেই হোক- সবার আগে স্বাস্থ্যকর্মী, সীমান্তরক্ষী এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। তারপর তা সর্বসাধারণের মধ্যে দেওয়া হবে। 

চীন সরকার শুরু থেকেই টিকা পরীক্ষায় উন্নত গবেষণাগার এবং তা উৎপাদনে বৃহৎ কারখানা স্থাপন উৎসাহিত করেছে। অগ্রগতি পর্যবেক্ষণে প্রতিষ্ঠিত হয়েছে স্বতন্ত্র একটি নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে প্রায় ১১টির বেশি প্রার্থী ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে চীন। এদের মধ্যে চারটি আছে পরীক্ষার সর্বশেষ ধাপ বা তৃতীয় পর্যায়ে।   
 
গবেষণাধীন এসব টিকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে; দেশটির বেসরকারি কোম্পানি সাইনোভ্যাকের তৈরি করোনাভ্যাক প্রার্থী টিকা। রাজধানী বেইজিংয়ে স্থাপিত একটি সুরক্ষিত কারাখানায় এটি উৎপাদন শুরু করা হয়েছে।   

গত বৃহস্পতিবার সাইনোভ্যাকের চেয়ারম্যান ইন ওয়েইডং বলেছিলেন, মাত্র কয়েক মাসেই নতুন এ কারখানা স্থাপন করা হয়, এবং আগামীতে চাহিদার বিবেচনায় আরও কারখানা স্থাপন করা হবে।

কিছু দেশ ইতোমধ্যেই টিকা গবেষণা ও উৎপাদনের গতি বাড়িয়েছে। যার মধ্যে শীর্ষে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। এছাড়া, ১৫০টি দেশ যোগ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) টিকা জোট- কোভাক্স-এ।  

জোটটি বছরে ২শ' কোটি ডোজ টিকা উৎপাদন করে, প্রথম বছরেই অন্তত বিশ্বের ২০ শতাংশ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে এর আওতায় আনতে চায়। এই চাহিদা একটি অপার বাণিজ্যিক সম্ভাবনাও সৃষ্টি করেছে ফার্মা জায়ান্টদের জন্য। 

হু' মহাপরিচআলোক তেদ্রোস আধানম ঘেব্রেইসাস চলতি মাসের শুরুতে জানিয়েছিলেন, 'কোভাক্স জোটের মূল লক্ষ্য; কিছু দেশের সকল মানুষের চাইতে- সব দেশের কিছু মানুষ যাতে টিকা পায়- তা সুনিশ্চিত করা।' 

Related Topics

টপ নিউজ

চীনের কোভিড ভ্যাকসিন / উৎপাদন সক্ষমতা / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন
  • কী হবে যদি...আগামী শুক্রবার জাতিসংঘ ভেঙে দেওয়া হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net