Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
ফাইজার ও মডার্না টিকার সঙ্গে হৃৎপিণ্ডে মৃদু প্রদাহের যোগসূত্র খুঁজে পেল ইইউ

আন্তর্জাতিক

09 July, 2021, 08:25 pm
Last modified: 09 July, 2021, 08:28 pm

Related News

  • ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের আলোচনা শুরু আগামী মাসের মধ্যে: বাণিজ্যমন্ত্রী
  • সেউতা অভিবাসী সংকট নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ইইউ
  • প্রতিদ্বন্দ্বীদের ঠেকিয়ে নিজস্ব অ্যাপকে সুবিধা, গুগলকে ৮৯০ মিলিয়ন ইউরো জরিমানা করল ইইউ
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

ফাইজার ও মডার্না টিকার সঙ্গে হৃৎপিণ্ডে মৃদু প্রদাহের যোগসূত্র খুঁজে পেল ইইউ

বেশিরভাগ ক্ষেত্রে ফাইজারের টিকা গ্রহণের পর এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার প্রমাণ মিলেছে। ইউরোপিয় ইউনিয়নে মডার্নার চাইতে ফাইজারের টিকাই বেশি দেওয়া হচ্ছে।
09 July, 2021, 08:25 pm
Last modified: 09 July, 2021, 08:28 pm
ছবি: দাদো রুভিক/ রয়টার্স ফাইল ছবি

হৃদপিণ্ডে মৃদু প্রবাহ বা জ্বালাপোড়ার বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার সঙ্গে ফাইজার ও মডার্না আবিষ্কৃত কোভিড-১৯ টিকা দুটির সম্ভাব্য যোগসূত্র খুঁজে পেয়েছে ইউরোপিয় ইউনিয়নের ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ। আজ শুক্রবার (৯ জুলাই) এ তথ্য জানিয়ে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ) বলেছে, তারপরও টিকা গ্রহণের সুফল, সম্ভাব্য এই ঝুঁকির চাইতে অনেকগুণই বেশি।  

ইএমএ বলেছে, এমআরএনএ প্রযুক্তির এ ভ্যাকসিন দুটির সম্ভাব্য বিরূপ প্রভাব হিসেবে হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াটিস ও পেরিকার্ডিয়াটিস সৃষ্টিকে ঝুঁকির তালিকায় রাখা আবশ্যক। সাধারণত টিকা গ্রহণের ১৪ দিনের মধ্যে এসব লক্ষণ দেখা দেয় বলেও জানায় সংস্থাটি। 

বিশেষ করে, দ্বিতীয় ডোজ নেওয়া অপেক্ষাকৃত তরুণ প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে এর সম্ভাবনা বেশি বলেও উল্লেখ করা হয়।

পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্তদের মধ্যে,শ্বাসকষ্ট, বুক ধুকধুকানি ও বুক ব্যথার লক্ষণ দেখা যায়। 

ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশসহ আইসল্যান্ড, নরওয়ে এবং লিখস্টেনস্টেইন- এ ফাইজার ও মডার্নার টিকাপ্রাপ্তদের মধ্যে ৩০০টি মায়োকার্ডিয়াটিস ও পেরিকার্ডিয়াটিসের ঘটনা বিশ্লেষণ করে এ উপসংহার টানে সংস্থাটি। 

বেশিরভাগ ক্ষেত্রে ফাইজারের টিকা গ্রহণের পর এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার প্রমাণ মিলেছে। ইউরোপিয় ইউনিয়নে মডার্নার চাইতে ফাইজারের টিকাই বেশি দেওয়া হচ্ছে। 

এনিয়ে দেওয়া এক বিবৃতিতে ফাইজার ইঙ্ক বলেছে, "বেশিরভাগ ক্ষেত্রেই এমন প্রভাব অত্যন্ত মৃদু ধরনের এবং সাধারণ চিকিৎসা ও বিশ্রাম নিলেই আক্রান্তরা সুস্থ হয়ে ওঠেন।" তবে ফাইজার টিকার সহযোগী আবিষ্কারক জার্মান কোম্পানি বায়োএনটেক তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তাছাড়া, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিড টিকাও এমন প্রতিক্রিয়ার জন্ম দেয় কিনা তা খতিয়ে দেখছে ইএমএ। 

তবে শুক্রবার এ দুটি টিকার সঙ্গে হৃৎপিণ্ডের আলোচিত প্রভাবের কোনো সম্পর্ক এপর্যন্ত পাওয়া যায়নি বলেও জানানো হয়। 

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

ইইউ / ফাইজার ভ্যাকসিন / মডার্না ভ্যাকসিন / কোভিড-১৯ টিকা / হৃৎপিণ্ডে প্রদাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের আলোচনা শুরু আগামী মাসের মধ্যে: বাণিজ্যমন্ত্রী
  • সেউতা অভিবাসী সংকট নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ইইউ
  • প্রতিদ্বন্দ্বীদের ঠেকিয়ে নিজস্ব অ্যাপকে সুবিধা, গুগলকে ৮৯০ মিলিয়ন ইউরো জরিমানা করল ইইউ
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net