Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
পুরুষদের প্রাণনাশের কারণ হতে পারে অসুখী দাম্পত্য জীবন: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 June, 2021, 08:40 pm
Last modified: 23 June, 2021, 08:43 pm

Related News

  • ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
  • ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার নাগরিক ইসরায়েল ছেড়েছেন
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

পুরুষদের প্রাণনাশের কারণ হতে পারে অসুখী দাম্পত্য জীবন: গবেষণা

এ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যারেজ থেরাপিকে জনপ্রিয় করার আহ্বান জানান গবেষকরা। 
টিবিএস ডেস্ক
23 June, 2021, 08:40 pm
Last modified: 23 June, 2021, 08:43 pm
ছবি: সংগৃহীত

অসুখী দাম্পত্য জীবনের ফলে পুরুষদের জীবনে ভয়াবহ বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, এমনকি প্রাণনাশের আশঙ্কাও থাকে। সম্প্রতি জার্নাল অব ক্লিনিক্যাল মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণার ফলাফলে বলা হয়েছে, পুরুষদের মধ্যে উচ্চ মৃত্যুহারের সঙ্গে অসুখী দাম্পত্যজীবনের সম্পর্ক আছে। 

তেল আবিব ইউনিভার্সিটির গবেষকরা তিন দশক ধরে প্রায় নয় হাজার জন পুরুষের স্বাস্থ্য বিশ্লেষণ করেন। দীর্ঘ তিন দশকের গবেষণা থেকে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে, যারা তাদের দাম্পত্যজীবন নিয়ে অসুখী ছিলেন তাদের মধ্যে স্ট্রোকসহ অন্যান্য জটিলতায় মৃত্যুর আশঙ্কা বেশি থাকে।

এ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যারেজ থেরাপিকে জনপ্রিয় করার আহ্বান জানান গবেষকরা। 

গবেষকরা ৮ হাজার ৯৪৫ জন ইসরায়েলি পুরুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পর্যালোচনা করেন। অংশগ্রহণকারীরা এর আগে ১৯৬৫ সালে শুরু হওয়া আরেকটি মৃত্যুহার সংশ্লিষ্ট গবেষণায়ও অংশ নিয়েছিলেন। 

এসব পুরুষদের প্রত্যেকেই চল্লিশোর্ধ। তাদেরকে নিজেদের বৈবাহিক জীবনকে এক থেকে চারের মধ্যে র‍্যাংকিং করতে বলা হয়।

যারা তাদের বৈবাহিক জীবন সম্পর্কে র‍্যাংকিং-এ সবচেয়ে কম নম্বর দিয়েছিলেন, তাদের মধ্যে বেশি নম্বর দেওয়া ব্যক্তিদের তুলনায় স্ট্রোকে মৃত্যুবরণ করার ঝুঁকি ৬৯ শতাংশ বেশি। 

দাম্পত্য জীবনে অসুখীদের মধ্যে সার্বিকভাবে সব ঝুঁকির হার ১৯ শতাংশ বেশি। 

কম বয়সীরা অধিক ঝুঁকিতে

গবেষকরা আরও আবিষ্কার করেন, তুলনামূলক কম বয়সীদের মধ্যে মৃত্যু ঝুঁকি আরও বেশি। ৫০ বছরের কম বয়সীদের মধ্যে মৃত্যুহার ৩৯.৪ শতাংশ, এ বয়সীরা দাম্পত্যজীবনে সবচেয়ে অসুখী থাকার কথা জানিয়েছিলেন। 

বয়স্কদের মধ্যে এ হার ছিল ৬.৫ শতাংশ।

গবেষণাটির প্রধান গবেষক ড. শাহার লেভ-আরি দ্য টাইমস অব ইসরায়েলকে বলেছিলেন, "আমরা আশ্চর্যজনক কিছু বিষয়ের সন্ধান পেয়েছি। দাম্পত্য জীবনে অসুখী হওয়ার ব্যাপারটি পুরুষদের মধ্যে মৃত্যুর ঝুঁকির কারণ হিসেবেও কাজ করতে পারে। ঠিক যেমনভাবে ধুমপান বা শরীরচর্চা না করা মৃত্যু ঝুঁকির কারণ হতে পারে,"

ড. লেভ-আরি জানান, তিনি ১৯৬৫ সালের গবেষণাটির তথ্যও পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান সময়ের গবেষকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সংযোগ-সম্পর্কের ব্যাপারে আরও ভালো ধারণা থাকায় আগের গবেষণাটি পর্যালোচনা করতে চান তিনি। 

সাধারণ জনগণের জন্য স্বাস্থ্য সংক্রান্ত প্রচারণার অংশ হিসেবেই দাম্পত্য জীবনের সন্তুষ্টি মূল্যায়ন ও তরুণ দম্পতিদের জন্য বিয়ে সংক্রান্ত শিক্ষা কর্মসূচির বাস্তবায়ন প্রয়োজন," লিখেন গবেষকরা। 

  • সূত্র: দ্য টেলিগ্রাফ

Related Topics

টপ নিউজ

দাম্পত্য জীবন / অসুখী / গবেষণা / প্রাণনাশ / প্রাণনাশের ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
  • ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার নাগরিক ইসরায়েল ছেড়েছেন
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net