Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
পারসিভিয়ারেন্স মঙ্গলের শিলা সংগ্রহে ব্যর্থ হলো যে কারণে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 August, 2021, 10:15 pm
Last modified: 14 August, 2021, 10:13 pm

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা

পারসিভিয়ারেন্স মঙ্গলের শিলা সংগ্রহে ব্যর্থ হলো যে কারণে

নাসা জানিয়েছে, নমুনা শিলাকে গুঁড়ো ও ছোট ছোট টুকরো আকারে সংগ্রহ করেছিল পারসিভিয়ারেন্স। এর ফলে এসব শিলা টিউবে না ঢুকে ক্রেটারের মেঝেতে পড়ে গেছে ঝুরঝুর করে।
টিবিএস ডেস্ক
14 August, 2021, 10:15 pm
Last modified: 14 August, 2021, 10:13 pm
পৃথিবী থেকে পাঠানো প্রথম রোবট হিসেবে মঙ্গলে গর্ত করেছে পারসিভিয়ারেন্স। ৭ সেন্টিমিটার গভীর গর্তটি থেকে আঙুলের সমান একটি পাথরখণ্ড সংগ্রহ করে সেটিকে বাতাসহীন টিউবে ঢুকিয়ে টিউবটির মুখ বন্ধ করে সেটি পৃথিবীতে পাঠানোর কথা ছিল রোভারের। ছবি: নাসা

মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কিনা, জানার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে নাসা। সে উদ্দেশ্যে মঙ্গলপৃষ্ঠের নমুনা সংগ্রহের জন্য পাথর খুঁড়েছে নাসার পাঠানো পারসিভিয়ারেন্স রোভার। কিন্তু উদ্দেশ্য সফল হয়নি। 

সম্প্রতি পারসিভিয়ারেন্স নমুনা পরীক্ষা করার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। নমুনা হিসেবে মঙ্গলের জেজেরো ক্রেটার অঞ্চল থেকে শিলা সংগ্রহ করে একটি ধাতব টিউবে রেখেছিল রোবটটি। কিন্তু উধাও হয়ে গেছে সেই শিলা।

এরপরই নাসা ঠিক করেছে জেজেরো ক্রেটারে আর খুঁড়বে না পারসিভিয়ারেন্স। তার বদলে আগামী মাস থেকে অন্য অঞ্চলে খোঁড়াখুঁড়ি চালাবে নতুন নমুনা সংগ্রহের উদ্দেশ্যে।

প্রথমবার কেনো মঙ্গলের শিলা সংগ্রহে ব্যর্থ হলো, তা নিয়ে বিস্তর বিশ্লেষণ চালিয়েছে নাসা। তারপর সংস্থাটি জানিয়েছে, নমুনা শিলাকে গুঁড়ো ও ছোট ছোট টুকরো আকারে সংগ্রহ করেছিল পারসিভিয়ারেন্স। এর ফলে এসব শিলা টিউবে না ঢুকে ক্রেটারের মেঝেতে পড়ে গেছে ঝুরঝুর করে।

পৃথিবী থেকে পাঠানো প্রথম রোবট হিসেবে মঙ্গলে গর্ত করেছে পারসিভিয়ারেন্স। ৭ সেন্টিমিটার গভীর গর্তটি থেকে আঙুলের সমান একটি পাথরখণ্ড সংগ্রহ করে সেটিকে বাতাসহীন টিউবে ঢুকিয়ে টিউবটির মুখ বন্ধ করে সেটি পৃথিবীতে পাঠানোর কথা ছিল রোভারের। কিন্তু পৃথিবীতে পাঠানো রোভারের তথ্য ও ছবি বিশ্লেষণ করে টিউবটিতে কোনো পাথরের উপস্থিতি মেলেনি।

নাসার এই মিশনের প্রজেক্ট ম্যানেজার জেনিফার ট্রসপার জানিয়েছেন, প্রকৌশলীরা যতটা আশা করেছিলেন, পারসিভিয়ারেন্সের সংগ্রহ করা শিলা তার চেয়ে বেশি ঝুরঝুরে ছিল। এ কারণেই সংগৃহীত শিলা টিউবের মধ্যে না থেকে ক্রেটারের মেঝেতে পড়ে গেছে। 

বছরখানেক আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল পারসিভিয়ারেন্স। এ বছরের ফেব্রুয়ারিতে রোভারটি লাল গ্রহের জেজেরো ক্রেটারে অবতরণ করে।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, রোভারটি পরবর্তী নমুনা সংগ্রহের জন্য মঙ্গলের সাউথ সেইটাহ নামক জায়গার উদ্দেশে যাত্রা শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ওখানকার শিলা পৃথিবীতে আনার মতো যথেষ্ট শক্ত হবে। পারসিভিয়ারেন্স আগামী মাসের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে।

এখন পর্যন্ত বাইরের কোনো গ্রহে পাঠানো রোভারগুলোর মধ্যে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির রোভার পারসিভিয়ারেন্স। এটি প্রায় ৮ সেন্টিমিটার পর্যন্ত গর্ত করতে এবং উঁচু মানের ছবি তুলে পৃথিবীতে পাঠাতে সক্ষম।

বছরখানেক আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল পারসিভিয়ারেন্স। এ বছরের ফেব্রুয়ারিতে রোভারটি লাল গ্রহের জেজেরো ক্রেটারে অবতরণ করে।

কৃত্রিম উপগ্রহ থেকে পাঠানো ছবির তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অনুমান করেছে, জেজেরো ক্রেটার ৩৫০ কোটি বছর আগে সম্ভবত হ্রদ ছিল। এ ধারণা সত্য হলে মঙ্গলে প্রাণের অস্তিত্বের প্রমাণ পাওয়া যেতে পারে।

২০৩০ সালের মধ্যে মঙ্গল থেকে প্রায় ৩০টি নমুনা পৃথিবীতে আনতে চান বিজ্ঞানীরা।

  • সূত্র: নেচারডটকম

Related Topics

টপ নিউজ

নাসা / পারসিভিয়ারেন্স / মঙ্গল গ্রহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net