Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
দুর্দান্ত বৈঠক হয়েছে: বাইডেনের সঙ্গে সাক্ষাৎ শেষে নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
25 September, 2021, 01:15 pm
Last modified: 25 September, 2021, 02:00 pm

Related News

  • ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা: পাকিস্তানে বৈঠক আয়োজনে কাজ করছে হোয়াইট হাউস
  • ভিয়েতনাম গিয়ে বাইডেন জানালেন, নরেন্দ্র মোদিকে মানবাধিকার ও মুক্ত গণমাধ্যমের কথা বলেছেন
  • রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে একমত নয় সরকার: আইনমন্ত্রী
  • ভারতে টিকা সরবরাহের আশ্বাস যুক্তরাষ্ট্রের, হ্যারিসকে ফোনে ধন্যবাদ মোদির

দুর্দান্ত বৈঠক হয়েছে: বাইডেনের সঙ্গে সাক্ষাৎ শেষে নরেন্দ্র মোদি

গতকাল হ্যারিস-মোদি বৈঠক থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে মার্কিন মুলুকে ক্ষমতা বদল হলেও দুই দেশের সম্পর্কে তার কোনো প্রভাব পড়বে না। বরং আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর আরও সুদৃঢ় হতে পারে সম্পর্ক।
হিন্দুস্তান টাইমস
25 September, 2021, 01:15 pm
Last modified: 25 September, 2021, 02:00 pm
দ্বিপাক্ষিক বৈঠকে মোদি ও বাইডেন

অতীতে অনেকবার দেখা হলেও জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসলেন। শুক্রবার কোয়াড বৈঠকের আগেই হোয়াইট হাউজে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন মোদি।

হোয়াইট হাউজে নরেন্দ্র মোদি ঢুকতেই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি। তারপর সাংবাদিকদের সামনে অল্প কিছু বাক্য বিনিময়ের পরে বৈঠক হয় দুই রাষ্ট্রনেতার। বৈঠক যে ইতিবাচক হয়েছে তা নরেন্দ্র মোদি নিজেই জানালেন। বিভিন্ন ইস্যু নিয়ে 'দুর্দান্ত বৈঠক হয়েছে' বলে এক টুইট বার্তায় জানান মোদি। 

গতকালের হ্যারিস-মোদি বৈঠক থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে মার্কিন মুলুকে ক্ষমতা বদল হলেও দুই দেশের সম্পর্কে তার কোনো প্রভাব পড়বে না। বরং আফগানিস্তানে তালেবান দখল নেওয়ার পর আরও সুদৃঢ় হতে পারে সম্পর্ক। এদিনও একে অপরকে প্রশংসায় ভাসালেন দুই নেতা। বাইডেন বলেন, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও ঘনিষ্ঠ হয়ে উঠছে। তিনি যে, ভাইস প্রেসিডেন্ট থাকাকালীনই এই কথা বলেছিলেন সেটাও মনে করিয়ে দেন বাইডেন। উত্তরে নরেন্দ্র মোদি বলেন যে, অতীতে বাইডেন তাকে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এখন যে তিনি সেটা হাতে কলমে করে উঠতে পারছেন, তাতে খুশি মোদি।

নরেন্দ্র মোদি বলেন, একটি নতুন দশক শুরু হয়েছে। তাতে আমেরিকার নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই দেশের সম্পর্ক আরো নিবিড় হওয়ার বীজ বাইডেন পুতেছেন বলে প্রশংসা করেন মোদি। এদিন দুই দেশের সম্পর্কের এক নয়া অধ্যায়ের শুরু বলেও জানান বাইডেন। তিনি বলেন, যেসব চ্যালেঞ্জ আছে দুই দেশের সামনে, সেগুলো যৌথ অঙ্গীকার নিয়ে মোকাবেলা করতে হবে। 

এদিন ইন্দো-প্যাসিফিকে নিরাপত্তার বিষয় ও কোভিড নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। বাইডেন বলেন, দুই দেশের দায়িত্ব আছে গণতান্ত্রিক রীতিকে ধরে রাখার, বৈচিত্র্য অক্ষুণ্ণ রাখার। প্রায় চল্লিশ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মুলুকে আছেন বলে তিনি জানান। একইসঙ্গে, গান্ধী জয়ন্তীর প্রাক্কালে বিশেষ বার্তাও দেন তিনি। মোদি বলেন যে, গান্ধীজি বিভিন্ন দেশের মধ্যে যে যৌথ অংশীদারত্বের কথা বলেছিলেন, সেটি আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ। 

বাণিজ্য যে ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হতে চলেছে সেটিও বলেন নরেন্দ্র মোদি। তবে তিনি এটিও ধরিয়ে দেন যে, এখানে অনেকটা কাজ এখনও বাকি আছে। বিশ্ব হিতে প্রযুক্তির সুব্যবহারের ওপরও জোর দেন মোদি। পরবর্তীতে টুইট করে নরেন্দ্র মোদি দুর্দান্ত বৈঠক হয়েছে বলে জানান। 

Related Topics

টপ নিউজ

মোদি-বাইডেন / হোয়াইট হাইজ / ভারত-আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা: পাকিস্তানে বৈঠক আয়োজনে কাজ করছে হোয়াইট হাউস
  • ভিয়েতনাম গিয়ে বাইডেন জানালেন, নরেন্দ্র মোদিকে মানবাধিকার ও মুক্ত গণমাধ্যমের কথা বলেছেন
  • রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে একমত নয় সরকার: আইনমন্ত্রী
  • ভারতে টিকা সরবরাহের আশ্বাস যুক্তরাষ্ট্রের, হ্যারিসকে ফোনে ধন্যবাদ মোদির

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net