Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
দিল্লিতে বিজেপির স্বপ্ন চুরমার, বিপুল জয়ের পথে আম আদমি পার্টি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 February, 2020, 10:25 am
Last modified: 11 February, 2020, 11:24 am

Related News

  • ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে এই শুভেন্দু অধিকারী?
  • পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠন; মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শপথ শনিবার
  • পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

দিল্লিতে বিজেপির স্বপ্ন চুরমার, বিপুল জয়ের পথে আম আদমি পার্টি

বিধানসভা নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত রাজ্যটির মোট ৭০টি আসনের ৫৩টিতে এগিয়ে আছে আম আদমি। বিজেপি এগিয়ে ১৭টিতে। ২০১৫ সালের ভোটে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল আম আদমি পার্টি।
টিবিএস ডেস্ক
11 February, 2020, 10:25 am
Last modified: 11 February, 2020, 11:24 am
রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং নরেন্দ্র মোদী

সকল জল্পনাকল্পনার ইতি টেনে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। বুথ ফেরত জরিপে জানা গেছে বিজেপির স্বপ্ন চুরমার করে আবারও আম আদমি পার্টিই (আপ) নয়াদিল্লিতে সরকার গঠন করছে।

এনডিটিভি জানায়, আজ সকাল ৮টা থেকেই ভোট গণনা শুরু হয়েছে। সকাল ১১টা পর্যন্ত রাজ্যটির মোট ৭০টি আসনের ৫৩টিতে এগিয়ে আছে আম আদমি। বিজেপি এগিয়ে ১৭টিতে। অন্যদিকে কোনো আসনেই প্রধান বিরোধী দল ন্যাশনাল কংগ্রেস দখল রাখতে পারেনি। 

এদিকে, ২০১৫ সালের বিধানসভা ভোটে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল আম আদমি পার্টি (আপ)। ২০১৯ সালে বিজেপি জোয়ারে এই চিত্র উল্টে যায়। এসময় বিজেপি ৬৫টি আসনে জয়লাভ করে।  

দিল্লিতে আম আদমির ফেরার পথ সুগম হলেও নির্বাচনে পড়েছে শাহীনবাগ বিক্ষোভ সমাবেশের প্রভাব। বিজেপির নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগে সব ধর্মের মানুষের সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ চলছে। কিন্তু এই সমাবেশস্থলের নিকটবর্তী আসনগুলোতেই বেশি ভোট পেয়েছে বিজেপি প্রার্থীরা। 

বিশেষজ্ঞদের বরাত দিয়ে  ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্ট জানায়,  ব্যালটবক্সে বিজেপির পাল্লা ভারি করার মাধ্যমে এসব আসনের ভোটাররা বিক্ষোভকারীদের দাবির প্রতি তাদের অনাস্থা প্রকাশ করেন। শাহীনবাগকে তাই এবারের নির্বাচনে ‘অপ্রত্যাশিত প্রভাব’ বিস্তারকারী ফ্যাক্টর বলা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

দিল্লি বিধানসভা নির্বাচন / আম আদমি পার্টি / বিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে এই শুভেন্দু অধিকারী?
  • পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠন; মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শপথ শনিবার
  • পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net