Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
দিল্লির আগুনে ঘুমের মধ্যে প্রাণ গেল ৪৩ জনের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
08 December, 2019, 02:25 pm
Last modified: 08 December, 2019, 03:20 pm

Related News

  • মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা; উত্তেজনা
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা

দিল্লির আগুনে ঘুমের মধ্যে প্রাণ গেল ৪৩ জনের

বহুতল ওই ভবনের ভেতর প্রায় ৬০ জন ঘুমাচ্ছিলেন। তারা সবাই ছিলেন ওই কারখানার শ্রমিক
টিবিএস রিপোর্ট
08 December, 2019, 02:25 pm
Last modified: 08 December, 2019, 03:20 pm
দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গার্গ জানান, বহুতল ওই ভবনের ভেতর প্রায় ৬০ জন ঘুমাচ্ছিলেন। তারা সবাই ছিলেন ওই কারখানার শ্রমিক। মূলত ‘ধোঁয়ায় দম বন্ধ হয়েই’ অধিকাংশের মৃত্যু হয়েছে। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের রাজধানী দিল্লির রাণী ঝাঁসি রোড এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার ভোরে বহুতল ওই কারখানাটিতে লাগা এই আগুনে আহত হয়ে হাসপাতালে আছেন আরও অনেকে। আহতদের মধ্য থেকেও মৃতের সংখ্যা বাড়ছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৫টা ২২ মিনিটে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় তাদের ১৫টি ইউনিট। পরে আরও ১৫টি ইউনিট পাঠানো হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কিনা, তা পরীক্ষা করে দেখছেন তারা।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গার্গ বলেন, বহুতল ওই ভবনের ভেতর প্রায় ৬০ জন ঘুমাচ্ছিলেন। তারা সবাই ছিলেন ওই কারখানার শ্রমিক। মূলত ‘ধোঁয়ায় দম বন্ধ হয়েই’ অধিকাংশের মৃত্যু হয়েছে। ভবনের ভেতর থেকে জীবিত ও মৃত অবস্থায় মোট ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের পরিচালক আরও জানান, আগুনে লাগার কারণ সম্পর্কে এখনো তারা অনিশ্চিত। ভবনে কোন অগ্নিনির্বাপক উপকরণ ছিল কিনা সেটিও তদন্তের বিষয় কারণ ভবনটি বেশ পুরনো ছিল।

দুর্ঘটনার পরপরই এর কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। অগ্নিকাণ্ডে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ১০ লাখ রুপি এবং যারা আহত হয়েছে তাদেরকে ১ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সকল ব্যয়ভার সরকার বহন করবে।

ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। কর্তৃপক্ষ সব রকম সাহায্য করছে। 

শোকবার্তা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করেছেন।

তিনি লিখেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে সব রকম সাহায্যের নির্দেশ দিয়েছি। 

শোকবার্তা জানিয়েছেন বিরোধী দল কংগ্রেস পার্টির রাহুল গান্ধীও। 
 
Related Topics

টপ নিউজ

দিল্লি / আগুনে দগ্ধ / কারখানায় আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা; উত্তেজনা
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net