Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
দিল্লিতে ভােটের লাইনে বরযাত্রীসহ বর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 February, 2020, 12:55 pm
Last modified: 08 February, 2020, 12:59 pm

Related News

  • কেজরিওয়ালের আপ-কে ঠেকিয়ে ২৭ বছর পর ফের দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি
  • দিল্লিতে ‘ফিরে এলেন নায়ক-২’
  • আজ শপথ নিচ্ছেন কেজরিওয়াল
  • দিল্লিতে জামানত হারালেন কংগ্রেসের ৬৩ প্রার্থী
  • কেজরিওয়াল চমকে দিল্লিছাড়া মোদির বিজেপি

দিল্লিতে ভােটের লাইনে বরযাত্রীসহ বর

পূর্ব দিল্লির শেখরপুর ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিয়ের ঐতিহ্যবাহী পোশাক পরে আসা বর ও বরযাত্রীদের। তারা কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির এক কোটির বেশি ভোটারের কয়েকজন। 
টিবিএস ডেস্ক
08 February, 2020, 12:55 pm
Last modified: 08 February, 2020, 12:59 pm

বিয়ের পোশাকে লাইনে দাঁড়িয়ে বর। তার পেছনে বেশ কয়েকজন বরযাত্রী। তাদের সবাই দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটার। 

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পূর্ব দিল্লির শেখরপুর ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিয়ের ঐতিহ্যবাহী পোশাক পরে আসা বর ও বরযাত্রীদের। তারা কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির এক কোটির বেশি ভোটারের কয়েকজন। 

শনিবার সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেছেন। ভোট শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। 

এ নির্বাচনের সর্বজ্যেষ্ঠ ভোটার বাংলাদেশের বরিশালে জন্ম নেওয়া কালীতারা মণ্ডল, যার বয়স ১১১ বছর। অবিভক্ত ভারতে ১৯০৮ সালে জন্ম তার।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে কালীতারা জানান, তিনি যেমন ব্যালট পেপারে ভোট দিয়েছেন, তেমনি ইলেকট্রনিক ভোটিং মেশিনও ব্যবহার করেছেন। গত শতাব্দীতে ভারতের প্রায় সব নির্বাচনে ভোট দেন তিনি।

৭০ আসনের দিল্লি বিধানসভায় ২০১৫ সালের নির্বাচনে ৬৭ আসন পেয়ে জয়ী হয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (এএপি)। গতবারের নির্বাচনে বিজেপি মাত্র তিনটি আসন পেয়েছিল।

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন নীতির ওপর ভর করে কেজরিওয়ালকে হারাতে মরিয়া বিজেপি। তবে এক কোটি ৪৭ লাখ ভোটারের মধ্যে কেন্দ্রে যাওয়া লোকজনই নির্ধারণ করবেন, তারা কেজরিওয়ালকে নাকি বিজেপির প্রার্থী মনোজ তিওয়ারিকে মসনদে বসাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

দিল্লি বিধানসভা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • কেজরিওয়ালের আপ-কে ঠেকিয়ে ২৭ বছর পর ফের দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি
  • দিল্লিতে ‘ফিরে এলেন নায়ক-২’
  • আজ শপথ নিচ্ছেন কেজরিওয়াল
  • দিল্লিতে জামানত হারালেন কংগ্রেসের ৬৩ প্রার্থী
  • কেজরিওয়াল চমকে দিল্লিছাড়া মোদির বিজেপি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net