Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
কেজরিওয়াল চমকে দিল্লিছাড়া মোদির বিজেপি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক  
11 February, 2020, 05:05 pm
Last modified: 12 February, 2020, 12:13 am

Related News

  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি
  • গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?
  • নরেন্দ্র মোদি-শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

কেজরিওয়াল চমকে দিল্লিছাড়া মোদির বিজেপি

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা না হলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচনে কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছে ৬২টি আসন। বিপরীতে গত নির্বাচনে তিনটি আসন পাওয়া বিজেপি পেয়েছে ৮টি আসন।
টিবিএস ডেস্ক  
11 February, 2020, 05:05 pm
Last modified: 12 February, 2020, 12:13 am

ছিলেন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের (আইআরএস) নয়া দিল্লির যুগ্ম কর কমিশনার। সেই চাকরিতে থাকা অবস্থাতেই তথ্য অধিকার আইনকে (আরটিআই) কাজে লাগিয়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের জন্য ২০০৬ সালে পান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার। একই বছর চাকরি থেকে ইস্তফা দিয়ে ২০১২ সালে প্রতিষ্ঠা করেন আম আদমি পার্টি (এএপি)। আর এর পরের বছর থেকেই দিল্লির মসনদের একচ্ছত্র অধিপতি অরবিন্দ কেজরিওয়াল। 

এবারের বহুল আলোচিত নির্বাচনেও নরেন্দ্র মোদির বিজেপিকে বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো দিল্লি শাসন করতে যাচ্ছে তার দল এএপি।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা না হলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচনে কেজরিওয়ালের এএপি পেয়েছে ৬২টি আসন। বিপরীতে গত নির্বাচনে তিনটি আসন পাওয়া বিজেপি পেয়েছে ৮টি আসন।

তবে দিল্লিতে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দল কংগ্রেস গতবারের মতো এবারও পাত্তা পায়নি। নির্বাচনের প্রচারেও দলটির দাপট দেখা যায়নি। ভোটে তারা পায়নি কোনো আসন।

২০১৩ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তিনবারের মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের দুর্গে হানা দিয়ে জয়ী হয় অরবিন্দ কেজরিওয়ালের দল। এর ৪৯ দিন পর পদত্যাগ করেন কেজরিওয়াল। এরপর ২০১৫ সালের নির্বাচনে ৭০ আসনের বিধানসভার ৬৭টি পেয়ে হইচই ফেলে দেয় তার নেতৃত্বাধীন এএপি।

৭০ আসনের বিধানসভায় এককভাবে সরকার গঠন করতে দরকার ৩৬টি আসন। সে হিসাবে অনেক বেশি আসন নিয়ে আগামী পাঁচ বছর কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নিয়ন্ত্রণ করবে এএপি।

নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ), কাশ্মীর দ্বিখণ্ডিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে উত্তাল ভারতে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দিল্লি বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে রাজধানী অঞ্চল দিল্লির দখল নিতে মরিয়া ছিল বিজেপি। 

দলটি তাদের ২০০ এমপি, ১১ জন মুখ্যমন্ত্রী ও ৭০ জন মন্ত্রীকে কাজে লাগিয়েছিল নির্বাচনের প্রচারে। তবে তাদের সে প্রচেষ্টা নস্যাৎ করেছে ভোটাররা। তারা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া কেজরিওয়ালকে আরেকবার সুযোগ দিয়েছে দিল্লি শাসনের।

সেই আস্থার প্রতিদানে জনগণকে ভালোবাসা 'উপহার' দিয়েছেন কেজরিওয়াল। জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর দিল্লিতে সমবেত জনতার উদ্দেশে কেজরিওয়াল বলেন, "দিল্লির জনগণ, আপনারা অসাধারণ কাজ করেছেন। আমি আপনাদের ভালোবাসি।"
 
Related Topics

টপ নিউজ

কেজরিওয়াল / নরেন্দ্র মোদি / বিজেপি / আম আদমি পার্টি / দিল্লি বিধানসভা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি
  • গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?
  • নরেন্দ্র মোদি-শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net