Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে পেরুর প্রেসিডেন্টের পদত্যাগ 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 November, 2020, 05:20 pm
Last modified: 16 November, 2020, 05:45 pm

Related News

  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • পেরুতে সাড়ে ৩ হাজার বছরের পুরোনো শহরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • উভচর ইঁদুর, থলথলে গোল মাথার মাছসহ পেরুতে নতুন ২৭ প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা
  • পেরু: ২২ বছর আগে তুষারধসের মুখে পড়েছিলেন, এখন পাওয়া গেল তার সংরক্ষিত মরদেহ

দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে পেরুর প্রেসিডেন্টের পদত্যাগ 

‘রাজনীতিবিদদের দুর্নীতি ও নিজেদের স্বার্থে বিভেদ সৃষ্টি দেখতে দেখতে আমরা ক্লান্ত।’
টিবিএস ডেস্ক
16 November, 2020, 05:20 pm
Last modified: 16 November, 2020, 05:45 pm
ম্যানুয়েল মেরিনো। ছবি: রয়টার্স

পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই দেশব্যাপী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ম্যানুয়েল মেরিনো।

তার পদত্যাগ ঘোষণার পরপরই রাজধানী লিমা-সহ বিভিন্ন শহরে আনন্দ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পেরুর গত দুই দশকের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

গত সোমবার পূর্ববর্তী প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে অভিশংসন করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন ভিজকারা। কংগ্রেসে অভিশংসনের নেতৃত্ব দেওয়া মেরোনোকেই পরবর্তীকালে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

ভিজকারার অভিশংসনের পরপরই লিমা ও বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। শনিবার রাতে বিক্ষোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় ২ আন্দোলনকারী নিহত হন। শনিবার শত শত তরুণ রাজধানী লিমার সেন্ট্রাল প্লাজা স্যান মার্টিনে পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

শনিবার রাতে লিমায় বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগ। ছবি: এপি

পেরুর সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এসসালুদের বিবৃতিতে জানানো হয়, গুলিবিদ্ধ হয়ে ২ আন্দলনকারী মারা গেছেন। দেশটির ন্যাশনাল হিউম্যান রাইটস জানিয়েছে, অন্তত ১১২ জন আহত হয়েছেন এবং ৪১ জন নিখোঁজ। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন। 

আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সিজার আনচান্তে জানান, 'আমরা মূলত মেরিনোর বিরুদ্ধেই রাস্তায় নেমেছি। রাজনীতিবিদদের দুর্নীতি ও নিজেদের স্বার্থে বিভেদ সৃষ্টি দেখতে দেখতে আমরা ক্লান্ত।'

পুনরায় দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষমতা যাতে আইনপ্রণেতারা না পান, এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক করেন ভিজকারা। রোববার মেরিনোর পদত্যাগের ঘোষণার পর তিনি বলেন, 'যারা এ ধরনের অসাংবিধানিক সিদ্ধান্ত নিতে পারে, তাদের কাছে কী সমাধান চাওয়া উচিত?'

ভিজকারার অভিশংসন অবৈধ নয়, বরং 'সাংবিধানিক পরিবর্তন'- এমন দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান মেরিনো।

দেশটিতে আগামী বছরের ১১ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

ম্যানুয়েল মেরিনো / পেরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • পেরুতে সাড়ে ৩ হাজার বছরের পুরোনো শহরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • উভচর ইঁদুর, থলথলে গোল মাথার মাছসহ পেরুতে নতুন ২৭ প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা
  • পেরু: ২২ বছর আগে তুষারধসের মুখে পড়েছিলেন, এখন পাওয়া গেল তার সংরক্ষিত মরদেহ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net