Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
দরিদ্র দেশে কোভিড-১৯ ভ্যাকসিনের পেটেন্ট উন্মুক্তের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সমর্থন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 May, 2021, 03:45 pm
Last modified: 06 May, 2021, 03:54 pm

Related News

  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  
  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • বাইডেনের আদেশগুলোকে বাতিল বললেন ট্রাম্প, নতুন করে রাজনৈতিক আক্রমণ
  • প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
  • সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, ছড়িয়েছে হাড়েও

দরিদ্র দেশে কোভিড-১৯ ভ্যাকসিনের পেটেন্ট উন্মুক্তের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সমর্থন 

এর মধ্য দিয়ে দরিদ্র দেশগুলোর করোনার টিকা পাওয়ার পথ প্রশস্ত হবে। কিন্তু একই সাথে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর তোপের মুখে পড়তে হবে বাইডেনকে।      
টিবিএস ডেস্ক
06 May, 2021, 03:45 pm
Last modified: 06 May, 2021, 03:54 pm

ডেমোক্রেটিক আইনপ্রণেতা ও আরও ১০০টি দেশের ব্যাপক চাপের মুখে পড়ে নিজেদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার কোভিড-১৯ ভ্যাকসিনের 'ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট' বা স্বত্বত্যাগের পক্ষে সমর্থন দিয়েছেন তিনি।   

এর মধ্য দিয়ে দরিদ্র দেশগুলোর করোনার টিকা পাওয়ার পথ প্রশস্ত হবে। কিন্তু একই সাথে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর তোপের মুখে পড়তে হবে বাইডেনকে।    

আগে আমেরিকা সম্পূর্ণ বিপরীত পক্ষে থাকলেও বাইডেন এবার স্বত্ব ত্যাগের পক্ষেই জোরেশোরে কথা বলেছেন। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান মধ্যস্থতাকারী ক্যাথেরিন তাই মধ্যস্থতা সম্পন্ন করার পর জো বাইডেন গণমাধ্যমের সামনে তার বক্তব্য তুলে ধরেন।     

তাই বলেন, 'এই মুহূর্তে বৈশ্বিক স্বাস্থ্য সংকটের সময়ে কোভিড-১৯ মহামারীকে রুখে দিতে আমাদের অসামান্য পদক্ষেপ নিতে হবে ।' ভারতে চলমান করোনা সংকটের ফলে ভ্যাকসিন-প্রতিরোধী নতুন স্ট্রেইনের উদ্ভব ঘটতে পারে এবং এর ফলে বিশ্বের করোনা থেকে রেহাই পাওয়া কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশের মধ্য দিয়ে তাই এই বক্তব্য দেন।   

মডার্না এবং নোভাভ্যাক্স ভ্যাকসিনের শেয়ার বিগত কিছুদিনের মধ্যে কয়েক শতাংশ কমে গিয়েছে। যদিও ফাইজার ভ্যাকসিনের শেয়ার পতনের পরিমাণ খুবই সামান্য।  

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বাইডেনের এই অবস্থানকে 'কোভিড-১৯ এর বিরুদ্ধে এক স্মরণীয় মুহূর্ত' হিসেবে অভিহিত করে বলেন, 'এই অবস্থান দ্বারা আমেরিকার জ্ঞান ও নৈতিক নেতৃত্বের পরিচয় পাওয়া গিয়েছে'।    

চলমান সংকটের মধ্যে ভ্যাকসিন নিয়ে কর্মরত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো্র রাজস্ব আয় ও মুনাফা লাভের পরিমাণ বেশ বেড়ে গিয়েছে। এই খাতের সবচেয়ে বড় লবি গ্রুপটি জানিয়েছে, বাইডেনের এমন অভিনব পদক্ষেপের ফলে ঔষধ কোম্পানিগুলোর মধ্যে মহামারীর সময়ে জরুরি সেবা দেয়া ও সুরক্ষা দিতে আরো ভালোভাবে কাজ করার আগ্রহ কমে আসতে পারে।  

শিল্পখাতের এক সূত্রে জানা যায়, মার্কিন কোম্পানিগুলো স্বত্বত্যাগ নিশ্চিত করতে লড়াই করবে।   

মার্কিন অর্থনৈতিক বিশ্লেষক ব্রায়ান স্করনি বলেন, তিনি বিশ্বাস করেন যে স্বত্বত্যাগের এ আলোচনা বাইডেন প্রশাসনের নিছক একটি লোক দেখানো বিষয় এবং এতে করে পেটেন্ট আইনের বড় কোনো পরিবর্তন ঘটবে না। এই পদক্ষেপের ফলে শিল্পখাতে আসলেই দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়েও তিনি সন্দিহান।   

২০২০ সালে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের সময়েও বাইডেন একটি স্বত্বত্যাগের বিষয়কে সমর্থন দিয়েছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছর ব্যাপী যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে কলহপূর্ণ সম্পর্কের পর বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আবারও সকলের সাথে মিলে কাজ করবেন। সম্প্রতি করোনা সংকট মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন ও প্রযুক্তিসমূহ বিশ্বব্যাপী সরবরাহ করতে বাইডেনের উপর প্রচন্ড চাপ আসে।   

ভারতে করোনার দ্বিতীয় তরঙ্গের ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই বাইডেনের এই ঘোষণা এলো। এখন পর্যন্ত বিশ্বের নতুন করোনা আক্রান্তের ৪৬ শতাংশই ভারতের দখলে। ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কা, নেপালসহ তাদের প্রতিবেশী দেশগুলোতে ভারতীয় ভাইরাসের প্রকরণ ছড়িয়ে পড়ছে।   

এর আগে বিগত ছয় মাস ধরে ৬০টি দেশ, বিশেষত মূল নেতৃত্বে থাকা দক্ষিণ আফ্রিকা ও ভারত মধ্যস্থতা করে আসছিল ভ্যাকসিনের পেটেন্ট পাওয়ার জন্য। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশ এতে বাধা দেয়।       

  • সূত্র- রয়টার্স 

 
 

Related Topics

টপ নিউজ

জো বাইডেন / জো বাইডেন নীতি / ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  
  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • বাইডেনের আদেশগুলোকে বাতিল বললেন ট্রাম্প, নতুন করে রাজনৈতিক আক্রমণ
  • প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
  • সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, ছড়িয়েছে হাড়েও

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net