Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
টুইটের তুলনা মোনালিসার সাথে! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 March, 2021, 04:05 pm
Last modified: 25 March, 2021, 04:13 pm

Related News

  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক
  • এক্স ছেড়ে দলে দলে ব্লুস্কাই-এ যোগ দিচ্ছেন ব্যবহারকারীরা; এটি কী, এর মালিক কে?
  • এক্স-কে এখনও কেন টুইটার নামেই ডাকা হচ্ছে?
  • পাকিস্তানের সাধারণ নির্বাচন: সেই ’৭০ এর নির্বাচনের সঙ্গে তুলনায় টুইটারে ঝড়!

টুইটের তুলনা মোনালিসার সাথে! 

“কে জানে আজ থেকে ৫০ বছর পর মানব ইতিহাসের প্রথম টুইটটির দাম কোথায় গিয়ে ঠেকে!” 
টিবিএস ডেস্ক
25 March, 2021, 04:05 pm
Last modified: 25 March, 2021, 04:13 pm
টুইটটির ক্রেতা সিনা এসতাভি একে লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসার সঙ্গে তুলনা করেছেন। ছবি-বিবিসি

দু'দিন আগে টুইটারের প্রধান জ্যাক ডরসির প্রথম টুইটটি নিলামে ২৯ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৪ কোটি টাকা।  

নিলামে শেষ পর্যন্ত জিতেছেন মালয়েশিয়াভিত্তিক ব্লকচেইন কোম্পানি ব্রিজ ওরাকলের প্রধান নির্বাহী সিনা এসতাভি (২৯)।

২০০৬ সালের ২১ মার্চ জ্যাক ডরসির প্রথম সে টুইটে লেখা ছিল, 'সবে মাত্র আমার টুইটার চালু করলাম"।  

এক লাইনের একটা টুইটের দাম কখনো এত হতে পারে কিনা সে নিয়ে বিতর্ক চলছেই। তবে ক্রেতা এসতাভির মতে, এটি ক্রয়ের সিদ্ধান্তটি তার জন্য বেশ বিবেচনাপ্রসূত ছিল।  

just setting up my twttr

— jack (@jack) March 21, 2006

শুধু তাই নয়, ইতিমধ্যে তিনি একে 'ডিজিটাল সম্পদ' হিসেবে ইতিহাসের অংশ বলে আখ্যায়িত করেন। 

"কে জানে আজ থেকে ৫০ বছর পর মানব ইতিহাসের প্রথম টুইটটির দাম কোথায় গিয়ে ঠেকে!" 

আরও মজার বিষয় হচ্ছে, নিলাম শেষে তিনি এই টুইটকে বিখ্যাত ইতালীয় চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, 'আমার ধারণা, মোনালিসার মতই অনেক বছর পর একদিন মানুষ এই টুইটের আসল মূল্য অনুধাবন করতে সমর্থ হবে।'

বিটকয়েনের প্রতিদ্বন্দ্বী ডিজিটাল মুদ্রা ইথার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এটি ক্রয় করেন তিনি।

এত বছর পর মূলত দাতব্য কাজে অর্থ জোগাতে জ্যাক ডরসি তার প্রথম টুইটটি নিলামে তোলেন। 

ডরসির টুইটটি 'নন-ফানজিবল টোকেন' (এনএফটি) হিসেবে বিক্রি হয়েছে। এনএফটিকে বর্তমানে ডিজিটাল সম্পদ হিসেবে গণ্য করা হয়। সাম্প্রতিক সময়ে আকাশছোঁয়া জনপ্রিয়তা লাভ করেছে এনএফটি।  

বৈশিষ্ট্যগতভাবে প্রতিটি এনএফটি অনন্য। এটি এককভাবে শুধুই ক্রেতা বা সংগ্রহকারীর অধীনে থাকবে। এর কোন বাহ্যিক আকৃতি নেই এবং কেউ কখনো এনএফটির প্রতিরূপ সৃষ্টি করতে পারবেনা।

বিবিসিকে এসতাভি বলেন, " আমি মনে করি এটি কেবল শুরু। সামনের দিনগুলোতে এর উল্লেখযোগ্য বাজার-চাহিদা তৈরী হতে যাচ্ছে। ডিজিটাল আর্টস এবং ক্রিয়েশনের সমস্ত ধরন যেমন-  সংগীত, ফটো, ভিডিও, টুইট এবং ব্লগ পোস্ট সবকিছুই এখন এনএফটি আকারে কেনা সম্ভব"।

এই টুইটকে কেন্দ্র করে তার সহকর্মীরাও অত্যন্ত খুশি বলে জানান এসতাভি। তিনি বলেন,  "তারা এই বিশেষ এনএফটির বর্তমান এবং ভবিষ্যত মূল্য জানেন। সামনের দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি কেমন সাড়া ফেলতে যাচ্ছে সে সম্পর্কেও তারা অবগত"। 

ভবিষ্যতে এনএফটি আকারে ডিজিটাল কন্টেন্ট বিক্রয়ের প্রবণতা বাড়বে সে ব্যাপারে মত দিচ্ছেন বিশেষজ্ঞরাও। 

সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ ক্যাথি হাকল বলেন, "প্রথম টুইট এবং এর স্বত্ব লাভ করাকে যেন কোন বিরল বইয়ের একেবারে প্রথম সংস্করণের সাথে তুলনা করা যায়"।

মার্কিন-ভিত্তিক কোম্পানি সেন্টের মালিকানাধীন 'ভ্যালুয়েবলস' নামক একটি অনলাইন নিলাম প্ল্যাটফর্মের মাধ্যমে জ্যাক ডরসির টুইট বিক্রি হয়েছে। সেন্টের সহ-প্রতিষ্ঠাতা ক্যামেরন হেজাজী  বলেন, "এটি এখন পর্যন্ত এ প্ল্যাটফর্মে বিক্রি হওয়া সর্বোচ্চ মূল্যের সম্পদ"।   
 
 

 

Related Topics

টপ নিউজ

টুইটার / টুইট বার্তা / জ্যাক ডরসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক
  • এক্স ছেড়ে দলে দলে ব্লুস্কাই-এ যোগ দিচ্ছেন ব্যবহারকারীরা; এটি কী, এর মালিক কে?
  • এক্স-কে এখনও কেন টুইটার নামেই ডাকা হচ্ছে?
  • পাকিস্তানের সাধারণ নির্বাচন: সেই ’৭০ এর নির্বাচনের সঙ্গে তুলনায় টুইটারে ঝড়!

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net