Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
জেলখানায় বিয়ের অনুমতি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 November, 2021, 11:50 am
Last modified: 13 November, 2021, 10:47 pm

Related News

  • অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন তিনি, এখন তার মুক্তিতে খুশি
  • প্রসঙ্গ জুলিয়ান অ্যাসাঞ্জ: প্রশ্নগুলো সহজ আর উত্তরও জানা
  • সাঁতার কেটে, নিজের বিছানায় ঘুমিয়ে অ্যাসাঞ্জের স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা 
  • জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি, উইকিলিকসের ভূত-ভবিষ্যৎ ও বাংলাদেশ
  • অস্ট্রেলিয়া অ্যাসাঞ্জের দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু সময়ে তারও পরিবর্তন হয়েছে

জেলখানায় বিয়ের অনুমতি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

২০১৯ সালে আটক হওয়ার পর থেকে বেলমার্শ কারাগারে রয়েছেন তিনি। গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ৫০ বছর বয়সী অ্যাসাঞ্জ।
টিবিএস ডেস্ক
13 November, 2021, 11:50 am
Last modified: 13 November, 2021, 10:47 pm
ছবি: খালীজ টাইমস

অবশেষে কারাগারে বিয়ে করার অনুমতি পেলেন আলোচিত অস্ট্রেলিয়ান অ্যাক্টিভিস্ট জুলিয়ান অ্যাসাঞ্জ। ইংল্যান্ডের বেলমার্শ কারাগারে সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করবেন তিনি।

বিয়ের জন্য অ্যাসাঞ্জের আবেদনটি কারাগারের গভর্নর স্বাভাবিক পদ্ধতিতেই বিবেচনা করেন বলে জানায় জেল সার্ভিস কর্তৃপক্ষ।

এদিকে, সংবাদমাধ্যম পিএ মিডিয়াকে স্টেলা মরিস বলেন, "আমি আশা করি আমাদের বিয়েতে আর কোনো হস্তক্ষেপ করা হবে না।"

ম্যারেজ অ্যাক্ট ১৯৮৩ অনুযায়ী, বন্দীরা কারাগারে বিয়ের জন্য আবেদনের অধিকার রাখে। তবে, আবেদন মঞ্জুর হলে বিয়ের খরচ নিজেদেরকেই বহন করতে হয় তাদের। এক্ষেত্রে কোনো করদাতার সাহায্য নিতে পারবেনা তারা।

লন্ডনের ইকুয়েডর দূতাবাসে থাকাকালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী আইনজীবী স্টেলার সাথে পরিচয় ঘটে অ্যাসাঞ্জের। উইকিলিকসের ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে স্টেলা জানান, ২০১১ সালে অ্যাসাঞ্জের আইনি দলে যোগ দেওয়ার পর অ্যাসাঞ্জের সাথে প্রথমবারের মতো দেখা হয় তার।

এর আগে গত বছর, মেইল অন সানডে- এর সাথে এক সাক্ষাৎকারে, স্টেলা মরিস জানান, ২০১৫ সালে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এর দু'বছর পর বাগদান সারেন তারা। এই দম্পতির একসাথে দুটি ছেলেসন্তান রয়েছে।

২০১২ থেকে ২০১৯ পর্যন্ত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন অ্যাসাঞ্জ। ২০১৯ সালে আটক হওয়ার পর থেকে বেলমার্শ কারাগারে রয়েছেন তিনি। গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ৫০ বছর বয়সী অ্যাসাঞ্জ।

আফগানিস্তান ও ইরাক যুদ্ধ সম্পর্কিত কয়েক হাজার ফাঁস হওয়া নথি উইকিলিকসে প্রকাশ করেন তিনি। এরপরই, জাতীয় প্রতিরক্ষা বিষয়ক তথ্য প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ান্টেড একজন সাংবাদিক হিসেবে অভিযুক্ত করা হয় তাকে।

উইকিলিকসের প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে ২০১০ এর এপ্রিলে প্রকাশিত একটি ফুটেজ। ভিডিওতে দেখা যায়, মার্কিন সৈন্যরা ইরাকে হেলিকপ্টার থেকে বেসামরিক লোকদের গুলি করে হত্যা করছে।

প্রিজন সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, "অ্যাসাঞ্জের আবেদনটি কারাগারের গভর্নর দ্বারা গৃহীত হয়েছে। অন্য যেকোনো বন্দীর মতোই বিবেচনা করা হয়েছে এটি।"

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

জুলিয়ান অ্যাসাঞ্জ / উইকিলিকস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন তিনি, এখন তার মুক্তিতে খুশি
  • প্রসঙ্গ জুলিয়ান অ্যাসাঞ্জ: প্রশ্নগুলো সহজ আর উত্তরও জানা
  • সাঁতার কেটে, নিজের বিছানায় ঘুমিয়ে অ্যাসাঞ্জের স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা 
  • জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি, উইকিলিকসের ভূত-ভবিষ্যৎ ও বাংলাদেশ
  • অস্ট্রেলিয়া অ্যাসাঞ্জের দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু সময়ে তারও পরিবর্তন হয়েছে

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net