Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন তিনি, এখন তার মুক্তিতে খুশি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 July, 2024, 01:40 pm
Last modified: 08 July, 2024, 02:07 pm

Related News

  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • ‘নামের ভুলে’ ১৮ বছর জেল: বাদল ফরাজির মুক্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
  • কারাগার থেকে মুক্তি পেলেন তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক সেই শিক্ষক
  • ছাত্রদের যৌন নিপীড়ন: প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
  • আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে: আসিফ নজরুল

অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন তিনি, এখন তার মুক্তিতে খুশি

১৪ বছর আগে যে দুই নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন তাদের মধ্যে একজন সুইডিশ মানবাধিকারকর্মী আনা আরডিন।
টিবিএস ডেস্ক
08 July, 2024, 01:40 pm
Last modified: 08 July, 2024, 02:07 pm
ছবি: আলামি

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত হওয়ায় খুশি সুইডিশ মানবাধিকারকর্মী আনা আরডিন। ১৪ বছর আগে যে দুই নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন আরডিন তাদের মধ্যে একজন। অবশ্য এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন অ্যাসাঞ্জ। খবর বিবিসি'র। 

অ্যাসাঞ্জের মুক্তির খবরে খুশি হয়েছেন বলে জানান আনা। উইকিলিকসে অ্যাসাঞ্জের কাজের জন্য গর্বিত জানিয়ে আনা আরডিন বলেন, উইকিলিকসে কাজের জন্য অ্যাসাঞ্জকে জেলে পাঠানো উচিত হয়নি।

যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সুইডেনের কর্তৃপক্ষ। এ অবস্থায় যুক্তরাজ্য থেকে সুইডেনে প্রত্যর্পণ এড়াতে ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি। 

অ্যাসাঞ্জের আশঙ্কা ছিল যে সুইডেনে প্রত্যর্পণ করা হলে, সেখানকার সরকার তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। অ্যাসাঞ্জ সাত বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। ২০১৯ সালে সুইডিশ কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্ত শেষ করে এবং তাঁকে প্রত্যর্পণের আবেদন বাতিল করে।

৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে পরবর্তীতে মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিভাগের গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের যেসব গোপন তথ্য উইকিলিকস প্রকাশ করেছে, তা মানুষের জীবন বিপন্ন করার জন্য দায়ী।

এ অভিযোগে গত পাঁচ বছর ব্রিটিশ কারাগারে কাটিয়েছেন অ্যাসাঞ্জ। এই পুরোটা সময়জুড়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে গেছেন।

যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস আগেই জানিয়েছিল, চুক্তি মোতাবেক দোষ স্বীকারের পর অ্যাসাঞ্জকে আর মার্কিন কারাগারে সময় কাটাতে হবে না। কারণ এই অভিযোগে ইতোমধ্যেই তিনি লন্ডনের কারাগারে ৫ বছর বন্দি থেকেছেন। এই ৫ বছর কারাবন্দি থাকার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনায় নিয়ে, দোষ স্বীকারের পর তাকে মুক্তি দিয়েছে।

অ্যাসেঞ্জের মুক্তি নিয়ে আনা বলেন, 'আমাদের নামে যে যুদ্ধ হয় তা জানার অধিকার আমাদের রয়েছে। আমি তার এবং তার পরিবারের জন্য আন্তরিকভাবে খুশি যে তারা আবার এক হতে পেরেছে। তিনি যে শাস্তি পেয়েছেন তা খুবই অসামঞ্জস্যপূর্ণ'। 

স্টকহোম থেকে ভিডিও কলিং অ্যাপ জুমে কথা বলার সময় আনা বলেন, তিনি অ্যাসাঞ্জকে দুটি পৃথক দৃষ্টিতে দেখেন—একজন দূরদর্শী কর্মী হিসেবে এবং অপরদিকে নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এমন একজন ব্যক্তি হিসেবে। 

অ্যাসেঞ্জকে নায়ক নাকি খলনায়ক হিসেবে সম্বোধন করবেন তার উত্তর এড়িয়ে গেলেও তাকে একজন জটিল ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন আনা। 

৪৫ বছর বয়সী অ্যাক্টিভিস্ট ও খ্রিষ্ট ধর্মাবলম্বী আরডিন, ক্ষমায় বিশ্বাসী। সাক্ষাৎকারে তিনি বারবার 'সত্য' ও 'স্বচ্ছতার' ওপর জোর দেন। তিনি উইকিলিকসের সাফল্যের প্রশংসা করেন, কিন্তু গভীরভাবে দুঃখ প্রকাশ করেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে তিনি যে নিপীড়নের অভিযোগ এনেছিলেন তা কখনই আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হয়নি।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

জুলিয়ান অ্যাসাঞ্জ / যৌন নিপীড়ন / মুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • ‘নামের ভুলে’ ১৮ বছর জেল: বাদল ফরাজির মুক্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
  • কারাগার থেকে মুক্তি পেলেন তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক সেই শিক্ষক
  • ছাত্রদের যৌন নিপীড়ন: প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
  • আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে: আসিফ নজরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net