Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
জাতির উদ্দেশ্যে রানী এলিজাবেথের বিরল ভাষণ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 April, 2020, 03:15 pm
Last modified: 05 April, 2020, 03:47 pm

Related News

  • যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর
  • ‘এক প্রজন্মে একবার’: স্পেনে পূর্ণগ্রাস, যুক্তরাজ্যে আংশিক; বিরল সূর্যগ্রহণের সাক্ষী ইউরোপ
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • যুক্তরাজ্যের বারস্টলে মৌচাকে আগুন, পুড়ে মরল ২ লাখ মৌমাছি
  • ধনকুবের আল ফায়েদের যৌন নিপীড়নের শিকার ৫ নারী ‘আধুনিক দাসত্বের’ শিকার হিসেবে স্বীকৃতি পেলেন 

জাতির উদ্দেশ্যে রানী এলিজাবেথের বিরল ভাষণ

যুক্তরাজ্যে স্থানীয় সময় রাত আটটায় রানী দ্বিতীয় এলিজাবেথের বিশেষ ভাষণটি সম্প্রচারিত হবে। সেখানে তিনি জাতীয় সংকটকালে সকল নাগরিকের প্রতি সর্বোচ্চ ধৈর্যধারণ এবং আত্মিক শক্তি প্রদর্শনের আহ্বান জানাতে চলেছেন বলে বাকিংহাম প্যালেস সূত্রে জানা গেছে।
টিবিএস ডেস্ক
05 April, 2020, 03:15 pm
Last modified: 05 April, 2020, 03:47 pm
ছবি: ফ্রান্স ২৪

টানা ৬৮ বছর ধরে ব্রিটিশ সিংহাসনে আসীন রানী দ্বিতীয় এলিজাবেথ। এই সুদীর্ঘ সময়ে তিনি জাতির উদ্দেশে মোট চারবার টেলিভিশনে সম্প্রচারিত বিশেষ বার্তা দিয়েছেন। সেই সংখ্যাটি  আজ রোববারের ভাষণের ভেতর দিয়ে পাঁচে রূপ নিতে চলেছে। 

সাধারণত জাতির চরম সংকটকালেই ব্রিটিশ মহারানী এমন ভাষণ দিয়ে থাকেন। এবারের কারণটা বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। যার প্রকোপে গত শনিবারই যুক্তরাজ্যে ৭০৮ জন মারা গেছেন; ফলে সেদেশে মোট মৃতের সংখ্যা উন্নীত হয়েছে চার হাজার ৩১৩ জনে। খবর বিবিসির।

এ অবস্থায় রোববার যুক্তরাজ্য সময় রাত আটটায় রানীর বিশেষ বার্তা সম্বলিত ভাষণ দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও এবং টেলিভিশনে একযোগে সম্প্রচারিত হতে চলেছে। 

ব্রিটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস সূত্র জানিয়েছে, নিজ ভাষণে দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে স্বজন হারানোদের প্রতি তার আন্তরিক সহানুভূতি ব্যক্ত করবেন। পাশাপাশি এই মহামারি প্রতিরোধের যুদ্ধে সামনে থেকে লড়াই করা স্বাস্থ্যসেবা কর্মী এবং চিকিৎসকদের প্রতি জানাবেন আন্তরিক কৃতজ্ঞতা। 

বাকিংহাম প্যালেস রানীর ভাষণের কিছু অংশ আগেভাগেই প্রকাশ করেছে। রানী বলবেন, 'আমি আশা করছি সংকট উত্তরণের পর একদিন আমরা সবাই পেছনের দিকে ফিরে তাকাব, এবং এই সংকট মোকাবেলায় নিজেদের ভূমিকা নিয়ে গর্ববোধ করব। আমি আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম বলবে, আগের প্রজন্ম তাদের যথাযোগ্য পূর্বপুরুষদের মতোই দৃঢ়তা দেখিয়েছে।'

মহাবিপদের এই সময়ে শৃঙ্খলা বজায় রাখা এবং চিরায়িত হাসি-ঠাট্টার মধ্যে দিয়ে দুর্যোগপূর্ণ মুহূর্ত পাড়ি দেওয়া- এই ব্রিটিশ ঐতিহ্য ধরে রাখতে জনগণের প্রতি আহ্বান জানাবেন ৯৩ বছর বয়সী রানী এলিজাবেথ।

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / করোনাভাইরাস / রানী দ্বিতীয় এলিজাবেথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর
  • ‘এক প্রজন্মে একবার’: স্পেনে পূর্ণগ্রাস, যুক্তরাজ্যে আংশিক; বিরল সূর্যগ্রহণের সাক্ষী ইউরোপ
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • যুক্তরাজ্যের বারস্টলে মৌচাকে আগুন, পুড়ে মরল ২ লাখ মৌমাছি
  • ধনকুবের আল ফায়েদের যৌন নিপীড়নের শিকার ৫ নারী ‘আধুনিক দাসত্বের’ শিকার হিসেবে স্বীকৃতি পেলেন 

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net