Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 March, 2021, 03:25 pm
Last modified: 13 March, 2021, 03:32 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টের গুলিতে নিহত ব্যক্তি সম্পর্কে যা জানা যাচ্ছে
  • মার্কিন অভিবাসন এজেন্টের গুলিতে নারীর মৃত্যুকে কেন্দ্র করে মিনিয়াপোলিসে উত্তেজনা তুঙ্গে
  • যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে নারী নিহত
  • জর্জ ফ্লয়েড বিক্ষোভে হাঁটু গেড়ে সম্মান জানানোয় এফবিআই এজেন্টদের বরখাস্তের অভিযোগ
  • রাঙামাটিতে ধর্মঘট প্রত্যাহারের পর চালু হয়েছে সিএনজি-অটোরিকশা

জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ

"আমাদের হৃদয় অত্যন্ত ব্যথিত। কিন্তু এটি ভেবে সান্ত্বনা পাচ্ছি যে, মৃত্যুর মধ্য দিয়ে হলেও জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয়"।
টিবিএস ডেস্ক
13 March, 2021, 03:25 pm
Last modified: 13 March, 2021, 03:32 pm
ছবি-বিবিসি

যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করতে ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ।   

গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা ফ্লয়েডের (৪৬) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, তিনি ২০ ডলারের একটি জাল নোট দিয়ে দোকান থেকে সিগারেট কেনার চেষ্টা করছিলেন। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারের সময়  সড়কে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন টানা নয় মিনিট তার ঘাড়ের পিছনে হাটু দিয়ে চেপে বসলে ফ্লয়েডের মৃত্যু হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুঁসে উঠে আমেরিকাসহ পৃথিবীর নানা প্রান্তের মানুষ। পৃথিবীজুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেনজামিন ক্রাম্প বলেছেন, "এটি মার্কিন ইতিহাসে অন্যায় মৃত্যুর মামলার ঘটনায় সবচেয়ে বড় প্রাক-বিচার নিষ্পত্তি"। 

সংবাদ সম্মেলনে ক্রাম্প বলেন, টাকার অংকটি এটাই ইংগিত দেয় যে, পুলিশের হাতে কোন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনা "এখন থেকে আর তুচ্ছ, গুরুত্বহীন বা পরিণতির অযোগ্য হিসাবে বিবেচিত হবে না"। ক্রাম্পের সাথে সেখানে আরও ছিলেন ফ্লয়েডের পরিবারের লোকজন, মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে এবং অন্যান্য কর্মকর্তারা। 

ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড বিবৃতিতে বলেন, "ন্যায়বিচারের এই কঠিন যাত্রায় একটি সমাধানে পৌঁছাতে পেরে আমরা সন্তুষ্ট"।

"আমাদের হৃদয় অত্যন্ত ব্যথিত। কিন্তু এটি ভেবে সান্ত্বনা পাচ্ছি যে, মৃত্যুর মধ্য দিয়ে হলেও জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয়"। 

এদিকে ফ্লয়েডকে হত্যার দায়ে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা চাওভিনের বিচার আদালতে চলমান রয়েছে। তবে তিনি এখনো নিজের অপরাধ স্বীকার করেন নি। বরং তিনি আদালতকে বলেছেন, তিনি শুধু তার পুলিশি প্রশিক্ষণকে অনুসরণ করেছিলেন। 

গত বছর, ফ্লয়েডের পরিবার শহর কর্তৃপক্ষ, চাওভিন এবং ফেডারেল আদালতের সাথে জড়িত আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে। মামলায় বলা হয়, গ্রেফতারের পরপরই নির্যাতনের মধ্য দিয়ে ফ্লয়েডের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন এই  কর্মকর্তারা। 

হেনেপিন কাউন্টির বিচারক পিটার কাহিল ফ্লয়েডের মৃত্যুর ভিডিওটি সম্পর্কে বলেন, "প্রতিটি আমেরিকানের মনে আছে এটি প্রথমবার দেখার সময় তাদের কী অনুভূতি হয়েছিল"। 

তিনি বলেন, "আজকের এই নিষ্পত্তি জাতিগত বৈষম্যের প্রতিবাদে আমাদের পারস্পারিক প্রতিশ্রুতিই প্রতিফলিত করেছে"।   

সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

জর্জ ফ্লয়েড / মিনিয়াপোলিস / জাতিগত বিদ্বেষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টের গুলিতে নিহত ব্যক্তি সম্পর্কে যা জানা যাচ্ছে
  • মার্কিন অভিবাসন এজেন্টের গুলিতে নারীর মৃত্যুকে কেন্দ্র করে মিনিয়াপোলিসে উত্তেজনা তুঙ্গে
  • যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে নারী নিহত
  • জর্জ ফ্লয়েড বিক্ষোভে হাঁটু গেড়ে সম্মান জানানোয় এফবিআই এজেন্টদের বরখাস্তের অভিযোগ
  • রাঙামাটিতে ধর্মঘট প্রত্যাহারের পর চালু হয়েছে সিএনজি-অটোরিকশা

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net