Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
রাতে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করছে হংকং

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 February, 2020, 02:50 pm
Last modified: 03 February, 2020, 04:47 pm

Related News

  • মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • চীনের ‘থার্ড ফ্রন্ট’: যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় মাও সে-তুং এর সামরিক কৌশল কি ফিরিয়ে আনা হচ্ছে?
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের

রাতে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করছে হংকং

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই মূল ভূখণ্ডের সঙ্গে রেল সংযোগ এবং নৌ যান পারাপার বন্ধ করলেও তা যথেষ্ট নয়। সড়কপথেও সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন রাখার লক্ষ্যে প্রতিবাদ করছেন হংকংয়ের স্বাস্থ্যকর্মীরা।
টিবিএস ডেস্ক
03 February, 2020, 02:50 pm
Last modified: 03 February, 2020, 04:47 pm

চীনের মূল ভূখণ্ড থেকে করোনা ভাইরাস উপকূলীয় স্বশাসিত অঞ্চল হংকংয়ে ছড়িয়ে পড়তে পারে- এমন আশঙ্কায় নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই মূল ভূখণ্ডের সঙ্গে রেল সংযোগ এবং নৌ যান পারাপার বন্ধ করলেও তা যথেষ্ট নয়, বলে দাবি করছেন হংকংয়ের স্বাস্থ্য কর্মীরা। তারা সড়কপথেও সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন রাখার লক্ষ্যে প্রতিবাদ করছেন।

এদিকে, বিক্ষোভের পর আজ সোমবার রাতে চীনের সঙ্গে মূল সব সীমান্ত চেক পয়েন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হংকং সরকার। তবে বিশেষ প্রয়োজনে তিনটি চেক পয়েন্ট খোলা রাখবে তারা।খবর বিবিসি ও সিএনএনের।

হংকংয়ে হাসপাতাল সেবা কর্মীদের এই বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে স্থানীয় প্রশাসন বলছে, সম্পূর্ণরূপে স্থল সীমানা বন্ধ করে দেওয়া হলে তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শকে অমান্য করা হবে। 

তবে স্থানীয়দের উদ্যোগের কারণও একেবারে অমূলক নয়। ইতোমধ্যেই হংকংয়ে  করোনা ভাইরাসে আক্রান্ত ১৫ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আন্দোলনে সমন্বয়ের লক্ষ্যে হাসপাতাল কর্মীদের সদ্য গঠিত জোটের চেয়ারওম্যান উইনি ইয়ু স্থানীয় স্বাস্থ্যখাতের সীমিত সামর্থ্যের কথাও জানান।

উইনি বলেন, যদি সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ না করা হয়, তাহলে ভাইরাস আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে। কোনো মহামারি মোকাবেলার জন্য আমাদের হাতে যথেষ্ট সরঞ্জাম এবং আক্রান্ত রোগীদের পৃথকভাবে চিকিৎসা সেবা দেয়া যায় এমন বিশেষায়িত কক্ষ নেই। 

স্বাস্থ্য সেবা দিতে যাদের উপস্থিতি একটু কম প্রয়োজনীয় সোমবারের বিক্ষোভে তারাই অংশ নিয়েছেন। তবে জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, তাদের দাবি মেনে নেয়া না হলে আগামীকাল মঙ্গলবার থেকে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক এবং নার্সরাও বিক্ষোভে যোগ দেবেন।   

Related Topics

টপ নিউজ

হংকং / চীন / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • চীনের ‘থার্ড ফ্রন্ট’: যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় মাও সে-তুং এর সামরিক কৌশল কি ফিরিয়ে আনা হচ্ছে?
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net