Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
চিপ সংকটের মুখে আইফোন ১৩ উৎপাদন কমাতে পারে অ্যাপল  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 October, 2021, 04:55 pm
Last modified: 13 October, 2021, 04:57 pm

Related News

  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল

চিপ সংকটের মুখে আইফোন ১৩ উৎপাদন কমাতে পারে অ্যাপল  

আইফোন ১৩ উৎপাদন কমানোর খবর প্রকাশের পরপরই অ্যাপলের শেয়ারে দরপতন হয়েছে ১ দশমিক ২ শতাংশ।
টিবিএস ডেস্ক
13 October, 2021, 04:55 pm
Last modified: 13 October, 2021, 04:57 pm
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী চিপ সংকটের কারণে আইফোন ১৩ উৎপাদন কমাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এ সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, অ্যাপল তাদের আইফোনের সর্বশেষ মডেলটির প্রায় ১ কোটি ইউনিট কম উৎপাদন করবে।

চলতি বছরের শেষার্ধের মধ্যেই আইফোন ১৩-এর ৯ কোটি ইউনিট উৎপাদনের কথা ছিল অ্যাপলের। কিন্তু ব্রডকম ইনকরপোরেশন ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসসহ আরও কিছু চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান ফোনটি তৈরির কাঁচামাল সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। তাই বাধ্য হয়ে আইফোন ১৩-এর উৎপাদন কমাতে হবে অ্যাপলকে।   

এদিকে আইফোন ১৩ উৎপাদন কমানোর খবর প্রকাশের পরপরই অ্যাপলের শেয়ারে দরপতন হয়েছে ১ দশমিক ২ শতাংশ। টেক্সাস ইনস্ট্রুমেন্টস ও ব্রডকম, দুটি প্রতিষ্ঠানেরই ১ শতাংশ শেয়ার নিচে নেমে গেছে। 

তবে এ ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল। ব্রডকম ও টেক্সাস ইনস্ট্রুমেন্টস-এর কাছ থেকেও কোনো সাড়া পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

গত জুলাইয়েই চিপ সংকট ও রাজস্ব আয় কমতে থাকার পূর্বাভাস দেয় অ্যাপল। এরই মধ্যে চিপ সংকটের কারণে অ্যাপলের ম্যাকবুক ও আইপ্যাড বিক্রিতেও বিঘ্ন ঘটেছে। এবার তা বহুল জনপ্রিয় পণ্য, আইফোনের উৎপাদনেও প্রভাব ফেলবে। ওই সময় টেক্সাস ইনস্ট্রুমেন্টসও বছরের বাকি সময়টা চিপ সংকটে ভোগার আভাস দিয়েছিল।

বিশ্বব্যাপী চিপ সংকটের কারণে অটোমোবাইল থেকে ধরে ইলেকট্রনিকস শিল্প পর্যন্ত প্রচন্ড চাপের মুখে পড়েছে। সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান।  

এতদিন যাবত চিপ বিক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি ও নিজেদের দৃঢ়  ক্রয়ক্ষমতার সুবাদে, অন্যদের চাইতে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে ছিল অ্যাপল। তাই বিশ্লেষকদের ধারণা ছিল, ভোক্তাদের ফাইভজি নেটওয়ার্কে উন্নীত হওয়ার প্রতি আগ্রহের কারণে আইফোন ১৩-এর বিক্রি অনেক বেড়ে যাবে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর গবেষণা পরিচালক, জেফ ফিল্ডহ্যাকের মতে, আইফোন ১৩ মডেলের ফোনগুলো গত বছরের আইফোন ১২-এর চাইতে ভালো। কাউন্টারপয়েন্টে'র আনুমানিক হিসাব অনুযায়ী, বছরের শেষ তিন মাসে ৮৫-৯০ মিলিয়ন 'আইফোন ১৩' বিক্রি হবে।

  • সূত্র: রয়টার্স   

Related Topics

টপ নিউজ

আইফোন / আইফোন ১৩ / অ্যাপল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net