Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
চতুর্থবারের মত পাকিস্তানে নিষিদ্ধ ‘টিকটক’ 

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
22 July, 2021, 02:10 pm
Last modified: 22 July, 2021, 02:16 pm

Related News

  • সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা কেন?
  • হরমুজে নিয়ন্ত্রণ জোরদার, ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি ইরাক-পাকিস্তানের
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • বাংলাদেশ–পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‎যৌথ সহযোগিতা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরামর্শ শিক্ষামন্ত্রীর

চতুর্থবারের মত পাকিস্তানে নিষিদ্ধ ‘টিকটক’ 

ইমরান খানের সময়ে যেভাবে বারবার টিকটক বন্ধ করে দেওয়া হচ্ছে, তার সমালোচনাও হচ্ছে। বলা হচ্ছে, তার সরকারের আমলে সেন্সরশিপের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে।
হিন্দুস্তান টাইমস
22 July, 2021, 02:10 pm
Last modified: 22 July, 2021, 02:16 pm

২০১৮ সালে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর পাকিস্তানে এই নিয়ে চারবার টিকটক নিষিদ্ধ করা হলো।

পাকিস্তানি টেলিকম কর্তৃপক্ষের দাবি, টিকটকের কনটেন্ট 'অনুপযুক্ত'। তাই চীনা অ্যাপটি বন্ধ করে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, টিকটক পাকিস্তানের আদালতের নির্দেশ মানেনি। তাদের বিষয়বস্তু 'অশ্লীল এবং অনৈতিক'।

ইমরান খানের আমলে যেভাবে বারবার টিকটক বন্ধ করে দেওয়া হচ্ছে, তার সমালোচনাও হচ্ছে। বলা হচ্ছে, তার সরকারের আমলে সেন্সরশিপের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে।

তবে বুধবার টেলিকম কর্তৃপক্ষের সিদ্ধান্তের আগে টিকটক নিয়ে আদালতে মামলা হয়েছে। এর আগে জুলাইয়ে কোর্টের নির্দেশে টিকটক দু'দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।

পাকিস্তানে টিকটক খুবই জনপ্রিয়। বিশেষ করে যারা অনলাইনে জিনিস বিক্রি করেন, তাদের কাছে টিকটক খুব জনপ্রিয়। কিন্তু এর সমালোচকের সংখ্যাও কম নয়। তারা মনে করেন, টিকটকের বিষয়বস্তু অনেক সময় অশ্লীল হয়।

গত মাসে টিকটক ঘোষণা দেয়, তারা আগের তিন মাসে আপলোড হওয়া ৬০ লাখ ভিডিও সরিয়ে দেবে। এর মধ্যে ১৫ শতাংশ ভিডিও প্রাপ্তবয়স্কদের নগ্নতা প্রদর্শন ও যৌন কার্যকলাপের জন্য সরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে পাকিস্তানে প্রথমবারের জন্য টিকটক নিষিদ্ধ করা হয়। পরে চীন কূটনৈতিক চাপ দেওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

পাক সরকার এর আগে ইউটিউবকেও অশ্লীল বিষয় ও 'হেইট স্পিচ' বন্ধ করার নির্দেশ দিয়েছিল। ২০১২ সালে ইউটিউবে আপলোড করা একটি ভিডিও নিয়ে প্রবল প্রতিবাদ-বিক্ষোভ হয়। তারপর বেশ কয়েক মাস ইউটিউবও বন্ধ থাকে। এছাড়া আরও দুটি অ্যাপের উপর পাকিস্তানে নিষেধাজ্ঞা জারি আছে। 
 
Related Topics

টপ নিউজ

টিকটিক / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা কেন?
  • হরমুজে নিয়ন্ত্রণ জোরদার, ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি ইরাক-পাকিস্তানের
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • বাংলাদেশ–পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‎যৌথ সহযোগিতা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরামর্শ শিক্ষামন্ত্রীর

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net