Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
গভীর সমুদ্রে মাছ ধরতে বাধ্য করা হচ্ছে জেলেদের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 December, 2020, 10:15 am
Last modified: 28 December, 2020, 10:16 am

Related News

  • তিন বছরে বঙ্গোপসাগরে মাছ ধরা ২১ শতাংশ কমেছে, ইলিশ আহরণ কমেছে প্রায় ৭৮ শতাংশ
  • মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ
  • জেডি ভ্যান্সের সঙ্গে মাছ ধরতে গিয়ে আইনি ঝামেলায় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে জরিমানা
  • সাগরের মাছ নিয়ে কাটছে দিন, জাহাজে বসবাসও রোমাঞ্চকর!
  • দীর্ঘ ৮ বছর পর ৫ শর্তে নাফ নদীতে মাছ ধরার অনুমতি পেলেন জেলেরা

গভীর সমুদ্রে মাছ ধরতে বাধ্য করা হচ্ছে জেলেদের

এসব জাহাজে প্রচুর পরিমাণ শ্রমিককে কাজ করতে বাধ্য করা হচ্ছে নামমাত্র মজুরিতে। এমনকি কখনো কখনো বিনা মজুরিতেও হতে পারে।
টিবিএস ডেস্ক
28 December, 2020, 10:15 am
Last modified: 28 December, 2020, 10:16 am
ছবি: গেটি ইমেজ

গভীর সমুদ্রে আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরা একটি 'রহস্যময় ব্যাপার' বলা যায়। যেহেতু সমুদ্রের এসব অঞ্চল রাষ্ট্রায়ত্ত্ব এখতিয়ারের বাইরে থাকে, তাই এখানের সকল কার্যক্রম দেখাশোনা করা সম্ভব হয়না। এই জায়গাগুলোতে মাছ ধরাকে একটি 'অধিক পরিশ্রম কিন্তু কম মুনাফা' জাতীয় কাজ বলে ধরে নেয়া হয়। কিন্তু তবুও কেন জেলেরা এই স্থানগুলোতে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত?

এই প্রশ্নের উত্তর খুঁজেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারার একজন সিনিয়র প্রজেক্ট রিসার্চার গেভিন ম্যাকডোনাল্ড । গেভিন একজন পরিবেশ বিজ্ঞানী । ২০১৮'র দিকে তিনি তার সহকর্মীদের সঙ্গে মিলে একটি গবেষণা চালিয়ে দেখতে পান যে গভীর সমুদ্রে মাছ ধরার এই ব্যবসায়ে লাভ থাকেনা বললেই  চলে। এমনকি সরকার ভর্তুকি দিলেও তাদের প্রয়োজনীয় মুনাফা অর্জন করা সম্ভব নয়। তবুও সেখানে প্রতিবছর জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য জাহাজ ও সাথে হাজার হাজার জেলেরা কেন কাজ করতে যায়  তা ছিল একটি আশ্চর্যজনক বিষয় ।

অবশেষে তাদের গবেষণায় বেরিয়ে আসে যে  যে এসব জাহাজ আসলে প্রচুর পরিমাণ শ্রমিককে কাজ করতে বাধ্য করছে নামমাত্র মজুরিতে। এমনকি কখনো কখনো বিনা মজুরিতেও হতে পারে। 

জানা গেছে, ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত এক লাখ মানুষকে গভীর সমুদ্রে মাছ ধরার কাজে যেতে বাধ্য করা  হয়েছে ।  এই গোপন তথ্যটি জানার জন্যে তারা স্যাটেলাইট মনিটরিং ও মেশিন লার্নিং অ্যালগোরিদম প্রযুক্তি ব্যবহার করেন।

'জোরপূর্বক শ্রম' বলতে আমরা জানি এমন শ্রম যা একজন ব্যক্তি নিজ ইচ্ছায় দিতে চায় না, তার কাছ থেকে এটি আদায় করা হয়। সে কাজ করতে না চাইলে তাকে শাস্তিও দেয়ার ব্যবস্থা হয়ত থাকে। দুঃখজনকভাবে সমুদ্রে মাছ ধরার ব্যবসার ক্ষেত্রে এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় এবং এগুলো সরকারের নজরের বাইরে থাকে।
   
গেভিন তার টিম নিয়ে বের করতে চাইছিলেন যে এমন কী কী বৈশিষ্ট্য থাকতে পারে যা দেখে বোঝা যাবে যে এই জাহাজগুলো 'জোরপূর্বক শ্রম' ব্যবহার করছে। মানবাধিকার সংগঠন, গ্রিনপিস, লিবার্টি শেয়ারড ইত্যাদি সংস্থার সাথে মিলে  স্যাটেলাইট মনিটরিং ও সমুদ্রে মাছ ধরার সময়ক্ষণ হিসাব রেখে গেভিন তার প্রশ্নের উত্তর বের করেন। দেখা যায় যে , যেসব জাহাজ সমুদ্রে বেশিক্ষণ ধরে থাকে, দূর বন্দরগুলোতে যায় ও দীর্ঘ পথ পাড়ি দেয় সেসব জাহাজে এই জোরপূর্বক শ্রম নেয়া হয়ে থাকে । 

আরো গেছে, গভীর সমুদ্রগামী জাহাজে জোর করে  শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়ে থাকে প্রধান সমুদ্র অববাহিকাগুলোতে। ২০১৮ সালে এসব ঝুঁকিপূর্ণ জাহাজ ৭৯ টি দেশ পরিভ্রমন করেছে যার মধ্যে সন্দেহজনকভাবে কানাডা, আমেরিকা, নিউজিল্যান্ড ও কিছু ইউরোপীয় দেশই রয়েছে বেশি। 

বর্তমানে গেভিনের করা এই গবেষনা অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষ মাছ  ধরার ব্যাপারে নতুন নিয়মনীতি প্রয়োগ করেছে। গেভিনের টিম একটি প্রোটেক্টিভ মডেল তৈরি করেছে এই অবৈধ শ্রম বন্ধ করতে। প্রাপ্ত  ডেটা অনুযায়ী এখন তারা গ্লোবাল ফিশিং ওয়াচ নামের সংস্থার সঙ্গে কাজ করবে অপরাধীদের ধরতে। গেভিন ও তার টিমের প্রত্যাশা, তারা খুব শীঘ্রই শ্রমিকদের এই নির্যাতন ও ঝুঁকির হাত থেকে বাঁচানোর প্রক্রিয়া আরো কার্যকর করতে পারবেন।

সূত্র: ইয়াহু নিউজ
 

Related Topics

টপ নিউজ / ফিচার

মাছ ধরা / আন্তর্জাতিক জলসীমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • তিন বছরে বঙ্গোপসাগরে মাছ ধরা ২১ শতাংশ কমেছে, ইলিশ আহরণ কমেছে প্রায় ৭৮ শতাংশ
  • মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ
  • জেডি ভ্যান্সের সঙ্গে মাছ ধরতে গিয়ে আইনি ঝামেলায় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে জরিমানা
  • সাগরের মাছ নিয়ে কাটছে দিন, জাহাজে বসবাসও রোমাঞ্চকর!
  • দীর্ঘ ৮ বছর পর ৫ শর্তে নাফ নদীতে মাছ ধরার অনুমতি পেলেন জেলেরা

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net