Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
কোভিড সংক্রমণের ভয়ে এভারেস্ট চূড়াতেও বিভাজন রেখা তৈরি করছে চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 May, 2021, 10:05 pm
Last modified: 10 May, 2021, 04:56 pm

Related News

  • প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে বোয়িং-এয়ারবাসকে জবাব দিল চীন; কোমাক কি পারবে দ্বৈত আধিপত্যকে চ্যালেঞ্জ করতে?
  • আলিবাবার সহায়তায় চীনের জন্য নিজস্ব এআই মডেল তৈরি করছে অ্যাপল
  • ভারতের ভূখণ্ড নিজেদের দাবি নেপালের, কিন্তু খুঁজে পাচ্ছে না চুক্তির কাগজ
  • ট্রাম্পের শুল্ক ফাঁকি দিতে ৪০টিরও বেশি দেশ চীনকে সাহায্য করেছে: যুক্তরাষ্ট্র
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

কোভিড সংক্রমণের ভয়ে এভারেস্ট চূড়াতেও বিভাজন রেখা তৈরি করছে চীন

৮,৮৪৮ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গ খানিকটা বরফের চাদরে মোড়াই থাকে সারা বছর, সেখানে আছে শুধু গাইডসহ আধা ডজনের মানুষ একসঙ্গে দাঁড়ানোর মতো জায়গা
টিবিএস ডেস্ক
09 May, 2021, 10:05 pm
Last modified: 10 May, 2021, 04:56 pm
৩০ নভেম্বর, ২০১৫; নেপালের সলুখুম্বু জেলায় সুর্যের আলোয় উদ্ভাসিত এভারেস্ট পর্বতের চূড়া। ছবি: নাভেশ চিত্রকর/ রয়টার্স ফাইল ফোটো

পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট- চীন ও নেপাল এ দুই দেশের সীমানায় অবস্থিত। পর্বতটিতে আরোহনের জন্য নেপালের দিকে রয়েছে একটি পথ, আবার চীন নিয়ন্ত্রিত তিব্বত থেকেও ওঠা যায়। সম্প্রতি নেপালে কোভিড-১৯ এর সংক্রমণ মারাত্মক রূপ নিচ্ছে, শোনা যাচ্ছে দেশটির নানা স্থানে অভিযাত্রীদের উদ্ধারের কথাও, যাদের অনেকেই পরবর্তীতে কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। এই অবস্থায় এভারেস্টের চূড়ার নিজেদের অংশে 'বিভাজন রেখা' স্থাপন করবে চীন। 

আজ রোববার (৯ মে) রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, নেপাল ও তিব্বতের দিক থেকে আরোহনকারীরা যেন পরস্পরের সঙ্গে মেলামেশা না করতে পারেন- সেজন্যই এ ব্যবস্থা।   

এদিকে গত এপ্রিল থেকেই নেপালি অংশে এভারেস্টের বেজ ক্যাম্প করোনা সংক্রমণের কবলে পড়ে। কিন্তু, পর্যটন নির্ভর নেপাল সরকার রাজস্বের অভাবে এখনও বসন্ত মৌসুমের জন্য দেওয়া অভিযানের পারমিট বাতিল করেনি। মৌসুমি বৃষ্টিপাতের আগে এপ্রিল থেকে জুন পর্যন্ত এই অনুমতি কার্যকর।

চীন সরকারের পরিকল্পনা সত্ত্বেও এভারেস্ট শৃঙ্গের মতো ক্ষুদ্র, বিপজ্জনক এবং প্রতিকূল আবহাওয়া বেষ্টিত স্থানে কীভাবে বিভাজন রেখা আরোপ করা হবে- সে সম্পর্কে পরিষ্কার করে জানানো হয়নি। শৃঙ্গের স্থানটি একটি ডাইনিং টেবিলের সমান।  

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা শিনহুয়া তিব্বতের স্পোর্টস ব্যুরোর প্রধানের বরাত দিয়ে বলছে, তিব্বতের শেরপারা শৃঙ্গে উঠে বিভাজন রেখা স্থাপন করবেন, ফলে চূড়ায় ওঠা দুই অংশের আরোহীদের মধ্যে যোগাযোগও বন্ধ হবে। 

ইতোমধ্যেই তিব্বতি অংশ দিয়ে এভারেস্টে ওঠার পথে রয়েছেন ২১ জন চীনা নাগরিক। অনেক কষ্টে নিজ দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার পর তাই পর্বতারোহীদের মাধ্যমে তা পুনরায় ছড়িয়ে পড়ার ঝুঁকি নিতে চাইছে না চীন।  

চীনা নাগরিকরা চূড়ায় ওঠার আগেই তিব্বতি (পর্বতারোহী গাইড) শেরপারা তাদের আগে পৌঁছে বিভাজন রেখা স্থাপন করবে বলে জানিয়েছে শিনহুয়া। কিন্ত, সেই বিভাজন রেখা কেমন হবে, সে সম্পর্কেও কিছু বলা হয়নি। 

তাছাড়া, তিব্বতি শেরপারা এই সীমানা তদারকি করবে কিনা বা 'ডেথ জোন' খ্যাত চূড়ায় অবস্থান করে বিভাজন রেখা হিসেবে ব্যবহৃত রশি ধরে থাকবে কিনা- সেটাও জানানো হয়নি। ইতঃপূর্বে অনেক অভিযাত্রী চূড়ায় অক্সিজেনের অভাবে মারা গেছেন, তাই শেরপাদের সেখানে দীর্ঘসময় অবস্থান করাটাও ঝুঁকিপূর্ণ। 

৮,৮৪৮ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গ খানিকটা বরফের চাদরে মোড়াই থাকে সারা বছর, সেখানে আছে শুধু গাইডসহ আধা ডজনের মানুষ একসঙ্গে দাঁড়ানোর মতো জায়গা।     

গেল বছর করোনা মহামারি আঘাত হানার পর তিব্বতের দিক দিয়ে বিদেশি কোনো অভিযাত্রী দলকে আরোহনের অনুমতি দেয়নি চীন। এজন্য সংক্রমণের হুমকিকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। 

পাশাপাশি তিব্বতে এভারেস্টের বেজ ক্যাম্প অঞ্চলেও পর্যটন নিষিদ্ধ।  

গত ৮ মে নাগাদ চীনের মূল ভূখণ্ডে ১২টি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়। এদের প্রায় সকলেই ছিলেন বিদেশ থেকে আসা ভ্রমণকারী। তার আগের দিন সাতজন শনাক্ত হয়েছিল। 

অন্যদিকে, নেপালে গত শুক্রবার নাগাদ ৯,০২৩ জন পজিটিভ শনাক্ত হন, যা দেশটির সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড। 

  • সূত্র: শিনহুয়া 
     

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ অতিমারি / মাউন্ট এভারেস্ট / চীন / নেপাল / বিভাজন রেখা / সংক্রমণ ভীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে বোয়িং-এয়ারবাসকে জবাব দিল চীন; কোমাক কি পারবে দ্বৈত আধিপত্যকে চ্যালেঞ্জ করতে?
  • আলিবাবার সহায়তায় চীনের জন্য নিজস্ব এআই মডেল তৈরি করছে অ্যাপল
  • ভারতের ভূখণ্ড নিজেদের দাবি নেপালের, কিন্তু খুঁজে পাচ্ছে না চুক্তির কাগজ
  • ট্রাম্পের শুল্ক ফাঁকি দিতে ৪০টিরও বেশি দেশ চীনকে সাহায্য করেছে: যুক্তরাষ্ট্র
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net