Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
করোনা প্রতিরোধে এভারেস্ট আরোহণ বন্ধ করলো নেপাল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 March, 2020, 11:10 am
Last modified: 13 March, 2020, 02:11 pm

Related News

  • নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • জলবায়ু পরিবর্তনে এভারেস্টের আরও উঁচুতে উঠে যাচ্ছে সাপ, বাড়ছে দংশন; অ্যান্টিভেনমের সংকট
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • এভারেস্টে এক সপ্তাহ আটকে থাকা শেরপা বেঁচে ছিলেন শুধু চকলেট ও ‘বরফ চিবিয়ে’ খেয়ে

করোনা প্রতিরোধে এভারেস্ট আরোহণ বন্ধ করলো নেপাল

পর্যটকদের জন্য চলতি অভিযাত্রা মৌসুমের পুরো সময়টা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ নিষিদ্ধ করেছে নেপাল সরকার। দেশটিতে প্রধান আয়ের উৎস পর্যটনখাত হওয়ার পরও করোনা প্রতিরোধে এমন পদক্ষেপ নেওয়া হলো।
টিবিএস ডেস্ক
13 March, 2020, 11:10 am
Last modified: 13 March, 2020, 02:11 pm

চলতি অভিযাত্রা মৌসুমের পুরো সময়টা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ নিষিদ্ধ করেছে নেপাল সরকার। শুক্রবার এক সরকারি ঘোষণায় আগামী ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রদত্ত সব কয়টি পর্বতারোহণ অভিযানের অনুমতি বাতিল করার কথা জানানো হয়। 

এর আগে চীনও নিজেদের নিয়ন্ত্রিত এভারেস্ট আরোহণের উত্তর দিকের পথে আরোহণ নিষিদ্ধ করে।

নেপালের প্রধান আয়ের উৎস পর্যটনখাত। এভারেস্ট অভিযাত্রী বিদেশী পর্যটকেরা এর একটি বড় অংশ যোগান দেন। তারপরও করোনা প্রতিরোধে নেপাল চলতি অভিযাত্রা মৌসুমের পুরো সময়টা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বন্ধ রাখার ঘোষণা দিল।

প্রতি বছর এভারেস্ট আরোহণের অনুমতিপত্র প্রদান বাবদ নেপাল সরকার ৪০ লাখ মার্কিন ডলার আয় করে। এর পাশাপাশি এসব পর্যটকের সেবায় নিয়োজিত নানা প্রকার পর্যটন ব্যবসার আয়কর আদায় তো আছেই। খবর বিবিসির। 

তবু করোনা প্রতিরোধের যুদ্ধে পর্বতারোহণ বন্ধের মতো কঠিন পদক্ষেপটাই নিলো নেপাল সরকার। 

এ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সচিব নারায়ণ প্রসাদ ভাণ্ডারী বলেন, করোনার ঝুঁকি বিবেচনা করেই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকল ট্যুরিস্ট ভিসা বাতিল করা হয়েছে। এর আওতায় চলতি ২০২০ সালের অভিযাত্রা মৌসুমের জন্য জারি করা সকল অনুমতি বাতিল করা হলো। 

এছাড়া যেসব বিদেশি নেপালে পৌঁছে গেছেন, তাদের আগামী ১৪ মার্চ থেকে নিজ হোটেল কক্ষে ১৪ দিন 'জনবিচ্ছিন্ন' থাকার পরামর্শ দিয়েছেন নেপালের মুখ্য সচিব। 

নেপালে যেসব দেশের পর্যটক এভারেস্ট আরোহণের উদ্দেশ্যে আসেন, তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, জাপান এবং দক্ষিণ কোরিয় নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। সব কয়টি দেশেই ইতোমধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। 

পর্যটকদের কাছ থেকে অনুমতিপত্র বাবদ মাথাপিছু ১১ হাজার মার্কিন ডলার ফি নেয় নেপাল সরকার। তবে এই ফি আরও বাড়ানোর দাবি উঠেছে সাম্প্রতিক সময়ে।

Related Topics

টপ নিউজ

নেপাল / এভারেস্ট / পর্যটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • জলবায়ু পরিবর্তনে এভারেস্টের আরও উঁচুতে উঠে যাচ্ছে সাপ, বাড়ছে দংশন; অ্যান্টিভেনমের সংকট
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • এভারেস্টে এক সপ্তাহ আটকে থাকা শেরপা বেঁচে ছিলেন শুধু চকলেট ও ‘বরফ চিবিয়ে’ খেয়ে

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net