Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
করোনা এখনো বেশি বয়সীদের জন্য সবচেয়ে ঝুঁকির

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
10 January, 2021, 09:25 pm
Last modified: 10 January, 2021, 09:39 pm

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

করোনা এখনো বেশি বয়সীদের জন্য সবচেয়ে ঝুঁকির

সেপ্টেম্বরে মহামারীর দ্বিতীয় ধাপ শুরু হবার পর থেকেই হাসপাতালগুলোতে বেড়েছে করোনা আক্রান্ত ৭৫ থেকে ৮৫ বছরের বেশী বয়স্ক মানুষের সংখ্যা। ধারাবাহিকভাবে হাসপাতালে সবচেয়ে কম ভর্তি হয়েছে শিশু এবং তরুণেরা।
টিবিএস ডেস্ক 
10 January, 2021, 09:25 pm
Last modified: 10 January, 2021, 09:39 pm

গত বসন্তে মহামারীর প্রথম ধাক্কা যখন আসে তার তুলনায় করোনায় আক্রান্ত হয়ে সব-বয়সের অনেক বেশি মানুষ এখন বিশ্বজুড়ে হাসপাতালে রয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে তরুণ, ছাত্রসহ ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই বয়সসীমার কিছু মানুষের অবশ্যই হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে।

তবে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ বা মৃত্যু ঝুঁকির ধরনে সার্বিকভাবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। এই পরিস্থিতিতে যে যত বয়স্ক, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ভয়াবহ পরিণতি বরণ করার ঝুঁকি তার ক্ষেত্রে ততো বেশি। বৃদ্ধরা, বিশেষ করে যাদের বয়স ৬৫ বছরের উপরে, তারা বেশি ঝুঁকিতে আছেন।
  
৪০ বছরের কমবয়সী ব্যক্তির ক্ষেত্রে মৃত্যুঝুঁকি মাত্র ০.১ শতাংশ। কিন্তু ,এ ঝুঁকি ৮০ বছরের বেশী বয়সীদের জন্য বেড়েছে ৫ শতাংশের উপরে, করোনার প্রথম ধাপ নিয়ে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণা অনুসারে এ হার নির্ণয় করা হয়েছে, যা হার প্রতি আট বছর বয়সের ব্যবধানে দ্বিগুণ হয়ে যায়।
 
উন্নত চিকিৎসা, ভাইরাসের গতিবিধি সম্পর্কে যথেষ্ট ধারণা ও প্রতিষেধক টিকা চলে আসার ফলে আশা করা যাচ্ছে মহামারীর দ্বিতীয় ধাপে এই পরিসংখ্যানের উন্নতি হবে।

সেপ্টেম্বরে মহামারীর দ্বিতীয় ধাপ শুরু হবার পর থেকেই হাসপাতালগুলোতে বেড়েছে করোনা আক্রান্ত ৭৫ থেকে ৮৫ বছরের বেশী বয়স্ক মানুষের সংখ্যা। ধারাবাহিকভাবে হাসপাতালে সবচেয়ে কম ভর্তি হয়েছে শিশু এবং তরুণেরা।

গত বসন্তে মহামারীর প্রথম ধাপের তুলনায় প্রতিদিন আরো বেশি শিশুকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হাসপাতালে ভর্তি হবার বাস্তবতা একই রকম।

সম্প্রতি রয়েল কলেজ অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথের প্রেসিডেন্ট অধ্যাপক রাসেল ভিনার বলেন, হাসপাতালে শিশুদের ওয়ার্ড সাধারণত শীতকালে ব্যস্ত থাকে, এখন চারিদিকে সংক্রমণ যেভাবে বাড়ছে সে তুলনায় কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া শিশুদের সংখ্যা খুব সামান্যই।  বেশিরভাগ শিশু এবং তরুণদের মধ্যে আক্রান্ত হবার লক্ষণ কম।

মধ্যবয়সের মানুষেরাও ৬৫ বছরের বেশী বয়সীদের তুলনায় কম আক্রান্ত হচ্ছেন।  তবে তারা কোনভাবেই ঝুঁকিমুক্ত নন।

ইংল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত কয়েক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়াদের মোট ৪০ শতাংশের বয়স ১৮ থেকে ৬৪। কিন্তু ৬৫ থেকে ৮৪ বছর বয়সীদের ভর্তির হার ৪০ শতাংশ এবং বাকি ২০ শতাংশ ভর্তি হচ্ছে ৮৫ বছরের বেশী বয়সী রোগীরা।

৪৫-৬৪ বছর বয়সী প্রতি ১০০০ জনের মধ্যে তিনজন গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। অপরদিকে, ১৭ বছরের কম বয়সীদের মাঝে হাসপাতালে ভর্তি হবার হার শতকরা মাত্র এক শতাংশ, যার মধ্যে খুব কম শিশুকেই আইসিইউ'তে নেবার প্রয়োজন হচ্ছে।

১৫-৪৪ বছর বয়সী প্রতি ১ লক্ষ জনের মধ্যে একজনেরও কম ডিসেম্বর মাসে করোনার ফলে গুরুতর অসুস্থ হয়েছে। জুন মাস থেকে এ পর্যন্ত করোনায় মারা যাওয়া মোট মানুষের সংখ্যায় বিশাল প্রভাব রয়ছে বয়স্ক মানুষের মৃত্যুর। ৩০ বছরের কম বয়সীদের মধ্যে মৃত্যুর প্রকোপ অবশ্য শুরু থেকেই কম ছিল। 

আর কম বয়সী মৃতদের মধ্যে ৮০ শতাংশের'ও বেশী মানুষের আগে থেকেই স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য জটিলতা ছিল।  যেমন হৃদরোগ বা টাইপ ২ ডায়াবেটিস।

সোসাইটি ফর অ্যাকিউট মেডিসিনের প্রাক্তন প্রেসিডেন্ট ডঃ নিক স্ক্রিভেন বলেছেন যে, তিনি ২০ বছর বয়সী একজন রোগীকেই কেবল কৃত্রিম যন্ত্রের সাহায্যে শ্বাসগ্রহণ করতে দেখেছেন।  কিন্তু যাদের বয়স বয়স ৪০, ৫০ বছর বা তার বেশি- সবচেয়ে গুরুতর অসুস্থতার সম্মুখীন হন তারাই।

তিনি বলেন, "মহামারীর প্রথম ধাপে আক্রান্তদের সাথে বর্তমানে আক্রান্তরা খুব একটা আলাদা বয়সের নয়, যদিও এখন মানুষ করোনা নিয়েও বেশিদিন বেঁচে থাকছে এবং অপেক্ষাকৃত কম রোগীর ভেন্টিলেটরে থাকার প্রয়োজন পড়ছে ।

  • সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ / ফিচার

কোভিড-১৯ / গুরুতর অসুস্থতার ঝুঁকি / বয়স্ক ও তরুণ জনগোষ্ঠী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net