Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
করোনায় বাতিল লন্ডন, প্যারিস, জার্মান ও ইতালি বইমেলা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 March, 2020, 12:05 pm
Last modified: 05 March, 2020, 05:09 pm

Related News

  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • ‘টক্সিক’ কর্মপরিবেশ: ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একের পর এক কর্মীর আত্মহত্যা
  • যুক্তরাজ্যের বারস্টলে মৌচাকে আগুন, পুড়ে মরল ২ লাখ মৌমাছি
  • ধনকুবের আল ফায়েদের যৌন নিপীড়নের শিকার ৫ নারী ‘আধুনিক দাসত্বের’ শিকার হিসেবে স্বীকৃতি পেলেন 

করোনায় বাতিল লন্ডন, প্যারিস, জার্মান ও ইতালি বইমেলা

এদিকে দিন তিনেক আগে ফ্রান্সের বিখ্যাত লুভর জাদুঘর বন্ধ করে দেওয়া হলেও আজ থেকে খোলা রাখার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
টিবিএস ডেস্ক
05 March, 2020, 12:05 pm
Last modified: 05 March, 2020, 05:09 pm

করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুনিয়াব্যাপী। জনজীবন স্থবির হয়ে গেছে অনেক জায়গায়। অনেক আয়োজন হয়ে গেছে স্থগিত। দিন তিনেক আগেই ফ্রান্সের বিখ্যাত লুভর জাদুঘর বন্ধ করে দেওয়া হয়। এবার ইংল্যান্ডের লন্ডন বইমেলাও বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হলো।

আগামী ১০ থেকে ১২ মার্চ আয়োজিত হওয়ার কথা ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় এই বইমেলা। পশ্চিম লন্ডনে অন্তত ২৫ হাজার মানুষের সমবেত হওয়ার কথা ছিল মেলা উপলক্ষে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে এত মানুষের সমাগম গণস্বাস্থ্যের জন্য নিরাপদ মনে করেননি আয়োজকরা।

এই সিদ্ধান্তে বইপ্রেমী অনেকের মন খারাপ হলেও সুরক্ষার প্রশ্নে স্বাগত জানিয়েছেন। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

এদিকে আজ বৃহস্পতিবার থেকে জাদুঘর আবার খোলা রাখার কথা জানিয়েছেন লুভর কর্তৃপক্ষ। ফরাসি সরকার জানিয়েছে, করোনার কারণে লুভর বন্ধ রাখার মতো অত উদ্বিগ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি দেশটিতে।

অথচ এ মাসের শেষদিকে ফ্রান্সের প্যারিস বইমেলাও করোনার কারণেই স্থগিত হয়ে গেছে। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ৫ হাজারের বেশি মানুষের সমাগম না করার নির্দেশনা পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন মেলার আয়োজকেরা।

এছাড়া লাখো দর্শনার্থীর ভীড়ের জন্য সুখ্যাত জার্মানির লিপজিগ বইমেলায়ও স্থগিত করা হয়েছে। অন্যদিকে, মে মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ইতালির বলোগ্না চিনড্রেন'স বুক ফেয়ার।

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / বইমেলা / যুক্তরাজ্য / জার্মানি / ফ্রান্স / ইতালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • ‘টক্সিক’ কর্মপরিবেশ: ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একের পর এক কর্মীর আত্মহত্যা
  • যুক্তরাজ্যের বারস্টলে মৌচাকে আগুন, পুড়ে মরল ২ লাখ মৌমাছি
  • ধনকুবের আল ফায়েদের যৌন নিপীড়নের শিকার ৫ নারী ‘আধুনিক দাসত্বের’ শিকার হিসেবে স্বীকৃতি পেলেন 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net