Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
করোনাকালে প্রতি পাঁচ জনে একজনের সম্পর্কে ভাঙন ধরেছে, বলছে নতুন গবেষণা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 August, 2021, 09:00 pm
Last modified: 13 August, 2021, 09:05 pm

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন
  • ধোঁয়াশা মোকাবিলায় পাকিস্তানের লাহোরে দেওয়া হলো ‘গ্রিন লকডাউন’

করোনাকালে প্রতি পাঁচ জনে একজনের সম্পর্কে ভাঙন ধরেছে, বলছে নতুন গবেষণা 

প্রথম লকডাউনের এক সপ্তাহ আগে শুরু হওয়া এই গবেষণায় আরও উঠে এসেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের সম্পর্কে ভাঙন ধরার হার সবচেয়ে বেশি। এই বয়সসীমার মধ্যে থাকা প্রাপ্তবয়স্কদের ৩৫ শতাংশ অন্তত একটি সম্পর্কে সম্পূর্ণ ভাঙন ধরার কথা স্বীকার করেছেন। ওদিকে ৬০ বা তারচেয়ে বেশি বয়সীদের সম্পর্কে ভাঙন ধরার হার মাত্র ১২ শতাংশ।
টিবিএস ডেস্ক
13 August, 2021, 09:00 pm
Last modified: 13 August, 2021, 09:05 pm

যুক্তরাজ্যের এক পঞ্চমাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক জনগণ জানিয়েছে, গত এক বছরে বাসায় বা কর্মস্থলে অন্তত একটি সম্পর্কে পুরোপুরি ভাঙন ধরেছে তাদের। মহামারি চলাকালীন যুক্তরাজ্যের সামাজিক সম্পর্কের ওপর সবচেয়ে বড় গবেষণাটিতে এই তথ্য উঠে এসেছে। 

করোনাকালে  তরুণদের সামাজিক ও রোমান্টিক সম্পর্ক সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চাকরি হারানো, আর্থিক সংকট এবং লকডাউনের সময় বাসার বাইরের লোকজনের সঙ্গে দেখা করতে না পারাটা অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন তারা। 

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কোভিড সংক্রান্ত সামাজিক গবেষণায় উঠে এসেছে, করোনাকালে এক চতুর্থাংশ মানুষের পতি/পত্নী বা সঙ্গীর সঙ্গে সম্পর্কে অবনতি ঘটেছে। 

এছাড়া এক চতুর্থাংশ মানুষ জানিয়েছেন, এ সময়ে অফিসের সহকর্মীদের সাথেও সম্পর্কে টানাপোড়ন শুরু হয়েছে তাদের। ২২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ জানিয়েছেন, পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী বা প্রতিবেশীদের মধ্যকার একজনের সাথে তাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে গিয়েছে।

প্রথম লকডাউনের এক সপ্তাহ আগে শুরু হওয়া এই গবেষণায় আরও উঠে এসেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের সম্পর্কে ভাঙন ধরার হার সবচেয়ে বেশি। এই বয়সসীমার মধ্যে থাকা প্রাপ্তবয়স্কদের ৩৫ শতাংশ অন্তত একটি সম্পর্কে সম্পূর্ণ ভাঙন ধরার কথা স্বীকার করেছেন। ওদিকে ৬০ বা তারচেয়ে বেশি বয়সীদের সম্পর্কে ভাঙন ধরার হার মাত্র ১২ শতাংশ।

এই গবেষণায় শুধু খারাপ সংবাদই উঠে আসেনি। প্রায় অর্ধেক (৪৬ শতাংশ) প্রাপ্তবয়স্ক তরুণ জানিয়েছেন, গত এক বছরে সঙ্গীর সাথে তাদের সম্পর্ক আগের চেয়ে উন্নত হয়েছে। অন্য বয়সসীমার জনগণের তুলনায় যা অনেক বেশি। সহধর্মীদের সাথে তাদের সম্পর্ক পূর্বের তুলনায় ভালো হওয়ার হার ৩০-৫০ বছর বয়সী এবং ৬০-ঊর্ধ্বদের মধ্যে যথাক্রমে ২৭ ও ২১ শতাংশ। 

গবেষণার প্রধান লেখক ড. এলিস পল বলেন, প্রতিবেদনে 'কোভিড -১৯ মহামারির মিশ্র প্রভাব' উঠে এসেছে। 

'বাসায় বা দূরবর্তী জায়গায় কাজ করার সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন অল্পবয়স্করা। এই সময়ে তারা জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছেন বলেই হয়তো তাদের সম্পর্ক আগের চেয়ে ভালো হয়েছে,' যোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, 'অন্যদিকে, মহামারি এবং লকডাউনের চাপে মানুষকে তাদের বাড়ির বাইরের লোকজনের সাথে দেখা করা থেকে বিরত থাকতে হয়েছে। সম্পর্কের ভাঙ্গনে এই ব্যাপারটি অনুঘটক হিসেবে কাজ করেছে।'

পল আরও বলেন, বয়স্করা এই ব্যাপারে কম প্রভাবিত হয়েছে, কারণ তাদের 'চাকরি হারানো বা আর্থিক টানাপোড়নের চাপ কম নিতে হয়েছে।' 

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস অতিমারি / লকডাউন / লকডাউনের প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন
  • ধোঁয়াশা মোকাবিলায় পাকিস্তানের লাহোরে দেওয়া হলো ‘গ্রিন লকডাউন’

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net