Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
করোনার সতর্ককারী চিকিৎসককে চীনা পুলিশের শাসানি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 February, 2020, 02:10 pm
Last modified: 04 February, 2020, 02:28 pm

Related News

  • ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ বলা কুমিল্লার চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
  • জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

করোনার সতর্ককারী চিকিৎসককে চীনা পুলিশের শাসানি

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেওয়া এক পোস্টে করোনা ভাইরাস নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের আচরণের কথা জানান লি ওয়েনলিয়াং নামের সেই চিকিৎসক। তবে তিনি নিজেই এখন করোনায় আক্রান্ত।
টিবিএস ডেস্ক
04 February, 2020, 02:10 pm
Last modified: 04 February, 2020, 02:28 pm

চলতি বছরের শুরুতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর গোপন রাখতে চেয়েছিল সংক্রমণের কেন্দ্রস্থল চীনের উহান নগর কর্তৃপক্ষ। 

তবে সেখানকার একজন চিকিৎসক অন্য ডাক্তারদের এ বিষয়ে সতর্ক করেছিলেন। আর সেটা জানতে পেরে সে চিকিৎসকের কাছ গিয়ে তাকে চুপ থাকতে বলেছিল পুলিশ। 

এক মাস পর হাসপাতালের বিছানা থেকে পুরনো কাহিনি জানানোর পর নায়ক বনে গেছেন সেই চিকিৎসক।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেওয়া এক পোস্টে করোনা ভাইরাস নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের আচরণের কথা জানান লি ওয়েনলিয়াং নামের সেই চিকিৎসক।

তিনি পোস্টের শুরুতে বলেন, "হ্যালো সবাই, আমি লি ওয়েনলিয়াং, উহান সেন্ট্রাল হসপিটালের একজন চক্ষু রোগ চিকিৎসক।"

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ওয়েনলিয়াংয়ের এই পোস্ট প্রমাণ করে, চীনা কর্তৃপক্ষ শুরুতে করোনা ভাইরাস সংক্রমণকে কতটা অবহেলার সঙ্গে নিয়েছে।

গত ডিসেম্বরে সংক্রমণের কেন্দ্রস্থল উহানে ছিলেন ওয়েনলিয়াং। 

তিনি লক্ষ্য করেছিলেন, সাতজন মানুষ এমন একটি ভাইরাসে আক্রান্ত হয়েছে, যেটি ২০০৩ সালে বৈশ্বিক মহামারী হয়ে দেখা দেওয়া সার্সের মতো।

উহানে সি ফুড (সামুদ্রিক খাবার) মার্কেট থেকে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছিল। এতে আক্রান্তদের হাসপাতালে আলাদা করে রাখা হয়েছিল।

এমন বাস্তবতায় ৩০ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি  চ্যাট গ্রুপে অন্য চিকিৎসকদের কাছে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছিলেন ওয়েনলিয়াং। 

ওই বার্তায় সংক্রমণ এড়াতে চিকিৎসকদের নির্দিষ্ট ধরনের পোশাক পরার পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু ওয়েনলিয়াং তখনও জানতেন না, করোনা ভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।

সতর্কবার্তা পাঠানোর চারদিন পর ওয়েনলিয়াংয়ের কাছে যান জননিরাপত্তা ব্যুরোর কর্মকর্তারা। তারা তাকে একটি চিঠিতে সই করতে বলেন।

ওই চিঠিতে লেখা ছিল, ওয়েনলিয়াং বিভ্রান্তিকর মন্তব্য করেছেন এবং তিনি সামাজিক শৃঙ্খলা ব্যাপকভাবে নষ্ট করেছেন।

এতে লেখা ছিল, "আমরা কড়াকড়িভাবে আপনাকে সতর্ক করছি। এমন ঔদ্ধত্য নিয়ে অনড় অবস্থানে থাকলে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রাখলে আপনাকে বিচারের আওতায় আনা হবে। বিষয়টি বোঝা গেছে?"

ওই চিঠিতে ওয়েনলিয়াংয়ের নিজ হাতে করা সইয়ের নিচে লেখা ছিল, "হ্যাঁ, আমি করেছি।"

শুধু ওয়েনলিয়াংই নন; গুজব ছড়ানোর অভিযোগে তার মতো আরও সাতজনের বিরুদ্ধে তদন্তে নেমেছিল পুলিশ।

জানুয়ারির শেষের দিকে এসে ওয়েনলিয়াং ওই চিঠির একটি অনুলিপি উইবোতে প্রকাশ করেন এবং তার সঙ্গে কী ঘটেছিল, তা জানান। তবে ওই চিকিৎসক নিজেই এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি  রয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা এরই মধ্যে ওই চিকিৎসকের কাছে ক্ষমা চেয়েছেন। তবে ততোদিনে অনেক সময় গড়িয়ে গেছে।

Related Topics

টপ নিউজ

চীন / চিকিৎসক / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ বলা কুমিল্লার চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
  • জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net