Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
উত্তর প্রদেশে গুলিতে নিহত জিম্মিকারী, স্ত্রীকে পাথর ছুড়ে হত্যা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 January, 2020, 01:10 pm
Last modified: 31 January, 2020, 01:17 pm

Related News

  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
  • চট্টগ্রামে আধা কিলোমিটার ধাওয়া করে যুবককে গুলি
  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২

উত্তর প্রদেশে গুলিতে নিহত জিম্মিকারী, স্ত্রীকে পাথর ছুড়ে হত্যা

সুভাষ একটি হত্যাকাণ্ডের আসামি ছিলেন। তবে তিনি জামিনে ছিলেন।
টিবিএস ডেস্ক
31 January, 2020, 01:10 pm
Last modified: 31 January, 2020, 01:17 pm
উত্তর প্রদেশের ফারুখাবাদে পুলিশের হাতে জিম্মিকারী সুভাষ বাথামের কাছ থেকে উদ্ধার হওয়া এক শিশু। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের উত্তর প্রদেশের ফারুখাবাদে নিজের এক বছর বয়সী মেয়ের ভুয়া জন্মদিনের আয়োজন করে ২৩ শিশুকে জিম্মিকারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। 

সুভাষ বাথাম নামের এ ব্যক্তির স্ত্রীকে পিটিয়ে ও পাথর ছুড়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সুভাষ একটি হত্যাকাণ্ডের আসামি ছিলেন। তবে তিনি জামিনে ছিলেন।

বৃহস্পতিবার রাত থেকে জিম্মিকারীর সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থা চলে ১০ ঘণ্টা। এ সময়ে পুলিশ তার সঙ্গে সমঝোতা করতে চেয়েছে।

পুলিশ জোর করে ভবনটিতে প্রবেশ করে। ওই সময় গুলিতে নিহত হন জিম্মিকারী।

পরবর্তী সময়ে ছয় মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে নিরাপদে নেওয়া হয়।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদক দীপক কুমার শ্রীবাস্তবা বিবিসিকে বলেন, জিম্মি নাটকের সময় রাতভর আতঙ্কে কাটান সুভাষের বাড়ির আশপাশের এলাকার বাসিন্দারা।

দীপক বলেন, "ওই এলাকায় ভীতি ছিল এবং কেউই ঘুমাতে পারেনি। প্রত্যেকেই শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল।"

তিনি আরও বলেন, "পুলিশ কয়েক ঘণ্টা ধরে তাকে বুঝিয়ে আত্মসমর্পণ করাতে চেয়েছে। তবে সেসব চেষ্টা ব্যর্থ হলে তারা বিশেষ বাহিনীকে ডাক দেয়।"

ফারুখাবাদের ওই গ্রামে শুরুতে মেয়ের ভুয়া জন্মদিনের আয়োজন করেন সুভাষ। সেখানে ওই শিশুদের দাওয়াত করেন তিনি। পরে নিজ স্ত্রী, মেয়ে ও উপস্থিত সব শিশুকে তিনি ভবনে জিম্মি করেন।

জিম্মি করার কারণ নিয়ে দীপক শ্রীবাস্তবা বিবিসিকে বলেন, "তার (সুভাষ) ধারণা ছিল, স্থানীয়দের কারণে তাকে হত্যা মামলার আসামি হতে হয়েছে এবং তিনি এর বদলা নিতে চেয়েছিলেন।"

জিম্মি করার সাত ঘণ্টা পর সুভাষ ছয় মাস বয়সী একটি শিশুকে ব্যালকনি নিয়ে এক প্রতিবেশীর কাছে হস্তান্তর করে।

জিম্মিদশার অবসানের সুযোগ না দেখে প্রতিবেশীরা স্থানীয় কর্মকর্তা ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এলে সুভাষ বাসা থেকে গুলি করতে শুরু করেন।

উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক ওম প্রকাশ সিং বলেন, সুভাষের গুলি করার সক্ষমতার কথা জেনে এবং তার কাছ থেকে বোমা হামলার হুমকি পেয়ে পুলিশ তার ওপর হামলার সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, "আমরা বাড়িতে প্রবেশের চেষ্টা করলাম...বন্দুকযুদ্ধে নিহত হন সুভাষ।"

গোলাগুলির সময় সুভাষের স্ত্রী, দুই পুলিশ সদস্য ও এক পথচারী আহত হন।
 
Related Topics

টপ নিউজ

উত্তর প্রদেশ / গুলি / জিম্মিকারী নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
  • চট্টগ্রামে আধা কিলোমিটার ধাওয়া করে যুবককে গুলি
  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net