Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
ইরানের উপর স্থগিত 'সব নিষেধাজ্ঞা' চালু হবে: ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 August, 2020, 08:45 am
Last modified: 20 August, 2020, 09:52 am

Related News

  • নেতানিয়াহু একটা ‘বিপর্যয়’: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • হরমুজে আরও মাইন পেতেছে ইরান: অ্যাক্সিওস
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি

ইরানের উপর স্থগিত 'সব নিষেধাজ্ঞা' চালু হবে: ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘আমি সরাসরি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিংসংঘকে জানানোর জন্য নির্দেশ দিচ্ছি যে, ‘ইরানের বিরুদ্ধে ইতোপূর্বে যত নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে সেগুলো আমরা আবার চালু করতে চাই।’
টিবিএস ডেস্ক
20 August, 2020, 08:45 am
Last modified: 20 August, 2020, 09:52 am
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ফটো।

ইরানের উপর যুক্তরাষ্ট্রের স্থগিত করা পূর্বের সব নিষেধাজ্ঞা চালুর জন্য নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে এই নির্দেশ দেন তিনি। এর একদিন আগেই ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব বাতিল করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 

ট্রাম্প বলেন, 'আমি সরাসরি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিংসংঘকে জানানোর জন্য নির্দেশ দিচ্ছি যে, 'ইরানের বিরুদ্ধে ইতোপূর্বে যত নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে সেগুলো আমরা আবার চালু করতে চাই।'

এই নিষেধাজ্ঞাগুলো ইরানের সঙ্গে ৬ জাতিগোষ্ঠীর হওয়া পরমাণু চুক্তির অন্তর্ভুক্ত। তাই এগুলো ফিরিয়ে আনলে সেই চুক্তি পুরোপুরি লঙ্ঘণ করা হবে বলে জানিয়েছে পোর্বস। যুক্তরাষ্ট্র বারাক ওবামা যুগের এই চুক্তি থেকে ২০১৮ সালে বেরিয়ে এসেছে।

LIVE: President @realDonaldTrump holds a news conference https://t.co/kC6Zkg64SH— The White House (@WhiteHouse) August 19, 2020

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা বিপর্যয়ের সম্মুখীন হয়। আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে ১১ দেশ ভোট দেয়া থেকে বিরত থেকেছে। এর পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে দু'টি করে। আমেরিকা ও ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছে। বাকি কোনো দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি।  

মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় এখন পরমাণু সমঝোতার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসঙ্ঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। এর ফলে এখন ইরান আগামী অক্টোবর মাস থেকে বহির্বিশ্বের সাথে সমরাস্ত্র বেচাকেনা করতে পারবে।

তবে মাকিন যুক্তরাষ্ট্র ২০১৮ সালে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করে ওই সব নিষেধাজ্ঞার মেয়ার বাড়ানোর কথা বলছেন ট্রাম্প। ফলে পরমাণু সমঝোতা এবার শতভাগ ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উল্লেখ্য ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা হয়েছিল।

তবে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রক্রিয়া খুব সহজ হবে না কারণ রাশিয়া, চীন এবং নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো আমেরিকার এই পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করবে। এসব দেশ বলছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকায এখন পরমাণু  সমঝোতার কোনো পক্ষ নয় এবং তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না।

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করার পর নিরাপত্তা পরিষদ ৩০ দিনের মধ্যে নতুন প্রস্তাব পাস করে ইরানকে নিষেধাজ্ঞা মুক্ত করবে অথবা স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। তবে এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা দিলে বা আগের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনলে কঠোর জবাব দেবেন। যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা আর ইরান মেনে চলবে না বলেও হুঁশিয়ারি দেন। একই সঙ্গে পরমাণু সমঝোতা লঙ্ঘণ হলে পুরো দমে পরমাণবিক কার্যক্রম পরিচালনা করা ও ইউরোনিয়াম সমৃদ্ধ করণ কাজ এগিয়ে নেয়ার ঘোষণা দেন হাচান রুহানি।

সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইরানের উপর নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • নেতানিয়াহু একটা ‘বিপর্যয়’: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • হরমুজে আরও মাইন পেতেছে ইরান: অ্যাক্সিওস
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net