Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
আলিবাবার জ্যাক মা'কে ভারতে তলব

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 July, 2020, 04:20 pm
Last modified: 27 July, 2020, 05:17 pm

Related News

  • ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের আগে এপ্রিলের রপ্তানি তথ্য জানাল চীন, প্রবৃদ্ধি ১৪.১০ শতাংশ
  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন
  • নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ এন এস রাজা সুব্রমানি; নতুন নৌবাহিনী প্রধান কৃষ্ণা স্বামীনাথ

আলিবাবার জ্যাক মা'কে ভারতে তলব

লাদাখে দুই দেশের সীমান্তে সংঘাত চলাকালীন ইউসি নিউজ, ইউসি ব্রাউজারসহ আরও ৫৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। এরপরই মামলার খবর আসে।
টিবিএস ডেস্ক
27 July, 2020, 04:20 pm
Last modified: 27 July, 2020, 05:17 pm

আলিবাবা কোম্পানির অধীনে কর্মরত এক ব্যক্তির মামলার জের ধরে এর কর্ণধার জ্যাক মা'কে তলব করেছেন ভারতীয় এক আদালত। প্রাক্তন ওই কর্মকর্তা অভিযোগ করেন, সেন্সরশিপ ও মিথ্যা সংবাদ নিয়ে কথা বলায় আলিবাবা থেকে তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়।

লাদাখে দুই দেশের সীমান্তে সংঘাত চলাকালীন ইউসি নিউজ, ইউসি ব্রাউজারসহ আরও ৫৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। এরপরই এই মামলার খবর আসে।

সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে লিখিত জবাব চেয়ে পাঠিয়েছেন আদালত। এতে কোনো নির্দিষ্ট রিপোর্ট সেন্সর করা হয়েছে কি না বা কোনো সংস্থার হয়ে কাজ করছিল কি না, প্রশ্ন রাখা হয়।

২০ জুলাইয়ের আদালতের রিপোর্ট অনুযায়ী, আলিবাবার ইউসি ওয়েবের প্রাক্তন কর্মকর্তা পুষ্পেন্দ্র সিং পরমার অভিযোগ করেন, ইউসি ব্রাউজারে ইউসি নিউজ অ্যাপে চীনের স্বার্থবিরোধী সংবাদ সেন্সর করা হয় এবং সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী মিথ্যা সংবাদ ছড়ানো হয়।

গুরগাঁও জেলা আদালতের বিচারক সনিয়া শেওকন্ড এই মামলার শুনানিতে আলিবাবার কর্ণধার জ্যাক মা'সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও ক'জন কর্মীকে তলব করেন। আগামী ২৯ জুলাই তাদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে লিখিত জবাব পাঠানোরও নির্দেশ দিয়েছেন আদালত।

ইউসি ইন্ডিয়া একটি বিবৃতিতে জানায়, 'আমরা ভারতীয় বাজার ও স্থানীয় কর্মীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।  আমাদের সংস্থার নীতি স্থানীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এই মামলা নিয়ে এখনই কিছু বলতে পারছি না।'

এ প্রসঙ্গে আলিবাবা কোনো বিবৃতি দেয়নি। জ্যাক মা'র প্রতিনিধিরাও কিছু বলতে রাজি হননি।

পুষ্পেন্দ্র সিং ২০১৭ থেকে গুরগাঁওয়ে ইউসি ওয়েবের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২ লাখ ৬৪ হাজার ডলার ক্ষতিপূরণ দাবী করেন।

মামলাটি বিচারাধীন হওয়ায় এ ব্যাপারে সংবাদমাধ্যমে কথা বলতে রাজি হননি পুষ্পেন্দ্র সিংয়ের আইনজীবী অতুল আলাওয়াত।

অ্যাপ নিষিদ্ধ হওয়ার আগে ভারতে ইউসি ব্রাউজার ডাউনলোড করা হয়েছে ৬৮৯ মিলিয়ন বার।

আদালতের অভিযোগ 

সার্বভৌমত্ববিরোধী তথ্য ছড়ানোর অভিযোগে এই ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়।  আইটি মন্ত্রী বলেন, নাগরিকদের নিরাপত্তা ও  সমাজে শৃঙ্খলা বজায় রাখাই এর উদ্দেশ্য।

২০০ পাতার অভিযোগে দেখা যায় বেশ কিছু সংযুক্তি। ২০১৭ সালে 'আজ মধ্যরাত থেকে ২০০০ টাকার নোট নিষিদ্ধ করা হবে' শিরোনামে মিথ্যে তথ্য ছড়ানো হয়। ২০১৮ সালে ভার‍ত-পাকিস্তান যুদ্ধ হতে যাচ্ছে- এ ধরনের মিথ্যা সংবাদও প্রচার করা হয়।

এছাড়া ইউসি ওয়েবে কিছু নির্দিষ্ট শব্দের মাধ্যমে চীনা স্বার্থবিরোধী যেকোনো সংবাদ সেন্সর করে দেওয়ার অভিযোগও আছে।

দিল্লির চীনা দূতাবাস, চীনের পররাষ্ট্রমন্ত্রী কিংবা ভারতের আইটি মন্ত্রী এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

আলিবাবা / ভারত / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের আগে এপ্রিলের রপ্তানি তথ্য জানাল চীন, প্রবৃদ্ধি ১৪.১০ শতাংশ
  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন
  • নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ এন এস রাজা সুব্রমানি; নতুন নৌবাহিনী প্রধান কৃষ্ণা স্বামীনাথ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net