Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
আরব বিশ্বের প্রথম আন্তঃগ্রহ মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছে আমিরাত 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 July, 2020, 04:55 pm
Last modified: 20 July, 2020, 08:57 pm

Related News

  • ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাণিজ্য বন্ধ করল আরব আমিরাত
  • ইরান থেকে ২ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি আরব আমিরাতের, ‘ভিত্তিহীন’ বলছে তেহরান
  • হরমুজ প্রণালি এড়াতে আরব প্রতিবেশীদের সাথে তেল পাইপলাইন নিয়ে আলোচনা করছে কুয়েত
  • বেনজীর আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

আরব বিশ্বের প্রথম আন্তঃগ্রহ মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছে আমিরাত 

আরবিতে মহাকাশযানটির মূল অংশ বা প্রোবের নাম রাখা হয়েছে 'আল আমাল'। সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ আল আমাল মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে। লাল রঙ্গা গ্রহটির কক্ষপথে এক মঙ্গলবর্ষ (পৃথিবীর ৬৮৭ দিনের সমান) অবস্থান করে, গ্রহটির বায়ুমণ্ডল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীতে পাঠাবে এটি।  
টিবিএস ডেস্ক
20 July, 2020, 04:55 pm
Last modified: 20 July, 2020, 08:57 pm
ছবি: সিএনএন

মঙ্গলগ্রহের অভিমুখে নিজেদের 'হোপ প্রোব' শীর্ষক মহাকাশযান সফলতার সাথে উৎক্ষেপণ সম্পন্ন করেছে সংযুক্ত আরব আমিরাত। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর ,গত রোববার জাপানের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। 

উৎক্ষেপণের পর পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে উর্ধগামী মহাকাশযান থেকে তিনটি বুস্টার রকেট (গতিবর্ধনে সহায়ক) সঠিক সময়ে বিচ্ছিন্ন হয়। এবং তারপর যানটির সঙ্গে দুবাইয়ে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ স্থাপিত হয়েছে।  

এটি আরব বিশ্বের প্রথম আন্তঃগ্রহ মহাকাশ অভিযান। একইসঙ্গে, চলতি বছরের গ্রীষ্মে মঙ্গল অভিমুখে যে তিনটি আন্তর্জাতিক মিশন চালানোর পরিকল্পনা রয়েছে, এটি ছিল তাদের মধ্যে প্রথম। 

আরবিতে মহাকাশযানটির মূল অংশ বা প্রোবের নাম রাখা হয়েছে 'আল আমাল'। সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ আল আমাল মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে। লাল রঙ্গা গ্রহটির কক্ষপথে এক মঙ্গলবর্ষ (পৃথিবীর ৬৮৭ দিনের সমান) অবস্থান করে, গ্রহটির বায়ুমণ্ডল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীতে পাঠাবে এটি।  

We have lift-off. H2A, the rocket carrying the Hope Probe to space, has launched from the Tanegashima Space Centre in Japan.#HopeMarsMission pic.twitter.com/pRKZLOL7NT— Hope Mars Mission (@HopeMarsMission) July 19, 2020

সফল উৎক্ষেপণের পর হোপ মার্স মিশনের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে করা টুইটে বলা হয়, 'গভীর মহাশূন্যে অভিযান চালানোর বৈশ্বিক প্রচেষ্টার অংশ হতে পেরে আমরা গর্ব অনুভব করছি। মহাকাশের অজানা রহস্য জানতে মানবজাতি আজ পর্যন্ত যত অভিযান চালিয়েছে, হোপ প্রোব সেসব প্রচেষ্টার ধারাবাহিকতার ফসল।''

চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্র এবং চীনও মঙ্গল অভিযান চালাবে। নাসার প্রিজারভেন্স রোভার এবং চীনের তিয়ানওয়েন ১ যথাক্রমে চলতি বছরের জুলাই এবং আগস্টে উৎক্ষেপণ করা হবে। তবে আবহাওয়া এবং কারগরি কারণের উপর নির্ভর করবে উৎক্ষেপণের নির্দিস্ট তারিখ। 

আমিরাত, যুক্তরাষ্ট্র ও চীন; তিন দেশই এমন সময়ে মহাকাশ অভিযান চালাচ্ছে যখন সুর্যকে কেন্দ্রকে আবর্তনের সময় পৃথিবী এবং মঙ্গলের কক্ষপথে অবস্থান দুই বছরের মধ্যে সবচেয়ে কাছাকাছি রয়েছে। এরফলে যাত্রাপথ অনেকটাই কমেছে। 

To the @HopeMarsMission: Congratulations on your launch! I wish you a successful journey and look forward to the sol when we are both exploring Mars.

رحلة موفقة pic.twitter.com/AsnkYINX2C— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) July 19, 2020

নাসা আমিরাতের অভিযানকে স্বাগত জানিয়েছে। প্রিজারভেন্স মিশনের আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টে অভিনন্দন বার্তায় বলা হয়, ''মঙ্গলের পথে তোমার শুভজাত্রা কামনা করছি। আশা করছি খুব শীঘ্রই আমরা দুজন মিলে মঙ্গলের রহস্য অনুসন্ধানে অংশ নেব। রোমাঞ্চকর এই অভিযানে অংশ নেওয়ার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি।''
 
Related Topics

টপ নিউজ

সংযুক্ত আরব আমিরাত / মহাকাশ অভিযান / আরব বিশ্বের প্রথম আন্তঃগ্রহ অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাণিজ্য বন্ধ করল আরব আমিরাত
  • ইরান থেকে ২ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি আরব আমিরাতের, ‘ভিত্তিহীন’ বলছে তেহরান
  • হরমুজ প্রণালি এড়াতে আরব প্রতিবেশীদের সাথে তেল পাইপলাইন নিয়ে আলোচনা করছে কুয়েত
  • বেনজীর আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net