Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার নিরাপদ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক

বিবিসি
16 March, 2021, 10:05 am
Last modified: 16 March, 2021, 10:14 am

Related News

  • আগামীকাল দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ ভ্যাকসিন
  • অ্যাস্ট্রাজেনেকা টিকার নতুন পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে স্নায়বিক রোগ জিবিএস তালিকাভুক্ত করেছে ইইউ
  • জাপান থেকে ৬ লাখ ডোজের অ্যাস্ট্রাজেনেকা টিকার চালান ঢাকার পথে
  • এবার বারবি ডলের মাধ্যমে সম্মানিত করা হল অক্সফোর্ডের টিকা আবিষ্কারককে
  • জাপান থেকে এলো আরও ৬ লাখের বেশি টিকা

অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার নিরাপদ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংস্থাটি বলছে এ টিকার সাথে রক্ত জমাট বাঁধার কোন প্রমাণ তারা পায়নি।
বিবিসি
16 March, 2021, 10:05 am
Last modified: 16 March, 2021, 10:14 am

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কর্তৃক আবিষ্কৃত করোনাভাইরাস টিকা প্রয়োগ স্থগিত না করার আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

ইউরোপের কয়েকটি সহ বেশ কিছু দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদান স্থগিত করার সিদ্ধান্তের পর সংস্থাটির পক্ষ থেকে এমন আহবান আসলো।

সংস্থাটি বলছে এ টিকার সাথে রক্ত জমাট বাঁধার কোন প্রমাণ তারা পায়নি।

জার্মানি, ফ্রান্স, ইতালি এবং স্পেনও তাদের পূর্বসতর্কতার অংশ হিসেবে এ টিকা প্রয়োগ স্থগিত রাখার কথা জানিয়েছে। এমন পরিস্থিতেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিশেষজ্ঞরা আজ এ বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে।

বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আলাদাভাবে বৈঠকে বসবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং এ বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে তারা  একটি সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।

তবে তারা বলেছে যে টিকা দেয়া অব্যাহত রাখা উচিৎ। 

ইউরোপে এ টিকা দেয়ার পর রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা ঘটেছে।

যদিও বিশেষজ্ঞরা বলছেন ওই কয়েকটি ঘটনার বাইরে সাধারণ মানুষের মধ্যে এ ধরণের রক্ত জমাট বাঁধার ঘটনার আর কোন খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের প্রায় এক কোটি সত্তর লাখ মানুষ ইতোমধ্যেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছে। অ্যাস্ট্রাজেনেকা বলেছে,  এর মধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনা চল্লিশটিরও কম। 

যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে

জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে দেশটির ভ্যাকসিন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী তারা তাৎক্ষণিকভাবে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া বন্ধ করতে যাচ্ছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এ সিদ্ধান্তের কারণ হলো সেরেব্রাল ভেইন থ্রমবোসিস-এর কয়েকটি খবর যার সাথে অ্যাস্ট্রাজেনেকার টিকার যোগসূত্র আছে"।

এ সিদ্ধান্ত 'রাজনৈতিক' নয় বলেও তিনি উল্লেখ করেন।

"আমরা সবাই এ সিদ্ধান্তের পরিণতি সম্পর্কে সচেতন এবং আমরা খুব সহজেই এ সিদ্ধান্ত নেইনি," তিনি বলছিলেন। 

এরপরেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত টিকাদান স্থগিতের ঘোষণা করেন।

অন্যদিকে ইতালি মেডিসিন এজেন্সি অ্যাস্ট্রাজেনেকার টিকার কয়েকটি ব্যাচের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে। 

আর স্পেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন তার দেশে টিকাদান অন্তত দু'সপ্তাহের জন্য বন্ধ রাখবেন। এর আগে নেদারল্যান্ডও ২৯ মার্চ পর্যন্ত এ টিকা দেয়া স্থগিত করেছে। 

অস্ট্রিয়াসহ কয়েকটি ইউরোপীয় দেশ পূর্ব সতর্কতার অংশ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার নির্দিষ্ট ব্যাচের টিকা দেয়া স্থগিত করেছে। 

তবে থাইল্যান্ড মঙ্গলবার থেকে এ টিকাপ্রদান কর্মসূচী আবার চালুর ঘোষণা দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন যে অ্যাস্ট্রাজেনেকাসহ যেসব টিকা সেখানে দেয়া হচ্ছে তার সবই নিরাপদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য  

সংস্থাটির মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার বলেছেন রক্ত জমাট বাঁধার ঘটনা তারা খতিয়ে দেখছেন। তিনি বলেছেন তাদের সুপারিশ শিগগিরই জানানো হবে।

"তবে আজ পর্যন্ত এসব ঘটনার সাথে টিকার কোন সম্পর্ক পাওয়া যায়নি এবং ভাইরাস এবং গুরুতর রোগ থেকে রক্ষা ও জীবন বাঁচানোর জন্য টিকা দেয়া অব্যাহত রাখাটা গুরুত্বপূর্ণ"।

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও জনগণকে টিকা নেয়া অব্যাহত রাখতে অনুরোধ করেছে।

 
 

Related Topics

টপ নিউজ

অ্যাস্ট্রাজেনেকা / অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • আগামীকাল দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ ভ্যাকসিন
  • অ্যাস্ট্রাজেনেকা টিকার নতুন পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে স্নায়বিক রোগ জিবিএস তালিকাভুক্ত করেছে ইইউ
  • জাপান থেকে ৬ লাখ ডোজের অ্যাস্ট্রাজেনেকা টিকার চালান ঢাকার পথে
  • এবার বারবি ডলের মাধ্যমে সম্মানিত করা হল অক্সফোর্ডের টিকা আবিষ্কারককে
  • জাপান থেকে এলো আরও ৬ লাখের বেশি টিকা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net