Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
অনলাইনে মদ বিক্রির উদ্যোগ নিলো পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 May, 2020, 10:20 am
Last modified: 06 May, 2020, 10:28 am

Related News

  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল

অনলাইনে মদ বিক্রির উদ্যোগ নিলো পশ্চিমবঙ্গ সরকার

২১ বছরের বেশি বয়সী ব্যক্তি পোর্টালে নিজের নাম-ধাম, ফোন নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে মদ কেনার আবেদন করতে পারবেন বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
টিবিএস ডেস্ক
06 May, 2020, 10:20 am
Last modified: 06 May, 2020, 10:28 am
লকডাউনের মেয়াদ বাড়ালেও কেন্দ্রীয় সরকার সকল রাজ্যে মদের দোকান এবং তামাকজাতীয় পণ্য বিক্রির অনুমতি দিয়েছে। ছবি: ইন্ডিয়া টিভি

লকডাউন শিথিল করে প্রয়োজনীয় কিছু ব্যবসায়িক কর্মকাণ্ড চালুর অনুমতি দেওয়ার পরেই ভারতের রাজধানী দিল্লিসহ নানা জায়গায় মদের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এসময় সামাজিক দূরত্ব না মেনেই অনেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে মদ কেনেন।

এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 

যার আওতায় এবার খুচরো বিক্রয়কারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকেরাও অনলাইনে মদ 'বুক' করতে পারবেন। রাজ্যটির সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশনের পোর্টালে গিয়ে গ্রাহকেরা ই-রিটেল মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে সরাসরি মদ কিনতে পারবেন। খবর আনন্দবাজারের

অ্যাপটি প্রাথমিক ভাবে খুচরো বিক্রয়কারীদের জন্য খোলা হলেও সাত দিনের মধ্যে সাধারণ গ্রাহকও এই সুবিধা নিতে পারবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। এর জন্য ২১ বছরের বেশি বয়সী ব্যক্তি পোর্টালে নিজের নাম-ধাম, ফোন নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে মদ কেনার আবেদন করতে পারবেন বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির যখন লকডাউন পরিস্থিতি নিয়ে বৈঠক হয়, সেখানে নিত্য প্রয়োজনীয় নয়, এমন পণ্যের বিষয়টিও ওঠে। তখনই যে কোনও ধরনের পানীয়ের দোকান খোলার ব্যাপারে কেন্দ্র সম্মতি দেয়।' 

এরপরেই গতকাল মঙ্গলবার মেদিনীপুর থেকে কোচবিহার, পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র মদের দোকানের সামনের লাইনে নিরাপদ দূরত্ব বজায় রাখার স্বাস্থ্যবিধি কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে।
 
যদিও মাস্ক ছাড়া মদ নয়, এই বিধি অনেক জায়গাতেই কড়া ভাবে মেনে চলেছেন দোকানিরা। যেমন হুগলির পাণ্ডুয়া ব্লকের ক্ষীরকুন্ডিতে। মদ কিনতে এসেছিলেন লক্ষ্মণ সরেন। তিনি বলেন, 'মাস্ক না থাকায় দোকানদার মদ দিলেন না। বাধ্য হয়ে ৫০ টাকা দিয়ে নতু‌ন গামছা কিনে মুখ বেঁধে তার পরে মদ কিনলাম।' 

অনেক জায়গায় পুলিশ পথে নেমে লাঠি হাতে বা মাইকিং করে ভিড় সামলেছে। তাদের সঙ্গে ছিল শুল্ক দফতরের লোক। 
 
Related Topics

টপ নিউজ

ভারত / পশ্চিমবঙ্গ / লকডাউন অমান্য / মদ / অনলাইন লিকার স্টোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net