Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
চীন থেকে এসেছে সর্বোচ্চ এফডিআই প্রস্তাব: বিডা   

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 June, 2022, 09:35 am
Last modified: 14 June, 2022, 09:55 am

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান
  • উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি শক্তিশালী অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন: ফাহমিদা খাতুন
  • ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল, মিরসরাইয়ে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক; দেশে হবে ফ্রি ট্রেড জোন
  • ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে নিট এফডিআই বেড়েছে ২০০ শতাংশের বেশি

চীন থেকে এসেছে সর্বোচ্চ এফডিআই প্রস্তাব: বিডা   

৭৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জন্য রেজিস্ট্রেশন হয়েছে চীন থেকে। দ্বিতীয় সর্বোচ্চ কোরিয়ার আছে ১৬১ মিলিয়ন মার্কিন ডলার।
টিবিএস রিপোর্ট
14 June, 2022, 09:35 am
Last modified: 14 June, 2022, 09:55 am

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রস্তাব চায়না থেকে সর্বোচ্চ এসেছে। তাদের ধারেকাছেও কেউ নেই। 

সোমবার বিডা এবং বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সমঝোতার আওতায় বিদেশি বিনিয়োগ বিশেষ করে চীনা বিনিয়োগ বিকাশে এক সঙ্গে কাজ করবে এ দুটি সংস্থা।

মোঃ সিরাজুল ইসলাম বলেন, '২০২১ ও ২০২২ সালে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) জন্য বিডাতে যে রেজিস্ট্রেশন হয়েছে যেখানে সবার প্রথম চীন। তাদের ধারেকাছেও কেউ নেই। ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জন্য রেজিস্ট্রেশন হয়েছে চীন থেকে। দ্বিতীয় সর্বোচ্চ কোরিয়ার আছে ১৬১ মিলিয়ন মার্কিন ডলার। আমরা আশা করতে পারি, চায়না থেকে বড় ধরনের বিনিয়োগ আসবে।'

তিনি বলেন, 'সম্প্রতি চায়না থেকে একটি প্রতিনিধি দল স্বাস্থ্যখাতে বিনিয়োগের জন্য আমাদের সঙ্গে আলোচনা করেছে।'

তবে বর্তমানে চীন থেকে বেসরকারি বিনিয়োগ প্রস্তাব সবচেয়ে বেশি হলেও এ নিয়ে সন্তুষ্ট নন মোঃ সিরাজুল ইসলাম। তিনি বলেন, সরকারিভাবে চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার, আমাদের অনেক সরকারি প্রকল্পে চীন সরাসরি কাজ করে আসছে। চীন থেকে আমাদের সরকারি অনেক বিনিয়োগ আসলেও, সেই তুলনায় বেসরকারি খাতে চীনা বিনিয়োগ অনেক কম। 

মোঃ সিরাজুল ইসলাম বলেন, 'গত ১০ বছরে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ যে উন্নত হয়েছে এগুলো আমাদের বিদেশিদের জানাতে হবে। বিদেশিরা যদি না জানে তারা কিন্তু বিনিয়োগে আসবে না। আমাদের অবস্থা এমন হয় নি, আমরা কাউকে না বললে তারা এমনিতেই বিনিয়োগ করতে আসবে।'

তিনি বলেন, 'আমরা দেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে বিদেশিদের কাছে বিভিন্নভাবে তুলে ধরছি। আমরা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট- ২০২১ করেছি। আমাদের দেশের বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরতে পারলে চায়না সহ অন্যান্য দেশের বেশি বিনিয়োগ আসবে।'

গত ৯ জুন প্রকাশিত ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড)-এর রিপোর্ট নিয়ে বেশি উচ্ছ্বসিত  হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মোঃ সিরাজুল ইসলাম। তিনি বলেন, 'দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমি এতে উচ্ছ্বাস করার মতো কিছু দেখি না। কারণ ইয়ার অন ইয়ার এফডিআই সারা দুনিয়ার মধ্যে বেড়েছে ৪৩ শতাংশ আর আমাদের বেড়েছে ১৩ শতাংশ।'

তিনি বলেন, '২০২৫ সালে জিডিপির ৩ শতাংশ এফডিআই আনার টার্গেট আমাদের। এটা এখন এক শতাংশের নিচে আছে।'

বিসিসিআইয়ের যুগ্ম মহাসচিব আল মামুন মৃধা বলেন, বর্তমানে দেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিসিসিসিআইয়ের ৭০০ এর বেশি সদস্য কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিডার সহায়তায় চায়নাতে আমরা একটি ইনভেস্টমেন্ট সামিট করতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী।  

 

Related Topics

টপ নিউজ

বিডা / এফডিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান
  • উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি শক্তিশালী অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন: ফাহমিদা খাতুন
  • ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল, মিরসরাইয়ে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক; দেশে হবে ফ্রি ট্রেড জোন
  • ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে নিট এফডিআই বেড়েছে ২০০ শতাংশের বেশি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net