Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি শক্তিশালী অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন: ফাহমিদা খাতুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2026, 10:10 pm
Last modified: 07 February, 2026, 02:20 am

Related News

  • বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বিরোধী দলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন

উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি শক্তিশালী অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন: ফাহমিদা খাতুন

তিনি মনে করেন, বিএনপি অনেক ভালো ভালো পরিকল্পনা প্রতিশ্রুতি হিসেবে জনগণের সামনে এনেছে। দলটির এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে। সেটি জোগাড় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
টিবিএস রিপোর্ট
06 February, 2026, 10:10 pm
Last modified: 07 February, 2026, 02:20 am
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। ইলাস্ট্রেশন: টিবিএস

বিএনপির দেওয়া নির্বাচনি ইশতেহারকে উচ্চাভিলাষী ও চ্যালেঞ্জিং বলে মনে করছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার বিএনপি ঘোষিত নির্বাচনি ইশতেহারের অর্থনৈতিক পরিকল্পনা বা প্রতিশ্রুতি নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে নিজেরে মতামত প্রকাশ করেছেন এই অর্থনীতিবিদ। 

তিনি বলছেন, বিএনপি অনেক ভালো ভালো পরিকল্পনা প্রতিশ্রুতি হিসেবে জনগণের সামনে এনেছে। দলটির এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে। সেটি জোগাড় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, নিয়মিত পরিচালন ব্যয়, উন্নয়ন ব্যয়, ঋণ ফেরত দেওয়ার পরে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাড়তি অর্থায়ন নিশ্চিত করা বেশ কঠিন। এই বাড়তি অর্থায়নের জন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন দরকার সেটি বর্তমানে নেই। ফলে বাড়তি অর্থায়নের জন্য ব্যপক সংস্কার এবং শক্তিশালী পরিকল্পনা দরকার হবে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তার সুবিধা ও পেনশন বাড়ানো, বেকার ভাতা ও রেশন চালু, এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সম্প্রসারণ, ব্যাংক, শিল্প, বাণিজ্য, বিনিয়োগের উন্নয়ন, রাজস্ব সংগ্রহ বাড়ানোসহ আর্থ সামাজিক সকল খাত নিয়ে পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যাপক অর্থের প্রয়োজন। বর্তমানে রাজস্ব সংগ্রহ পরিস্থিতি বেশ কম। ফলে যে দলই আগামীতে সরকার গঠন করুক, তাদের আয় বাড়াতে হবে।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ব্যাংকিং খাতের পরিকল্পনাগুলো আরও সুনির্দিষ্ট করা যেত। বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা দরকার। দূর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন নীতিমালা, এ খাতের সুশাসন ও জবাবদিহির জন্য বর্তমান নীতিমালাগুলো আরও শক্তিশালী করা দরকার। সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে আরও ভালো হতো। ঋণ খেলাপিদের নিয়ে বিএনপি তাদের পরিকল্পনা তুলে ধরেছে। কিন্তু আমানতকারীদের সুরক্ষার বিষয়ে পরিকল্পনা দরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রস্তাবটি ইতিবাচক।

তিনি বলেন, রাজস্ব সংগ্রহ বাড়াতে কর প্রশাসনের সংস্কারের কথা বলা হয়েছে। কর আদায়েও সংস্কার দরকার। সামগ্রিকভাবে রাজস্ব খাতে গভীর সংস্কারে যেতে হবে।

তিনি বলেন, বিএনপির ইশতেহারে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলার পদক্ষেপ অনুপস্থিত। শিল্পের সুরক্ষা, বাণিজ্য সক্ষমতা বাড়ানো কথা বিভিন্নভাবে বলা হলেও সুনির্দিষ্ট করে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা আসেনি। এলডিসি উত্তরণের ফলে যেসব শিল্প প্রতিযোগিতার মুখে পড়বে, তাদের বৈশ্বিক ধাক্কা সামলানোর জন্য বিএনপি কি করবে, সে বিষয়ে পরিকল্পনা থাকলে ভালো হতো। 

তিনি বলেন, বিএনপি বিনিয়োগ খাতে সংস্কারের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেছে। দলটি বলেছে, এফডিআই জিডিপির ০.৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ২.৫ শতাংশে উন্নীত করবে। অভ্যন্তরীণ বিনিয়োগ বিষয়ে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য তুলে ধরেনি। যদিও বিভিন্নভাবে বিনিয়োগ সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে সেটি আরও ভালো হতো।

তিনি বলেন, স্থানীয় বিনিয়োগে আরও জোর দেওয়া দরকার। বিএনপির লক্ষ্য অনুযায়ী আগামী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে যেমন বিনিয়োগ লাগবে, রাজস্বের জন্যও বিনিয়োগ লাগবে।

Related Topics

টপ নিউজ

অর্থনীতি / সিপিডি / এফডিআই / বিনিয়োগ / ইশতেহার / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বিরোধী দলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net