Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
রপ্তানিতে উৎস কর দ্বিগুণ করার প্রস্তাব করেছে সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 June, 2022, 03:50 pm
Last modified: 09 June, 2022, 03:54 pm

Related News

  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • নিত্যপণ্যে উৎস কর কমানোর প্রস্তাব
  • নিত্যপণ্যে উৎসে কর প্রত্যাহার চায় এফবিসিসিআই
  • বেশি আমদানি ব্যয়ের কারণে শিল্প ঋণ বেড়েছে ২২ শতাংশ
  • জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস

রপ্তানিতে উৎস কর দ্বিগুণ করার প্রস্তাব করেছে সরকার

সরকার ২০০৫ সালে প্রথমবারের মতো রপ্তানির উপর উৎস কর আরোপ করে। শুরুতে এই হার ছিল ০.২৫ শতাংশ। 
টিবিএস রিপোর্ট
09 June, 2022, 03:50 pm
Last modified: 09 June, 2022, 03:54 pm

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে রপ্তানি আয়ের উপর উৎস কর ০.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈশ্বিক আর্থিক পরিস্থিতিতে সামনের মাসগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি মন্থর হতে পারে বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

"আমি রপ্তানি আয়ের উপর উৎস করের হার ০.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব করছি," অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন।

"উৎস থেকে কর্তনকে আয়কর সংগ্রহের ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়। আমাদের দেশের জন্যও একই কথা সত্য। তাই উৎস করের হার যৌক্তিককরণ রাজস্ব নীতি প্রণয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে," তিনি যোগ করেন।

সরকার ২০০৫ সালে প্রথমবারের মতো রপ্তানির উপর উৎস কর আরোপ করে। শুরুতে এই হার ছিল ০.২৫ শতাংশ। 

পরে এটি বিভিন্ন সময়ে বাড়ানো হয়। ২০১৪-১৫ অর্থবছরে এই হার ১ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে শুধু তৈরি পোশাক খাত থেকে। 

গত দুই বছর ধরে সরকার মহামারি পরিস্থিতি বিবেচনা করে রপ্তানি আয়ের উপর ০.৫ শতাংশ উৎস কর ধার্য করে আসছে।

২০২২-২৩ অর্থবছরের জন্য আজ ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট।

২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সে হিসাবে ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।
 
Related Topics

টপ নিউজ

বাজেট ২০২২-২৩ অর্থবছর / উৎস কর / রপ্তানিতে উৎস কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • নিত্যপণ্যে উৎস কর কমানোর প্রস্তাব
  • নিত্যপণ্যে উৎসে কর প্রত্যাহার চায় এফবিসিসিআই
  • বেশি আমদানি ব্যয়ের কারণে শিল্প ঋণ বেড়েছে ২২ শতাংশ
  • জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net