Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
বেশি আমদানি ব্যয়ের কারণে শিল্প ঋণ বেড়েছে ২২ শতাংশ

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
13 September, 2022, 04:05 pm
Last modified: 13 September, 2022, 04:09 pm

Related News

  • রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৯ লাখ কোটি টাকা, আদায়ে কঠোর সংস্কারের ঘোষণা
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক থেকে ৫,০০০ কোটি টাকা ঋণ নিচ্ছে পিকেএসএফ
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

বেশি আমদানি ব্যয়ের কারণে শিল্প ঋণ বেড়েছে ২২ শতাংশ

২০২২ অর্থবছরের শেষ মাসে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ১৩.৬৬%-এ পৌঁছেছে, যা গত ৪৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
শাখাওয়াত প্রিন্স
13 September, 2022, 04:05 pm
Last modified: 13 September, 2022, 04:09 pm
ইনফোগ্রাফ- টিবিএস

বিদায়ী অর্থবছরে আমদানি ব্যয় বৃদ্ধি ও ঋণের সুদহার কম থাকায় কারণে শিল্প খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে ২২ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক শিল্প ত্রৈমাসিক প্রতিবেদন অনুসারে, বিদায়ী ২০২২ অর্থবছরে ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো শিল্প খাতে ৪,৮১,৫১৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যেখানে ২০২১ অর্থবছরে বিতরণ করা হয়েছিল ৩,৭৪,৭১৯ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলেন, কোভিড পরবর্তিতে দেশের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক ও ঋণের সুদহার কম থাকায় মুলধনি যন্ত্রপতিসহ বিভিন্ন পণ্য আমদানি ব্যাপক হারে বেড়েছে। এছাড়া বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার মান কমায় ঋণের পরিমাণও বেড়েছে। এর প্রভাব পড়েছে শিল্প খাতের ঋণ প্রবাহে।

ব্যাংকগুলোর এখন ঋণ বিতরণের সর্বোচ্চ রেট ৯ শতাংশ। যদিও কেন্দ্রীয় ব্যাংক রেপো সুদ হার ৫০ পয়সা বাড়িয়ে ৫.৫০ করেছে। এর ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ কম পেলেও গ্রাহকরা সহজে স্বল্প রেটে ঋণ নিতে পেরেছে। ফলে সবমিলিয়ে ঋণ বিতরণ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সিএমএসএমই খাতে ঋণ বিতরণ হয়েছে ৫৬,৪৮৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

এছাড়া, জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে ঋণ বিতরণ বেড়েছে ৯ শতাংশ।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান টিবিএসকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের পলিসি রেট বাড়লেও প্রাইভেট সেক্টেরের কার্যক্রম সচল রাখতে ব্যাংক ঋণের সুদহার বাড়ানো হয়নি। যার ফলে গ্রাহকরা কম রেটে ব্যাংক ঋণ পেয়েছে। ফলে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি বেড়েছে। এতে শিল্প খাতেও ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।"

এই সময়ের মধ্যে, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির কারণে উচ্চ আমদানি ব্যয়ে জুন মাসে মূল্যস্ফীতি বেড়ে ৭.৫৬ শতাংশ হয়েছে।

২০২২ অর্থবছরের শেষ মাসে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ১৩.৬৬%-এ পৌঁছেছে, যা গত ৪৫ মাসের মধ্যে সর্বোচ্চ। আমদানি পেমেন্ট বৃদ্ধি এ প্রবৃদ্ধির কারণ।

চলতি অর্থবছরের মুদ্রানীতি বিবৃতি অনুসারে, বেসরকারি খাতের ঋণ বৃদ্ধির সীমা ২০২২ অর্থবছরে যেখানে ছিল ১৪.৮ শতাংশ, সেখানে ২০২৩ অর্থবছরে তা ১৪.১ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

তবুও, চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) ক্রেডিট প্রবাহ বেড়ে ১৩.৯৫ শতাংশ হয়েছে, যা চলতি অর্থবছরের জন্য নির্ধারিত আর্থিক সর্বোচ্চ সীমার কাছাকাছি ছিল।

গত অর্থবছরে, দেশের আমদানি অর্থপ্রদান প্রায় ৩৬ শতাংশ বেড়ে ৮২.৪৯ বিলিয়ন ডলার হয়েছে; একইসময় রপ্তানি থেকে প্রাপ্তির পরিমাণ ছিল ৪৯.২৫ বিলিয়ন ডলার। ২০২২ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ৩৩.২৪ বিলিয়ন ডলার।

 

 

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২২-২৩ অর্থবছর / ২০২১-২২ অর্থবছর / ঋণ / আমদানি প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৯ লাখ কোটি টাকা, আদায়ে কঠোর সংস্কারের ঘোষণা
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক থেকে ৫,০০০ কোটি টাকা ঋণ নিচ্ছে পিকেএসএফ
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net