Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
একটা ডিমের দাম এখন ১১.২৫ টাকা! 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 June, 2022, 09:20 am
Last modified: 01 June, 2022, 09:35 am

Related News

  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা
  • চাহিদার তুলনায় বেশি ডিমের উৎপাদন, তবু সংকটে খামারিরা
  • সবজির দামে সামান্য ওঠা-নামা; স্থিতিশীল ডিম, মাংসের বাজার

একটা ডিমের দাম এখন ১১.২৫ টাকা! 

চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, মাংস, বিস্কুট, চানাচুর থেকে শুরু করে সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে সস্তায় যে ডিম খাওয়া যেত তার দামটাও বেড়ে গেল।
টিবিএস রিপোর্ট
01 June, 2022, 09:20 am
Last modified: 01 June, 2022, 09:35 am
ছবি-সংগৃহীত

এক বছর আগের ঠিক এই সময়ে একটা ব্রয়লার মুরগির ডিম কিনতে খরচ পড়তো ৭.৫০ টাকা, যা আজকের দিনে কিনতে গেলে খরচ করতে হচ্ছে ১১.২৫ টাকা।

দাম বৃদ্ধির কারণ হিসেবে ডিমের উৎপাদনের সঙ্গে জড়িত খামারিরা বলছেন, ভালো কোম্পানির এক বস্তা মুরগির খাবারের দাম এখন ৩ হাজার টাকার বেশি। যা এক বছর আগে ছিল দুই হাজার টাকার নিচে। খাবারের দাম বৃদ্ধির প্রধান কারণ উপাদানের দাম বৃদ্ধি। ভুট্টা, সয়াবিন মিল, রাইস পলিশ সহ যা যা দরকার সবকিছুর দামই বেড়েছে। ফিড তৈরিতে ৫০-৫৫ শতাংশ ভুট্টা এবং ৩০-৩৫ শতাংশ সয়াবিন মিলের দরকার হয়। পোল্ট্রি ব্যবসায়ীরা বলছেন, গত বছরের মার্চে প্রতি কেজি সয়াবিন মিলের দাম ছিল ৪৯ টাকা। যা এখন কিনতে হচ্ছে ৬৫-৬৬ টাকায়। ভুট্টার দাম গত বছরের একই সময়ে ছিল ২৮ টাকা, যা এখন ৩৫ টাকায়।

ফিডের দাম বৃদ্ধির প্রভাব কিভাবে মুরগি পালনের উপর পড়ছে তার একটি ব্যখ্যা পাওয়া যায় রংপুর সদর উপজেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরমানুর রহমান লিংকনের কাছ থেকে।

এই খামারি জানান, ছয় মাস আগে একটি ডিম উৎপাদনের খরচ ছিল ৬.৩০ পয়সার মত। তখন খুচরায় ৮-৮.৫০ টাকায় বিক্রি হয়েছে। এখন একটি ডিম উৎপাদন করতে খরচ হচ্ছে ৮.৩০ পয়সা, যা খামারিরা বিক্রি করছে ৯ টাকায়। যেটা খুচরায় গিয়ে এখন ১১ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।

ফিডের দাম বৃদ্ধির এই মাশুল গুনতে হচ্ছে ভোক্তাকে। এখন এক হালি ব্রয়লার মুরগির ডিমের দাম ৪৫ টাকায় উঠেছে। যা এক বছর আগে ছিল ৩০ টাকায়। অর্থাৎ হালিতে ১৫ টাকা বেড়েছে। যারা একটু বেশি করে ডিম কিনেন, তাদের অবশ্য প্রতি ডজন ডিম কিনতে হচ্ছে অন্তত ১৩০ টাকায়, যা মাসদুয়েক আগেও ছিল ১০০-১১০ টাকার মধ্যে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার বিশ্লেষণের তথ্য বলছে, এক বছরের ব্যবধানে ৩২.২৬ শতাংশ বাড়তি দাম দিয়ে ডিম কিনতে হচ্ছে।

বাড্ডা এলাকার মাহতাব জেনারেল স্টোরের দোকানি মাহতাব হোসেন টিবিএসকে বলেন, 'প্রতিদিনই ডিমের দাম বাড়ছে। যারা ডিম সরবরাহ করছেন তারা নতুন নতুন রেটা দিচ্ছেন বলেই আমাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এখন ৪৫ টাকা হালি হিসেবে ডিম বিক্রি করছি। দাম বৃদ্ধির কারণে মানুষও কম কিনতে শুরু করেছে।

চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, মাংস, বিস্কুট, চানাচুর থেকে শুরু করে সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে সস্তায় যে ডিম খাওয়া যেত তার দামটাও বেড়ে গেল। যা ভোক্তার উপর বাড়তি চাপ তৈরি করলো। 

 

Related Topics

টপ নিউজ

ডিম / ডিমের দাম / নিত্যপণ্যের মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা
  • চাহিদার তুলনায় বেশি ডিমের উৎপাদন, তবু সংকটে খামারিরা
  • সবজির দামে সামান্য ওঠা-নামা; স্থিতিশীল ডিম, মাংসের বাজার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net