Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ইন্দোনেশিয়া থেকে আসছে ১ কোটি ৩১ লাখ লিটার পাম অয়েল

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 May, 2022, 12:50 pm
Last modified: 04 May, 2022, 12:57 pm

Related News

  • বিশ্বব্যাপী দাম কমেছে পাম অয়েলের, সরকারের বিলম্বে দেশে ভোক্তার বাড়তি খরচ
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম
  • পাম অয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
  • অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ৫ শতাংশ অগ্রিম আমদানি কর প্রত্যাহার

ইন্দোনেশিয়া থেকে আসছে ১ কোটি ৩১ লাখ লিটার পাম অয়েল

নিষেধাজ্ঞার আগেই ইন্দোনেশিয়া ছাড়ে জাহাজটি; বর্তমানে এটি মালাক্কা প্রণালীতে অবস্থান করছে।  
টিবিএস রিপোর্ট
04 May, 2022, 12:50 pm
Last modified: 04 May, 2022, 12:57 pm
ইন্দোনেশিয়ার সাউথ কালিমান্তান প্রদেশের বানজার মাসিনের কাছে একটি পাম বাগান (ফাইল ছবি/রয়টার্স)

গত ২৮ এপ্রিল বিশ্বের শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানি নিষিদ্ধ করে। তবে নিষেধাজ্ঞার আগের দিন (২৭ এপ্রিল) ১ কোটি ৩১ লাখ লিটার পাম অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয় একটি জাহাজ।

দেশের শীর্ষস্থানীয় আমদানিকারক টিকে গ্রুপ এসব পাম অয়েল আমদানি করছে।

মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য মতে, এমটি সুমাত্রা পাম জাহাজটি গত ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার লুবুক গেয়াং সমুদ্রবন্দর থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।  জাহাজটি বর্তমানে মালাক্কা প্রণালীতে রয়েছে।

জাহাজটির স্থানীয় প্রতিনিধি মোহাম্মদী ট্রেডিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক কাজী আবু নাঈম জানান পাম অয়েলবাহী জাহাজটি ৬ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে।

ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজটির ধারণক্ষমতা  ১৬৯৮৯ টন (ডিডব্লওটি)। জাহাজটির ড্রাফট ৮.১ মিটার এবং এটি ১৪৪.৪৭ মিটার লম্বা।

টিকে গ্রুপের পরিচালক তারিক আহমদ বলেন, 'আমদানি অব্যাহত রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। সরকারের দিক থেকেও অভয় দেওয়া উচিত, যাতে আমদানি অব্যাহত থাকে।'

পাম তেল রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ ইন্দোনেশিয়া ২৮ এপ্রিল থেকে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা কার্যকর করেছে। নিষেধাজ্ঞার সময় রপ্তানি করায় দুটি জাহাজ আটকও করে দেশটির নৌবাহিনী। তবে ২৭ এপ্রিল চট্রগ্রাম বন্দর অভিমুখে যাত্রা করে এমটি সুমাত্রা পাম জাহাজ।

ইন্দোনেশিয়ার রপ্তানি নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের অন্তত ২০ হাজার টন পাম তেল আমদানি আটকে গেছে বলে আমদানিকারক সূত্রে জানা গেছে। নিষেধাজ্ঞার আগে এই তেল আমদানির ঋণপত্র খোলা হয়েছিল। কোন আমদানিকারকের পণ্য আটকে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার দেওয়া নিষেধাজ্ঞার আগে ১ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ১২ কোটি লিটার পাম তেল আমদানি করেছেন এ দেশের ব্যবসায়ীরা।

বাংলাদেশে বছরে প্রায় ১৩ লাখ টন পাম তেল আমদানি হয়, যার ৯০ শতাংশ আমদানি হয় ইন্দোনেশিয়া থেকে। মালয়েশিয়া থেকে আমদানি হয় ১০ শতাংশ। 

Related Topics

টপ নিউজ

পাম অয়েল / পাম তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • বিশ্বব্যাপী দাম কমেছে পাম অয়েলের, সরকারের বিলম্বে দেশে ভোক্তার বাড়তি খরচ
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম
  • পাম অয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
  • অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ৫ শতাংশ অগ্রিম আমদানি কর প্রত্যাহার

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net